Nabanna Holidays: দারুণ খবর! রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাড়ল আরও ১০ দিন, নির্দেশিকা জারি নবান্নে

Published : Jun 08, 2026, 04:28 PM IST

রাজ্য সরকার পুলিশ কর্মী ও হোমগার্ডদের জন্য ১০ দিনের অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে। দুর্গাপুজো ও অন্যান্য ছুটির দিনে কাজ করার ক্ষতিপূরণ হিসেবে এই ছুটি দেওয়া হচ্ছে, যা চলতি বছরের মধ্যেই নিতে হবে।

PREV
15

ক্ষমতায় আসার পর থেকে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে বিজেপি সরকার। এবার রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাড়ল আরও ১০ দিন, নির্দেশ জারি নবান্নের। নতুন সরকার গঠন হতেই রাজ্য সরকারি কর্মীদের উপহার দিল বিজেপি সরকার।

25

পুলিশ কর্মী ও হোমগার্ডদের জন্য মোট ১০ দিনের অতিরিক্ত ছুটি উপহার দিতে চলেছে সরকার। এই বিষয়ে রাজ্য স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়কে দফতরের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সরকারি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, গত বছর অর্থাৎ ২০২৫ সালের দুর্গাপুজোর ছুটি এবং অন্যান্য গেজেটেড ছুটির দিনগুলোতে সমস্ত পুলিশ কর্মী বা হোমগার্ড ভলান্টিয়াররা কমপক্ষে ৭ দিনের বেশি সময় ধরে নিজেদের কাজ করছে এবার তারা ছুটি পাবেন।

35

নবান্ন সূত্রে খবর, কর্মীদের ছুটির ক্ষেত্রে মোট ৮ দিনের ক্ষতিপূরণমূলক নৈমিত্তিক ছুটি এবং বাকি ২ দিনের জন্য বিশেষ ছুটি মঞ্জুর করা হবে।

45

এই ছুটি নেওয়ার সময় বেঁধে দিয়েছে নবান্ন। অতিরিক্ত ১০ দিনের ছুটি চলতি বছরের ৩১ তারিখের মধ্যে নিতে হবে। এমনই জানানো হল নবান্ন সূত্রে।

55

তবে, এই ছুটি নিয়ে জারি হল আরও এক নয়া নির্দেশিকা। নৈমিত্তিক ছুটি ছাড়া অন্য কোনও ধরনের বড় ছুটি কিংবা স্থানীয় গেজেটেড ছুটির দিনগুলোর সঙ্গে একসঙ্গে নিতে পারবেন না। সদ্য রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ ও হোমগার্ডদের জন্য মোট ১০ দিনের অতিরিক্ত ছুটি উপহার দিতে চলেছে সরকার।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories