Vote Gambling: TMC না BJP বঙ্গে কার সরকার হবে? CPM খাতা খুলবে! এই সব প্রশ্ন নিয়েই জমজমাট সাট্টা বাজার

Published : Apr 06, 2026, 12:29 PM IST

Vote Gambling: ভবানীপুরে কি ভাগ্য খুলবে খুলবে শুভেন্দু অধিকারীর? সিপিএম কি এবার একটাও আসন পাবে? এজাতীয় প্রশ্নের উত্তর খুঁজতেই এবার জমজমাট সাট্টা বাজার। প্রকাশ্যেই চলছে জুয়া খেলা। 

PREV
110
ভোটের বাজারে জমজমাট সাট্টা বাজার

ভবানীপুরে কি ভাগ্য খুলবে খুলবে শুভেন্দু অধিকারীর? সিপিএম কি এবার একটাও আসন পাবে? এজাতীয় প্রশ্নের উত্তর খুঁজতেই এবার জমজমাট সাট্টা বাজার। প্রকাশ্যেই চলছে জুয়া খেলা।

210
সাট্টা বাজারে ট্রেন্ড বদল

দেশে চলছে আইপিএল। সাধারণ ক্রিকেট প্রেমী ভারতীয়দের কাছে ক্রিকেট খেলা নিয়ে জুয়া খেলে চলে। তেমন অভিযোগ বারবার প্রকাশ্যে এসেছে। কিন্তু বঙ্গে ভোটের আবহে কলকাতার একটি সাট্টা বাজার পিছনে ফেলে দিয়েছে পিছনে ফেলে দিয়েছে ক্রিকেটকেও।

310
টাকার খেলা

এক জুয়াড়ির কথায় এবার নির্দিষ্ট কয়েকটি বিষয়ে টাকা লাগানো বেশি হচ্ছে। সাট্টা বাজারেও তৈরি হয়েছে নির্বাচনী ট্রেন্ড। যা নিয়ে চলছে টাকার খেলা।

410
ট্রেন্ডগুলি কী কী

সবথেকে বড় ট্রেন্ড হল বামেরা এবার ভোটে খাতা খুলতে পারবে কিনা! শুভেন্দু নন্দীগ্রামে জিততে পারবেন তো! মমতা কি এবার শুভেন্দুকে হারিয়ে দেবেন! এজাতীয় ট্রেন্ড তো রয়েছে। এছড়াও সেলিব্রিটি প্রার্থী নিয়েও টাকা লাগাচ্ছেন অনেক বুকিরা। তেমনই বলছে একটি সূত্র।

510
জনসভা ট্রেন্ড

এক জুয়াড়ির কথায় মমতা না মোদী - কাজ জনসভায় ঠিক কতটা ভিড় হবে তা নিয়েও আগাম ট্রেন্ড তৈরি হচ্ছে সাট্টা বাজারে। পাশাপাশি শুভেন্দুর মিছিল না অভিষেকের জনসভায় কোথায় ভিড় বেশি হবে তা নিয়ে টাকার খেলা শুরু হয়েছে।

610
জমজমাট সোনাপট্টি

বড়বাজারের সোনাপট্টিতে সারা বছরই চলে জুয়া সাট্টা খেলা। এটি বেআইনি। কিন্তু তাও চলে। সূত্রের খবর ভোট এসে সেখানে ভিড় বাড়তে থাকে। তবে সেটি সোনা কেনার নয়, বরং ভোটের বাজি ধরতে। এবারও তার ব্যাতীক্রম হয়নি বলেও সূত্রের খবর। স্থানীয়রা অনেকেই জানেন এই জুয়া খেলার কথা। কিন্তু এটি সম্পূর্ণ বেআইনি। স্থানীয়দের কথায় পুলিশি হয়রানির মুখেও তাদের একাধিকবার পড়তে হয়েছে। তবে বর্তমানে গোটা বিষয়টা অনেকটাই ডিজিলাটাইজ হয়ে গেছে।

710
বাজি কোন দিকে?

স্থানীয় এক ব্যক্তির কথায় এবার একাধিক বিষয় নিয়ে খেলা শুরু হয়েছে। তবে বাজি এখনও তৃণমূল কংগ্রেসের দিকেই। চতুর্থবার তৃণমূলের ক্ষমতায় ফেরা প্রায় নিশ্চিত বলেও দাবি করেছেন সেই ব্যক্তি।

810
আলোচনায় ভাঙড়

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানিয়েছেন, এবার ভাঙড় নিয়েও আলোচনা হয়েছে। এবার ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর সঙ্গে লড়াই তৃণমূল কংগ্রেসের সওকত মোল্লার। তাই এই কেন্দ্র নিয়ে রয়েছে টানটান উত্তেজনা।

910
বামেদের নিয়েও খেলা

এবার জুয়ার বাজারে জোর আলোচনা বামেদের নিয়ে। বিশেষ করে সিপিএম প্রার্থীদের নিয়ে। আলোচনায় রয়েছে সায়নদীপ ও কলতান। পাশাপাশি যাবদপুর কেন্দ্রের বিকাশরঞ্জন ভট্টাচার্যকে নিয়েও আলোচনা হচ্ছে। জুয়াড়িদের আলোচনায় রয়েছে।

1010
ফিরছে তৃণমূলই!

সাট্টা বাজারে বাংলায় তৃণমূল কংগ্রেস ফেরার পক্ষেই বাজি ধরেছেন বেশি মানুষ। নির্বাচনের ফলাফল নিয়েই চলছে বাজি ধরাধরি। সাট্টা বাজারের অনুমান বাংলায় তৃণমূল কংগ্রেস পেতে পারেন ১৭৮-১৮৫ টি আসন। বিজেপি ১০০টির কাছাকাছি আসন পেতে পারে। বাকি আসন বাম-কংগ্রেস ও বাকি দলগুলি পেতে পারে। এবার ভোটে খাতা খুলবে বাম। তেমনই জানিয়েছে সাট্টা বাজারের ট্রেন্ড।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories