WEATHER UPDATE: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ, শক্তি বাড়িয়ে হতে পারে ঘূর্ণিঝড় 'অর্ণব'। জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের সমুদ্রে না নামার নির্দেশ।
রাজ্য জুড়ে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত। আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনায় জারি হয়েছে হলুদ সতর্কতা।
210
ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ
থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত উত্তর আন্দামান সাগরে শক্তি বাড়িয়ে শনিবার সন্ধ্যায় পরিণত হয়েছে নিম্নচাপে। এখান থেকেই তৈরি হতে পারে বড়সড় বিপদ।
310
ঘূর্ণিঝড়ের নাম 'অর্ণব'
আমেরিকার মডেল জিএফএস জানাচ্ছে, এই সিস্টেম শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তা হলে তার নাম হবে 'অর্ণব', নামকরণ করেছে বাংলাদেশ।
তবে ভারতের মৌসম ভবন এখনও পর্যন্ত নিম্নচাপের আশঙ্কাই করছে, ঘূর্ণিঝড়ের বিষয়ে এখনই নিশ্চিত নয়। সিস্টেমের প্রাথমিক অভিমুখ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে।
510
বাংলার উপকূলেও প্রভাব
আইএমডি জানিয়েছে, এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোতে পারে। এর জেরে সমুদ্র উত্তাল থাকবে ও জোরালো হাওয়া বইতে পারে।
610
মৎস্যজীবীদের জন্য সতর্কতা
২১ ও ২২ সেপ্টেম্বর সমুদ্রে না নামার জন্য মৎস্যজীবীদের সতর্ক করেছে আবহাওয়া দফতর। সমুদ্র উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি রাখা হয়েছে।
710
উপকূল জেলায় ভারী বৃষ্টি
পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকবে বলে জানিয়েছে আইএমডি। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
810
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দুর্যোগ
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া-সহ বজ্রবিদ্যুৎ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে।
910
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের মতো পাহাড়-লাগোয়া জেলাগুলিতে ২৩ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও ঝোড়ো হাওয়া-সহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা।
1010
সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া
সোম-মঙ্গলবার বৃষ্টির প্রকোপ কিছুটা কমলেও বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি হতে পারে দক্ষিণ ও উত্তরবঙ্গ, দুই জায়গাতেই। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.