MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • উৎসবের মরশুমে যাত্রী পরিষেবায় নজর রেলের, এই রুটে চলবে একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন

উৎসবের মরশুমে যাত্রী পরিষেবায় নজর রেলের, এই রুটে চলবে একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন

Durga puja Special Train: সামনেই উৎসবের মরশুম। দুর্গাপুজো থেকে শুরু করে দীপাবলি চলবে উৎসব। আর এই আবহে যাত্রী সুবিধার্থে ট্রেন নিয়ে একগুচ্ছ ঘোষণা পূর্বরেলের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 28 2025, 08:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
একাধিক স্পেশাল ট্রেন চালু
Image Credit : Viral

একাধিক স্পেশাল ট্রেন চালু

আর একমাসও  বাকি নেই। সামনেই উৎসবের মরশুম। তার আগেই যাত্রীদের জন্য বড় ঘোষণা পূর্বরেলের। জানা গিয়েছে, দুর্গা পুজো ও দীপাবলি উপলক্ষে পূর্ব রেলের বিশেষ ট্রেনের ঘোষণা করেছে। আসন্ন দুর্গাপুজো ও দীপাবলিকে সামনে রেখে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে পূর্ব রেল একাধিক স্পেশাল ট্রেন চালুর কথা ঘোষণা করেছে। মালদা টাউন-চলপল্লী এবং কানপুর সেন্ট্রাল-কলকাতা রুটে এই বিশেষ ট্রেন চলবে নির্দিষ্ট দিনে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কোন কোন রুটে চলবে এই ট্রেনগুলি?
Image Credit : Asianet News

কোন কোন রুটে চলবে এই ট্রেনগুলি?

পূর্বরেল সূত্রে খবর, মালদা টাউন – চলপল্লী – মালদা টাউন স্পেশাল (০৩৪৩০/০৩৪২৯) ট্রেন চলবে। 

মালদা টাউন থেকে ছাড়বে সোমবার সন্ধ্যা ৫টা ৫ মিনিটে।

চলপল্লী পৌঁছাবে বৃহস্পতিবার ভোর ৪টায়।

চলপল্লী থেকে ছাড়বে বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে।

মালদা টাউন পৌঁছাবে রাত ১০টা ৪৫ মিনিটে। স্টেশন থামবে রামপুরহাট, ধানমণ্ডি, হাজারপুর, ভুবনেশ্বর, বিজয়গড়ম জংশন, বিজয়ওয়াড়া জংশন সহ বিভিন্ন স্টেশনে।

Related Articles

Related image1
পুজোর আগেই শহরে ফের খুলছে রুফটপ রেস্তরাঁ, একগুচ্ছ শর্ত বেঁধে দিলেন মেয়র
Related image2
তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনই হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ছাত্র-ছাত্রীদের জন্য চালু হেল্পলাইন নম্বর
35
কানপুর সেন্ট্রাল – কলকাতা রুটে বিশেষ ট্রেন পরিষেবা
Image Credit : South Western Railways - SWR

কানপুর সেন্ট্রাল – কলকাতা রুটে বিশেষ ট্রেন পরিষেবা

এছাড়াও পরিষেবা মিলবে কানপুর সেন্ট্রাল – কলকাতা – কানপুর সেন্ট্রাল স্পেশাল (০৪৩৫৩/০৪৩৫৪) ট্রেন।

কানপুর সেন্ট্রাল থেকে ছাড়বে বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটে।

কলকাতা পৌঁছাবে শুক্রবার সকাল ৭টা ৫৫ মিনিটে।

কলকাতা থেকে ছাড়বে শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে। স্টেশন থামবে প্রয়াগরাজ জংশন, গয়া, আসানসোল, বর্ধমান সহ বিভিন্ন স্টেশনে।

45
কোচ বণ্টন
Image Credit : Asianet News

কোচ বণ্টন

 প্রতিটি ট্রেনে থাকবে এসি-টু টিয়ার, এসি-থ্রি টিয়ার, স্লিপার ও সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচ। পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবের সময় যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে অতিরিক্ত ট্রেন পরিষেবা চালু রাখা হয়েছে। এছাড়াও ভিড় নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

55
ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ জারি
Image Credit : South Western Railways - SWR

ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ জারি

এছাড়াও গণেশ প্রতিমা বিসর্জন উপলক্ষে চক্ররেলের চলাচলে নিয়ন্ত্রণ জারি করেছে পূর্ব রেল। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের অনুরোধে গণেশ প্রতিমা বিসর্জনের দিনগুলিতে যাত্রী নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের জন্য চক্র রেলের ট্রেন চলাচলে বিশেষ নিয়মাবলি জারি করেছে পূর্ব রেল। ফলে  ট্রেন চলবে একাধিক ঘুরপথে। জানা গিয়েছে, ২৮ অগাস্ট বৃহস্পতিবার থেকে ৩১  অগাস্ট রবিবার পর্যন্ত এই দিনগুলোতে চক্ররেলের একাধিক ট্রেন আংশিকভাবে বাতিল বা পরিবর্তিত পথে চলবে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর
দুর্গা পূজা
Latest Videos
Recommended Stories
Recommended image1
TMC Rebels: 'অমিত শাহের ডাকে দিল্লি যাচ্ছো, লজ্জা করছে না?' ইউসুফ পাঠানকে তোপ মহুয়া মৈত্রর
Recommended image2
Today’s News in Bengali Live: Gold Price Today Kolkata - মঙ্গলবারে একলাফে অনেকটা বাড়ল সোনার দাম! আজ ২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন
Recommended image3
কোটি টাকার তোলাবাজি, সোমবার গভীর রাতে গ্রেফতার বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত
Recommended image4
Cervical cancer: কলকাতায় শুরু মহিলাদের সারভিক্যাল ক্যান্সারের ভ্যাক্সিন প্রদান, কীভাবে পাবেন জানুন
Recommended image5
Kolkata Rain: বর্ষা আসলেই জল থইথই কলকাতা, পরিস্থিতি মোকাবিলায় নয়া উদ্যোগ শুভেন্দু অধিকারী সরকারের
Related Stories
Recommended image1
পুজোর আগেই শহরে ফের খুলছে রুফটপ রেস্তরাঁ, একগুচ্ছ শর্ত বেঁধে দিলেন মেয়র
Recommended image2
তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনই হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ছাত্র-ছাত্রীদের জন্য চালু হেল্পলাইন নম্বর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved