Annapurna Bhandar: আবেদন করার ঠিক কতদিনের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে ভাতা? বিশেষ ঘোষণা নবান্ন সূত্রে

Published : Jun 08, 2026, 03:54 PM IST

বিজেপি সরকার লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করেছে, যেখানে মহিলারা মাসে ৩ হাজার টাকা পাবেন। অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে এবং যাচাই প্রক্রিয়ার পর ৭-৮ দিনের মধ্যে টাকা অ্যাকাউন্টে ঢুকবে।

PREV
17

মমতা সরকার বাংলায় চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার। এই ভাণ্ডার পেতেন ২৫ থেকে ৬০ বছর বয়সী মেয়েরা। এতদিন সাধারণ জাতির মহিলারা পেতে ১৫০০ টাকা। তেমনই তপশিলি মহিলারা পেতেন ১৭০০ টাকা। এবার সরকার বদলের পর লক্ষ্মীর ভাণ্ডারের বদলে মিলছে অন্নপূর্ণা ভাণ্ডার।

27

রাজ্যের মহিলাদের আর্থিক ভাবে স্বাবলম্বী করে তুলতে বিজেপি সরকার এনেছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পের দ্বারা যোগ্য মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পাচ্ছেন এই সুবিধা।

37

রাজ্যের মহিলাদের আর্থিক ভাবে স্বাবলম্বী করে তুলতে বিজেপি সরকার এনেছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পের দ্বারা যোগ্য মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পাচ্ছেন এই সুবিধা।

47

সদ্য বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন, আবেদন করার পর যোগ্যদের খুব বেশ দিন অপেক্ষা করতে হবে না। একাধিক সূত্রে বলেছে, নতুন আবেদনকারীদের ক্ষেত্রে সমস্ত কাগজপত্র জমা পড়ার পর যাচাইকরণ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে মাত্র ৭ থেকে ৮ দিনের মধ্যেই ঢুকবে টাকা।

57

ফর্ম ফিলাপ করতে হলে সবার আগে দেখুন, htps://socialregistry.wb.gov.in/citizen/#/- ওয়েব সাইটে যান। এরপর সিটিজেন/ ফ্যামিলি লগ ইন অপশনে ক্লিক করুন। আপনার জেলা ও মোবাইল নম্বর দিতে হবে। এই তথ্য দিলেই আপনার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। এবার স্ক্রিনে আসবে ফর্ম।

67

এবার আপনার রেশন কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাইন্ট-সহ নানা ইনফরমেশন দিতে হবে। সেই সঙ্গেই আবেদনকারীর পারিবারিক জমি আছে কিনা, কারও নামে চারচাকা গাড়ি আছে কিনা,পারিবারের সদস্যদের স্বাস্থ্যবিমা রয়েছে কিনা এমনও নানা তথ্য চাওয়া হয়েছে।

77

তারপর হবে যাচাই। আপনার দেওয়া সকল তথ্যের সত্যতা যাচাই করার পর সরকারের পক্ষ থেকে বিতরণ প্রক্রিয়া। যারা আদেন করেছেন তারা শীঘ্রই পাবেন টাকা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories