ভোটের আগে খুন বিজেপি কর্মী! চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরের ময়নায়

Published : Apr 26, 2024, 11:29 AM IST
murder

সংক্ষিপ্ত

পূর্ব মেদিনীপুরের ময়নায় চাঞ্চল্যকর ঘটনা! বিজেপি কর্মীকে খুনের অভিযোগ

পূর্ব মেদিনীপুরের ময়নায় চাঞ্চল্যকর ঘটনা। বেশ কয়েকদিন ধরে নিঁখোজ বিজেপি কর্মীর মৃত দেহের খোঁজ মিলল। বিজেপি কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের। গত দু দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না বাকচার গোড়ামাহাল গ্রামে ২৩৪ নম্বর বুথের সক্রিয় বিজেপি কর্মী দীনবন্ধু মিদ্যাকে।

গভীর রাতে বাড়ি থেকে কিছুটা দূরে পান বরজের পাশ থেকে তাঁর দেহ উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। গলায় ফাঁস লাগান অবস্থায় খুঁজে পাওয়া যায় মৃত দহে। তবে মৃত দেহর পা মাটিতে লেগে থাকায় খুনের অভিযোগ ওঠে পরিবারের তরফ থেকে।

পরিবারের লোকজন খুনের পেছনে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ তুলছে। ওই দিন রাতেই ঘটনাস্থলে যান বিজেপি নেতৃত্বরা। ভোটের আগে এই ঘটনার কারণে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে ময়নার বাজচা এলাকায়। এক বছর আগে এই এলাকায় খুন হয় বিজয় কৃষ্ণ ভুঁইয়া নামের আরও এক রাজনৈতিক কর্মী। এবার এই ঘটনা ফের শোরগোল ফেলে দিয়েছে ময়নার বাকচার গোড়ামহাল গ্রাম।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ইস্যু দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি-সহ বিভিন্ন বিষয়, শাসকের বিরুদ্ধে 'চার্জশিট' বিজেপি-র
তাহলে প্রসেনজিৎ বিজেপিতেই যাচ্ছেন? সুকান্ত-সহ বিজেপি নেতারা গেলেন অভিনেতার বাড়িতে