আসন্ন উৎসব মরসুমে যাত্রীদের সুবিধার্থে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে সাতটি স্পেশাল ট্রেন চালু করার ঘোষণা দিয়েছে। যা চলবে শালিমার-রাঙাপাড়া নর্থ, হাওড়া-লামডিং, নিউ জলপাইগুড়ি-গোমতি নগর এবং কলকাতা-নিউ জলপাইগুড়ি পর্যন্ত।
ট্রেন নম্বর ০৫৭৩৮/ ০৫৭৩৭ (নিই জলপাইগুড়ি- নারকটিয়াগঞ্জ/ নিউ জলপাইগুড়ি) ২৮ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত উভয় দিকে দেবে সাতটি ট্রিপ।
ট্রেন নম্বর ০৫৭৪০/০৫৭৩০ (নিউ জলপাইগুড়ি- পাটনা জং- নিউ জলপাইগুড়ি) ২০ সেপ্টেম্বর থেকে ৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত উভয় দিক থেকে ৮টি ট্রিপ করবে।
55
ট্রেন নম্বর ০৫৭৩৪/০৫৭৩৩ (কিষানগঞ্জ- অমৃতসর- কিষানগঞ্জ) ২ অক্টোবর থেকে ১৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত উভয় দিক থেকে ৭টি ট্রিপের জন্য চলবে।
ট্রেন নম্বর ০৮০৪৭ (শালিমার- রাঙাপাড়া নর্থ) স্পেশাল চলবে প্রত্যেক শুক্রবার। শালিমার থেকে রওনা হয়ে এই ট্রেন রাঙাপাড়া নর্থ পৌঁছাবে। ফেরার সময় রাঙাপাড়া নর্থ থেকে শালিমার স্পেশাল যাবে। প্রত্যেক শনিবার রাঙাপাড়া নর্থ থেকে সাড়ে চারটে রওনা দিয়ে রবিবার শালিমার পৌঁছাবে।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.