রাজ্য বিজেপির সবথেকে সফল নেতা দিলীপ ঘোষ। তবে লোকসভা নির্বাচনে বর্ধমান - দুর্গাপুর কেন্দ্রে হারের পরই কিছুটা হলেও কোনঠাসা হয়ে পড়েছিলেন দিলীপ ঘোষ।
210
সক্রিয় হচ্ছেন দিলীপ ঘোষ
লোকসভা নির্বাচনের ফাঁড়া কাটিয়ে সম্প্রতি রাজ্য রাজনীতিক সক্রিয় হচ্ছেন দিলীপ ঘোষ। শুধু তিনি নন, বিজেপি সূত্রের খবর, সক্রিয় হচ্ছে দিলীপ ঘোষের নিজস্ব লবিও।
310
সদস্য সংগ্রহ অভিযান
এবার তেমন জমেনি বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। আর সেই কারণে এই কর্মসূচিতে দিলীপকে মাঠে নামতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। তেমন বলছে বিজেপি সূত্র।
410
দিলীপের করিশ্মা
বিজেপি সূত্রের খবর কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ পাওয়ার পরই সংঘ ঘনিষ্ট দিলীপ সদস্য সংগ্রহ অভিযানে ঝাঁপিয়ে পড়েন। পুরনো স্টাইল চায়ে পে চর্চাও শুরু করে। একই সঙ্গে বিজেপির সদস্য সংগ্রহও করেন।
510
দিলীপ ঘনিষ্ট
রাজ্য বিজেপিতে দিলীপ ঘনিষ্ট হিসেবে পরিচিত সায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায়। দিলীপের সঙ্গে এবার তারাও সক্রিয় হচ্ছেন বলে গেরুয়া শিবিরের দাবি।
610
কোনঠাসা দিলীপ
বর্তমান বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর আমলেই রীতিমত কোনঠাসা হয়ে পড়েছিলেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপিতে প্রাসঙ্গিকতা হারিয়েছিলেন। কিন্তু বিজেপিও সুকান্তর আমলে তেমন সাফল্য পায়নি।
710
পুরনোদের ফেরাতে চায় বিজেপি
বিজেপি সূত্রের খবর খবর ২০১৯ সালের যেসব নেতার হাতে রাজ্য বিজেপির দায়িত্ব ছিল তাদেরই আবার সক্রিয় করতে চাইছে দিল্লি। আর সেই কারণে কিছু কিছু করে দায়িত্ব দেওয়া হচ্ছে দিলীপ ঘনিষ্ঠদের।
810
সদস্য সংগ্রহ অভিযান দিয়ে শুরু
উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই সদস্য সংগ্রহ কর্মসূচিতে নামানো হয়েছে মেদিনীপুরের প্রাক্তন সাংসদকে। দিলীপও আলিপুরদুয়ার, শিলিগুড়িতে দিয়েছিলেন দলীয় কর্মসূচিতে।
910
সভাপতি দিলীপ ঘোষ?
বিজেপি সূত্রের খবর ছাব্বিশের বিধানসভা ভোটের আগে দিলীপ ঘোষের মতো বিজেপিতে জনপ্রিয় ও কর্মীদের কাছে গ্রহণযোগ্য নেতাকে গুরুদায়িত্ব দেওয়া হতে পারে। তবে রাজ্য সভাপতি হয়তো নাও হতে পারে।
1010
নাম রয়েছে দিলীপের
জানুয়ারি থেকেই বুথস্তরে সাংগঠনিক নির্বাচন শুরু হচ্ছে। বুথ, মণ্ডল,জেলা সভাপতি নির্বাচন হবে। ৩১ জানুয়ারির পর রাজ্য সভাপতি নির্বাচন। গেরুয়া শিবির সূত্রের খবর রাজ্য সভাপতির দৌড়ে নাম রয়েছে দিলীপ ঘোষের।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.