ভারতের এক রাতের হামলায় ভেঙে গুঁড়িয়ে গিয়েছে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি। সন্ত্রাসবাদীদের সায়েস্তা করতে ভারত চালাচ্ছে অপারেশন সিঁদুর। তবে তার ফল ভোগ করতে হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ভারত বাংলাদেশ সীমান্তকে। কতটা ঝুঁকির মুখে আছে পশ্চিমবঙ্গ ?
বিশেষ করে শিলিগুড়ি জেলার চিকেন নেক করিডরকে ঘিরে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
512
আর এর মধ্যে বেরুবাড়ি এলাকায় জারি হয়েছে কার্ফু। সূত্র বলছে, রাত ৮ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত বাড়ির বাইরে পা দিলেই এবার নেওয়া হবে কড়া পদক্ষেপ। হ্যাঁ, এমনটাই জানিয়েছে বিএসএফ।
612
প্রসঙ্গত গত ২২ এপ্রিল পহেলগাঁওতে পাকিস্তানি মদদপুষ্ট জঙ্গিরা ভারতের উপর হামলা চালায় এবং নিরীহ ২৬ জন পর্যটককে গুলি করে মারে।
712
আর এই আবহে ভারত যে চুপ থাকবে না, তা আগেভাগেই আঁচ পাওয়া গিয়েছিল। অবশেষে আসলো যোগ্য জবাব।
812
অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানের সামরিক বাহিনীকে সোজা সাপ্টা জবাব দিচ্ছে এবার ভারতীয় আর্মি। সীমান্ত পেড়িয়ে আঘাত হানা হয়েছে জঙ্গি ঘাঁটিগুলির উপর। ঠিক সেই মুহূর্তে দেশের ভিতরে শুরু হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
912
সীমান্তে জারি হল কার্ফু
সূত্রের খবর, জলপাইগুড়ির বেরুবাড়ি অঞ্চলের বাসিন্দাদের উদ্দেশ্যে বিএসএফ বলেছেন, অত্যন্ত জরুরী চিকিৎসার প্রয়োজন না পড়লে রাতের বেলা আর বাইরে বেরোনো যাবে না।
1012
সীমান্তে এখন যুদ্ধ পরিস্থিতির জেরে নজরদারি চালানো হচ্ছে। এদিকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাকি দেশের সংযোগস্থলের প্রধান রাস্তা চিকেন নেক করিডোর। প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ
1112
এই অঞ্চলে ভারতের আধুনিক প্রযুক্তির ছোঁয়া লেগে রয়েছে। তাই এখানে বসানো হয়েছে অত্যাধুনিক সারফেস টু এয়ার মিসাইল।
1212
সেনাদের সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, এই অঞ্চলও এখন সামরিক নজরদারির আওতায় রয়েছে।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.