আবাস যোজনার ঘরের টোপ দিয়ে মহিলাকে হোটেলে এনে খুন, অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

Published : Nov 09, 2024, 09:00 PM IST
crime

সংক্ষিপ্ত

আবাস যোজনার ঘর এসেছে কিনা দেখার জন্য ডেকে এনে ক্যানিংয়ের একটি হোটেলে মধ্যে এক মহিলাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। 

আবাস যোজনার ঘর এসেছে কিনা দেখার জন্য এক মহিলাকে ডেকে এনে হোটেলে তুলে খুন করার অভিযোগ উঠল স্থানীয় তরুণের বিরুদ্ধে। ঘটনার পরই দ্রুত পুলিশ সিসিটিভি ফুটেজের সূত্র ধরে রহস্যের কিনারা করেছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। এই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়েছে ক্যানিংএ। তবে কী কারণে খুন করা হয়েছে তা স্পষ্ট নয় পুলিশের কাছে।

আবাস যোজনার ঘর এসেছে কিনা দেখার জন্য ডেকে এনে ক্যানিংয়ের একটি হোটেলে মধ্যে এক মহিলাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার ঠাকুররানীবেরিয়া এলাকা বাসিন্দা মহসিন মোল্লা প্রতিবেশী এক মহিলা আমিনা মোল্লাকে বলে , 'তোর আবাস যোজনার ঘর এসেছে কিনা চল বিডিও গিয়ে দেখে আসি ।' ঘর এসেছে কিনা দেখতে আসার কথা বলে তাকে ক্যানিংয়ে ডেকে নিয়ে আসে প্রতিবেশী মহসিন মোল্লা ।

মহিলকে বিডিও অফিসে নিয়ে না গিয়ে তাকে নিয়ে যায় ক্যানিং বাস স্ট্যান্ড সংলগ্ন একটি হোটেলে। এরপর ওই হোটেলের মধ্যে ওই মহিলা অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে হোটেল কর্মীরা। পুলিশকে খবর দিলে ঘটনা স্থলে আসে ক্যানিং থানা পুলিশ। আমিনা মোল্লারকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে ক্যানিং থানা পুলিশ। চিকিৎসক দেখার পর আমিনা মোল্লাকে মৃত বলে ঘোষণা করে। আমিনা মোল্লা মৃতদেহ ময়নাতদন্তের জন্য ক্যানিং থানায় নিয়ে যায়। এই ঘটনায় মহসিন মোল্লার বিরুদ্ধে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করে আমিনা মোল্লার ভাই ও তার আত্মীয়রা। আমিনা মোল্লার ভাইয়ের ও পরিবারের অভিযোগ তার দিদিকে ডেকে এনে খুন করেছে মহসিন মোল্লা। কিন্তু কী কারণে খুন করা হয়েছে তারই উত্তর খুঁজছে পুলিশ। স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'১৫ বছর তৃণমূলকে ভোট দিলাম ঘর পেলাম না!' Banglar Bari প্রকল্পে দুর্নীতির অভিযোগ
প্রতিশ্রুতির বাজেটে আয়ের দিশা কই? রাজ্যের মাথায় ৮ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা