ভর সন্ধ্যায় ব্যান্ডেলে শুটআউট, বুকে গুলি লেগে মৃত্যু কলকাতা পুরসভার কর্মীর

Published : Jul 03, 2024, 10:40 PM IST
crime

সংক্ষিপ্ত

রাজ্যে একের পর এক গোলাগুলির ঘটনা ঘটছে। ভর সন্ধ্যাবেলায় এবার ব্যান্ডেল স্টেশনে চলল আচমকা গুলি। মৃত্যু হল এক ব্যক্তির।

রাজ্যে একের পর এক গোলাগুলির ঘটনা ঘটছে। ভর সন্ধ্যাবেলায় এবার ব্যান্ডেল স্টেশনে চলল আচমকা গুলি। মৃত্যু হল এক ব্যক্তির।

কলকাতার পর এবার ব্যান্ডেল। শুটআউটে ঘটনাস্থলেই মৃত্যু হল এক ব্যক্তির। কে বা কারা তাঁকে গুলি করল, তা যদিও এখনও স্পষ্ট নয়। আদৌ কোনও পারিবারিক শত্রুতা থেকে এই ঘটনা? নাকি পিছনে রয়েছে অন্যকিছু? তা এখন খতিয়ে দেখছে পুলিশ।

জানা যাচ্ছে, মৃত ঐ ব্যক্তির নাম হল লালবাবু গোয়ালা। তাঁর বয়স পঞ্চাশ বছর। তিনি নিউ কাজিডাঙা এলাকার বাসিন্দা। সেইসঙ্গে, কলকাতা পুরসভারও কর্মী ছিলেন তিনি। বুধবার, সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফিরছিলেন তিনি।

ব্যান্ডেল স্টেশনে নেমে হেঁটে কুলিপাড়ার দিকে যাওয়ার সময়ই ঘটে এই ঘটনা। তাঁকে লক্ষ্য করে গুলি চালায় একদল দুষ্কৃতী। বুকের বাঁ-দিকে এসে গুলি লাগে তাঁর। রক্তাক্ত অবস্থায় সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

ছুটে আসেন স্থানীয়রা। তারাই তাঁকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁকে মৃত্ বলে ঘোষণা করেন।

এদিকে এই ঘটনার খবর পেয়েই, ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশবাহিনী। সঙ্গে ছিলেন চুঁচুড়া থানার আইসি সহ চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্যান্য কর্তারা। মৃত লালবাবু গোয়ালার দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঠিক কী কারণে দুষ্কৃতীদের টার্গেট হলেন তিনি? তা নিয়েই দেখা দিয়েছে সন্দেহ। তাই পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ব্যক্তিগত কোনও শত্রুতার জেরেই খুন নাকি এই ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, সবটাই হদিশ করছে পুলিশ।

এই ঘটনা সম্পর্কে জানার জন্য সদ্য স্বজনহারা পরিবারের লোকজনদের সঙ্গেও কথা বলছেন পুলিশের আধিকারিকরা। সেইসঙ্গে, এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছেন তারা। দুষ্কৃতীদের চিহ্নিত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

আরও পড়ুনঃ

দিনে-দুপুরে খাস কলকাতায় গুলি? দক্ষিণ কলকাতায় বান্ধবীকে গুলি করে আত্মঘাতী যুবক

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'১৫ বছর তৃণমূলকে ভোট দিলাম ঘর পেলাম না!' Banglar Bari প্রকল্পে দুর্নীতির অভিযোগ
প্রতিশ্রুতির বাজেটে আয়ের দিশা কই? রাজ্যের মাথায় ৮ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা