এবার পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটককে ইডির নোটিস, দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ

Published : Jun 05, 2023, 02:28 PM ISTUpdated : Jun 05, 2023, 02:59 PM IST
moloy ghatak

সংক্ষিপ্ত

এর আগে বারবার হাজিরা দিতে বলা হলেও তা এড়িয়ে গিয়েছিলেন মলয় ঘটক। এবার জুন মাসে সরাসরি দিল্লির দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

কয়লা পাচার মামলায় আরও চাপে পড়লেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। বাংলার এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিকবার তদন্তে অসহযোগিতার অভিযোগ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বারবার তাঁকে ইমেল পাঠিয়ে হাজিরা দিতে বলা হলেও তিনি অসুস্থতার কারণে হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে। এবার তাঁকে সরাসরি দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিল তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, এর আগে একাধিকবার হাজিরা এড়ালেও মলয় ঘটকের পক্ষেই রায় দিয়েছিল আদালত। বিচারপতিদের তরফে জানানো হয়েছিল যে, এর আগের সমনগুলি উপেক্ষা করার জন্য মলয় ঘটকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করা যাবে না। শেষবার পর পর ২ বার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে ইমেল পাঠিয়েছিল ইডি। অসুস্থতার কারণ দেখিয়ে মলয় ঘটক হাজিরা দিচ্ছিলেন না বলে জানা গেছে। এবার তিনি নিজেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে জানিয়েছেন যে, তিনি প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হতে সক্ষম।

চলতি জুন মাসের ১৯ তারিখে হাজিরা দিতে পারবেন বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে জানিয়েছেন পশ্চিমবঙ্গের আইন মন্ত্রী তথা তৃণমূল নেতা মলয় ঘটক। সেই মর্মে তাঁকে ১৯ জুন তারিখেই দিল্লিতে সদর দফতরে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছে ইডি। ওইদিন তাঁকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন-

সন্তানদের নিয়ে দুবাই যাওয়ার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে বাধা
Coromandel Express Driver: কেমন আছেন করমন্ডল এক্সপ্রেসের চালক? প্রকাশ পেল সেই রিপোর্ট

‘বিজেপি আর আরএসএস শুধু অতীত দেখে, ভবিষ্যৎ দেখতে পায় না’: ফের আক্রমণাত্মক রাহুল গান্ধী

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

West Bengal Assembly Election Results 2026 Live Updates: বিজেপি না তৃণমূল, কার হাতে থাকছে রাজ্যের রাশ
West Bengal Election Result 2026: ভোটের বেটিং! উড়ছে লাখ লাখ টাকা, সাট্টা বাজারে আলাদাই 'খেলা'