WBJEE-পিছিয়ে গেল রাজ্যের জয়েন্স এন্ট্রাস, পরীক্ষা ১৭ জুলাই, ফল প্রকাশ অগাস্টেই

Published : Jun 23, 2021, 04:58 PM IST
WBJEE-পিছিয়ে গেল রাজ্যের জয়েন্স এন্ট্রাস, পরীক্ষা ১৭ জুলাই, ফল প্রকাশ অগাস্টেই

সংক্ষিপ্ত

 পিছিয়ে গেল রাজ্যের জয়েন্স এন্ট্রাস পরীক্ষা   ১৭ জুলাই অনুষ্ঠিত হবে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা   তবে ফলাফল প্রকাশ হবে ১৪ অগাস্টের মধ্যে    ২৭৪ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে   


কোভিড পরিস্থিতির জেরে পিছিয়ে গেল রাজ্যের জয়েন্স এন্ট্রাস পরীক্ষা। বুধবার সাংবাদিক বৈঠক করে জয়েন্ট কাউন্সিলরের পক্ষ থেকে জানানো হয়, ৬ দিন পিছিয়ে ১৭ জুলাই অনুষ্ঠিত হবে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা। তবে ফলাফল প্রকাশ হবে ১৪ অগাস্টের মধ্যে। 

আরও পড়ুন, ভুয়ো IAS-র ফাঁদে মিমিও, কসবার বেআইনি ভ্যাকসিনেশন ক্যাম্পের পর্দা ফাঁস  


জয়েন্ট কাউন্সিলরের পক্ষ থেকে জানানো হয়েছে, ফলাফল প্রকাশ করা হবে আগামী ১৪ অগাস্টের মধ্য়ে। ভর্তি সংক্রান্ত কাউন্সেলিং ১৫ সেপ্টেম্বরের মধ্যে তিন দফার মধ্যে শেষ করা হবে। তবে এবার পরীক্ষা হবে শনিবার। সাধারণত এই পরীক্ষা রবিবার নেওয়া হয়ে থাকে। চলতি বছর মেডিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং মিলিয়ে মোট ৯২ হাজার ৬৯৫ পরীক্ষার্থী জয়েন্টে অংশ নেবেন। ২৭৪ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে বাড়ির কাছেই পরীক্ষা কেন্দ্র করার বিষয়ে এদিন আশ্বাস দিয়েছে জয়েন্ট কাউন্সিল। উল্লেখ্য, এর আগে ১১ জুলাই জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা হওয়ার কথা ছিল। 

আরও পড়ুন, PAC-র চেয়ারম্যান কে, নাম ঘোষণার পরই ১০ কমিটির তালিকা দেবে, সাফ জানাল BJP 

 

কাউন্সিলের সভাপতি জানিয়েছেন, সম্পূর্ণভাবে কোভিড পরিস্থিতি মেনেই অতিমারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যে রাজ্যে প্রথম কোনও অফলাইন পরীক্ষা নেওয়া হবে।' রাজ্যের তরফে জয়েন্ট এন্ট্রাস নিয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও সর্বভারতীয় জয়েন্স পরীক্ষা কবে হবে, তা এখনও ঘোষণা করা হয়নি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে। যদিও সূত্রের খবর, জয়েন্ট এন্ট্রাস মেনের বাকি থাকা পরীক্ষা এবং মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা নিট কীভাবে এবং কবে নেওয়া হবে, সেব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।  

 

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে 

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বাংলা জয়ের লক্ষ্য প্রার্থী বাছাইয়ে অভিনবত্ব BJP-তে, ছক ভেঙে নিচুতলার কর্মীদের গুরুত্ব
WB DA: আর ঠিক কত দিন পরে কর্মীরা হাতে পাবেন বকেয়া DA? শুরু হয়েছে চুলচেরা হিসেব