মুর্শিদাবাদ থেকে গ্রেফতার আইএসএফ-এর সভায় যোগ দিতে আসা সেনা জওয়ান, পুলিশের উপর পালটা আক্রমনের অভিযোগ সৈয়দ আলমগিরের বিরুদ্ধে

Published : Jan 24, 2023, 08:45 PM IST
Dharmatala

সংক্ষিপ্ত

গত শনিবার আইএসএফ-এর সভায় পুলিশের উপর পালটা আক্রমনের অভিযোগে গ্রেফতার করা হয় আলমগিরকে। মঙ্গলবার মুর্শিদাবাদের খড়গ্রাম থানার এরোয়ালি গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে।

মুর্শিদাবাদ থেকে গ্রেফতার কলকাতার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর সভায় যোগ দিতে আসা সেনা জওয়ান সৈয়দ আলমগির হোসেন সেনার চাকরির ছুটিতে বাড়ি ফিরে শনিবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর সভায় যোগ দিতে কলকাতায় এসেছিলেন তিনি। মঙ্গলবার মুর্শিদাবাদ থেকে আলমগিরের গ্রেফতার করল পুলিশ। গত শনিবার আইএসএফ-এর সভায় পুলিশের উপর পালটা আক্রমনের অভিযোগে গ্রেফতার করা হয় আলমগিরকে। মঙ্গলবার মুর্শিদাবাদের খড়গ্রাম থানার এরোয়ালি গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে।

শনিবার কলকাতায় আইএসএফের সভা পূর্বনির্ধারিতই ছিল। এদিন সভায় ভাঙরে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় আইএসএফের কর্মীরা। বিক্ষোভ চলাকালীন আচমকা লাঠিচার্জ করে পুলিশ। পালটা আক্রমনাত্মক হয়ে ওঠে বিক্ষোভকারীরায়। শনিবার দুপুরে কার্যত রণক্ষেত্রে পরিনত হয় ধর্মতলা চত্বর। ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে একপ্রকার টেনে হিঁচড়েই গাড়িতে তোলে পুলিশ। উন্মত্ত জনতাকে আটকাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। অন্যদিকে বাঁশ, লাঠি নিয়ে পুলিশকে তারা করার অভিযোগ আইএসএফের কর্মীদের বিরুদ্ধে। ভাঙরে তৃণমূলের হামলার প্রতিবাদে শনিবার রাস্তায় বলে অবস্থান বিক্ষোভ দেখায় আইএসএফ-এর কর্মীরা। বিক্ষোভকারীদ্র ছত্রভঙ্গ করতে আচমকাই লাঠিচার্জ করে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে পালটা চটি, পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। ঘটনায় আহত হন বিক্ষোভকারীদের পাশাপাশি একাধিক পুলিশকর্মীও। আহত হন বেশ কিছু সংবাদমাধ্যমের কর্মীও।

কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আলগির টেরিটোরিয়াল আর্মি’র ইঞ্জিনিয়ারিং রেজিমেন্টের হাবিলদার। আজই এরোয়ালি গ্রাম থেকে গ্রেফতার করা হয় তাঁকে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে বর্তমানে গুজরাতে কর্মরত তিনি। চলতি মাসেই দু'মাসের ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন তিনি। এর মাঝেই ধর্মতলায় পুলিশ বনাম আইএসএফ সংঘর্ষের ঘটনায় নাম জড়ায় তাঁর। এই ঘটনার ভিত্তিতেই গ্রেফতার করা হয় সৈয়দ আলমগিরকে।

আরও পড়ুন - 

আরও অস্বস্তিতে অনুব্রত, দিল্লির আদালত জামিনের আবেদন খারিজ করল তৃণমূল নেতার

মেঘালয়ে নির্বাচনী ইস্তেহারে ঢালাও প্রতিশ্রুতি তৃণমূলের, মহিলাদের অ্যাকাউন্টে হাজার টাকা দেওয়ার ঘোষণা

৩০ দিনে ২২টি ভূমিকম্প এবং গত ৪ দিনে ৫টি কম্পন, কেন বারবার কেঁপে ওঠে দিল্লি-এনসিআর চত্বর, জানুন কারণ

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ইচ্ছে মত চেন টেনে ট্রেন থামালেই বিপদ! কড়়া ব্যবস্থা নিতে চলেছে পূর্ব রেল
আজ দুপুর ২টো সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দায়ের করা SIR মামলার শুনানি