Iran On Donald Trump: হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং ট্রাম্পের মিথ্যাচার নিয়ে এবার কড়া হুঁশিয়ারি ইরানের পার্লামেন্টের স্পিকারের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কালিবাফের। কী বলেছেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Iran On Donald Trump: আমেরিুকার প্রেসিডেন্ট মিথ্যুক! এক ঘন্টার মধ্যে অন্তত সাতটি মিথ্যা কথা বলেছেন তিনি। এমনটাই দাবি করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ। তিনি আরও জানান যে, ট্রাম্পের এই মিথ্যার কারণে ইরান-আমেরিকার মধ্যে সমঝোতা সহজ হবে না। বরং এই সমঝোতার পথ আরও কঠিন হয়ে দাঁড়াবে। এমনটাই ইঙ্গিত কালিবাফের। সূত্রের খবর, ইরানের সঙ্গে সমঝোতা নিয়ে আগামী সোমবার পাকিস্তানে আমেরিকা ও ইরানের প্রতিনিধিরা দ্বিতীয় দফায় আলোচনায় বসতে পারেন। তবে সেই আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা হলফ করে বলা যাচ্ছে না।

মার্কিন প্রেসিডেন্টকে হুঁশিয়ারি ইরানের স্পিকারের:-

এদিকে শুক্রবার রাতেই সমস্ত ধরনের বাণিজ্যিক জাহাজের যাতায়াতের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা ঘোষণা করেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি জানান যে, ইজরায়েল ও লেবাননের মদ্যে সংঘর্ষ বিরতি যতদিন চলবে ততদিন এই হরমুজ প্রণালী খোলা থাকবে। যদিও ইরানের বিদেশমন্ত্রীর এই বার্তার পরই পাল্টা আমেরিকা দাবি করে যে, তাদের দেশের নৌবাহিনী হরমুজে যে অবরোধ শুরু করেছে তা এখনই থামছে না। ফলে ইরানের দিক থেকে আসা এবং ইরানের দিকে যাওয়া জাহাজগুলি আটকে দেবে আমেরিকা (America)।

কতদিন পর্যন্ত চলবে হরমুজ অবরোধ?

যদিও এই বিষয়ে ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে, এই অবরোধ বেশিদিন চলবে না। ইরান সমঝোতায় আসবে। এবং হরমুজ অবরোধ তুলে দেওয়া হবে। এদিকে ট্রাম্পের এই বার্তার পরই ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ পাল্টা তোপ দাগেনবব। আক্রমণ শানান ট্রাম্পকে। তিনি নিজের সোশ্যাল মিডিয়ার পেজে লেখেন যে- ''অবরোধ আমেরিকা চালিয়ে গেলে হরমুজ় প্রণালীও খুলবে না।'' এমনকি ইরানের অনুমতি নিয়ে জাহাজগুলি নির্দিষ্ট পথে যাতায়াত করবে বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি আরও জানান, ক্রমাগত মিথ্যাচার করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এক ঘন্টায় অন্তত পরপর সাতটি মিথ্যা কথা বলেছেন ট্রাম্প। তিনি বলেন, '' ‘‘এই ধরনের মিথ্যাচার যুদ্ধ বা সমঝোতার আলোচনায় সাফল্য এনে দেবে না।''

Scroll to load tweet…

পাকিস্তানে ফের দ্বিতীয় দফায় বৈঠক ইরানের সঙ্গে-আমেরিকার:-

প্রসঙ্গত, ইরান বনাম আমেরিকার সমঝোতা নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের হোটেল সেরিনাতে আয়োজিত বৈঠকে পাকিস্তান-আমেরিকার পাশাপাশি উপস্থিত ছিলেন ইরানের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ। আরাঘচিও আলোচনার জন্য ইসলামাবাদে গিয়েছিলেন। সোমবার দ্বিতীয় দফার আলোচনা হলে ইরান বা আমেরিকা থেকে কারা যাবেন, এখনও স্পষ্ট নয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।