WB Heatwave Alerts: বৈশাখেই ৪২ ডিগ্রি স্পর্শ করবে পারদ! হিটওয়েভের হাত থেকে রেহাই পেতে কী করবেন?

Published : Apr 18, 2026, 02:09 PM IST

West Bengal Heatwave Alerts: বৈশাখের শুরুতে যেভাবে চড়চড়িয়ে বাড়ছে তাপের পারদ তাতে মে মাসে তাপমাত্রা যে আরও বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। অত্যাধিক গরমের কারণে হিটওয়েভের সতর্ক বার্তাও দিয়েছেন আবহাওয়াবিদরা। কী করবেন লু-এর হাত থেকে রেহাই পেতে? 

PREV
16
রাজ্যজুড়ে বাড়ছে গরমের দাপট

বৈশাখের শুরুতেই রাজ্যজুড়ে বাড়ছে গরমের দাপট। ফাল্গুন আর চৈত্র - এই দুই মাস মোটের ওপর ঠিক ছিল। তেমনভাবে চড়েনি তাপমাত্রার পারদ। কিন্তু পয়লা বৈশাখ থেকেই আবহাওয়ার রুদ্রমূর্তী দেখছে গোটা বঙ্গ। তাপমাত্রার পারদ চড়ছে হুহু করে। এই অবস্থায় মে-মাসে হিটওয়েভ বা তাপপ্রবাহের সতর্ক বার্তার কথা শুনিয়েছেন আবহাওয়াবিদরা। তীব্র গরমে রোদের হাত থেকে বাঁচতে কী করবেন? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।। 

26
শরীরকে হাইড্রেট রাখুন

পশ্চিমবঙ্গে এবং পার্শ্ববর্তী অঞ্চলে বর্তমানে যে হারে গরম বাড়ছে, তাতে তাপপ্রবাহ বা Heatwave থেকে নিজেকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। শরীরকে ঠান্ডা রাখতে এবং হিটস্ট্রোক এড়াতে প্রথমেই শরীরকে ডিহাইড্রেট রাখা সবথেকে বেশি জরুরি। শরীর হাইড্রেটেড রাখতে প্রচুর পরিমাণে জল পান করুন। 

36
প্রচুর জল পান করুন

এই সময় লু বা বা হিট ওয়েভের হাত থেকে বাঁচতে তৃষ্ণা না পেলেও কিছুক্ষণ পরপর জল পান করুন। দিনে অন্তত ৩-৪ লিটার জল খাওয়ার চেষ্টা করুন। ডাবের জল, ঘোল, লেবুর শরবত বা ওআরএস (ORS) পান করুন। এটি শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে। এছাড়াও গরমে অতিরিক্ত চা, কফি, এবং উচ্চ শর্করাযুক্ত পানীয় এড়িয়ে চলুন, কারণ এগুলো শরীরকে আরও জলশূন্য (Dehydrate) করে দেয়।

46
বাইরে বেরোনোর সময় সতর্কতা

বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদ সবচেয়ে বেশি থাকে। খুব জরুরি কাজ না থাকলে এই সময়ে বাইরে বেরোনো এড়িয়ে চলুন। হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরুন। সিন্থেটিক বা গাঢ় রঙের কাপড় তাপ শোষণ করে শরীর আরও গরম করে দেয়। এবং রোদে বেরোলে ছাতা, টুপি, সানগ্লাস ব্যবহার করুন। খোলা অংশ ঢেকে রাখার জন্য পাতলা রুমাল বা ওড়না ব্যবহার করতে পারেন।

56
তাপপ্রবাহের সময় খাদ্যাভাসেও নজর দিন

সহজে হজম হয় এমন টাটকা খাবার খান। বেশি মশলাদার বা তেলযুক্ত খাবার এই সময় শরীরের তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে। জলীয় অংশ বেশি এমন ফল যেমন- তরমুজ, শসা, বেল খাদ্যতালিকায় রাখুন। এছাড়া ঘর ঠান্ডা রাখতে দিনের বেলা জানলার পর্দা টেনে রাখুন যাতে সরাসরি রোদ ঘরে না ঢোকে। রাতে বা ভোরের দিকে জানলা খুলে ঠান্ডা হাওয়া ঢুকতে দিন।

66
কীভাবে বুঝবেন আপনি হিটস্ট্রোকে আক্রান্ত কীনা

যদি আপনার বা আপনার পরিচিত কারও অত্যধিক মাথা ঘোরা বা মাথা ধরা।বমি বমি ভাব।শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে যাওয়া। এবং জ্ঞান হারানোর মতোন লক্ষণগুলো দেখা যায় তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories