'যোগ্য নেত্রীই বটে', রাজ্যপালের মন্তব্য নিয়ে টুইটে কটাক্ষ সুজন চক্রবর্তীর

Published : Feb 07, 2023, 11:54 AM IST
Bangla_Sujan Chakraborty

সংক্ষিপ্ত

শুধু সুজন চক্রবর্তী নয়, এবিষয় সুর চরিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথম থেকেই রাজ্য-রাজ্যপাল প্রীতিকে ভালোভাবে দেখেনি বিরোধীরা।

'একজন যোগ্য মহিলার হাতেই সম্মান তুলে দিয়েছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়', মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েকে নিয়ে রাজ্যপালের মন্তব্য নিয়ে এবার কটাক্ষ করলেন বাম নেতা সুজন চক্রবর্তী। টুইটবার্তায় রাজ্যপালের মন্তব্যকে বিঁধে ফের তোপ দাগলেন তিনি। শুধু সুজন চক্রবর্তী নয়, এবিষয় সুর চরিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথম থেকেই রাজ্য-রাজ্যপাল প্রীতিকে ভালোভাবে দেখেনি বিরোধীরা। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই টুইট করে বলেছেন,''রাজ্যপালের ভাষণ শুনে মনে হচ্ছিল উনি রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরুর আগে যে ঔপচারিক বক্তৃতা দেবেন, তারই মহড়া।'

শুভেন্দু অধিকারীর পর এবার রাজ্যপালের মমতা-স্তুতি নিয়ে মুখ খুললেন সুজন চক্রবর্তী। মুখ্যমন্ত্রীকে বিঁধে তিনি লেখেন,'যোগ্য নেত্রীই বটে!!'পাশাপাশি অস্তিত্বহীন বিশ্ববিদ্যালয়ে থেকে পি.এইচ.ডি ডিগ্রি পাওয়ার প্রসঙ্গও টানেন তিনি।

টুইটে কী লিখলেন সুজন চক্রবর্তী?

বাম নেতার টুইট পোস্টে লিখেছেন,'যোগ্য নেত্রী বলেই মমতাডি.লিট পেয়েছেন"-চমৎকার!!এর আগে বিরোধী নেত্রী মমতা পি.এইচ.ডি পেয়েছিলেন। অস্তিত্বহীন বিশ্ববিদ্যালয়ের জালিয়াতি ডিগ্রি। মুছতে হয়েছে!! মুখ্যমন্ত্রী হিসাবে আগেও ডি.লিট পেয়েছেন। তখনকার প্রস্তাবক পুরস্কৃত হয়ে উপাচার্য এবং এখন জেলে। যোগ্য নেত্রীই বটে!!'

 

 

কী বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী?

রাজ্যপালের মমতা-স্তুতি মোটেই ভালোভাবে নেইনি বিরোধিরা। রাজ্যপালকে নিশানা করে শুভেন্দু বললেন,'রাজ্যপালের ভাষণ শুনে মনে হচ্ছিল উনি রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরুর আগে যে ঔপচারিক বক্তৃতা দেবেন, তারই মহড়া।'

কী বলেছেন রাজ্যপাল?

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাতে ডি'লিট তুলে দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়েকে কুর্নিশ জানিয়ে তিনি বললেন,'একজন যোগ্য মহিলার হাতেই সম্মান তুলে দিয়েছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। এটা কোনও রাজনৈতিক সম্মান নয়। রাজনীতিতে কৃতিত্বের জন্য মানুষ তাঁকে সম্মান দিয়েছে। এই সম্মান তাঁর সাহিত্য, আঁকা ও কবিতার জন্য। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য গর্বিত।' এখানেই শেষ নয় এদিন বাংলার মুখ্যমন্ত্রীকে সর্বপল্লী রাধাকৃষ্ণণ, এপিজে আবদুল কালাম, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গেও তুলনা করলেন রাজ্যপাল। পাশাপাশি তিনি আরও বলেন,'যে সকল রাজনীতিবিদ সাহিত্যে অনন্য নজির রেখেছেন তাঁদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম। সাহিত্যে তাঁর কৃতিত্বের জন্য কুর্নিশ জানাই।'

সেন্ট জেভিয়ার্সের কাছ থেকে সাম্মানিক ডি'লিট গ্রহণ করে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন,'আমি আবেগতাড়িত, আপ্লুত। সেন্ট জেভিয়ার্স পরিবারকে কৃতজ্ঞতা জানাই। এই সম্মান পেয়ে আমি অভিভূত। আমি আপনাদেরই লোক। আমি একজন সাধারণ মানুষ। তাই এই সম্মান আমি মানুষকেই উৎসর্গ করতে চাই।' গত বছরই সেন্ট জেভিয়ার্সের ভাইস চ্যান্সেলর ফাদার ফেলিক্স রাজ বলেছিলেন এই বছর বিশ্ববিদ্যালইয়ের সমাবর্তন অনুষ্ঠানে ডি'লিট দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে। তাঁর কথায়,'সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে ওঁর অবদানের জন্য আমরা এই সম্মান তাঁকে দেব। পশ্চিম বঙ্গের অনেক বিশ্ববিদ্যালয়ের জন্যই ওঁর অবদান রইয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর অবদান রয়েছে।'

আরও পড়ুন - 

রাজ্যপালের 'মমতা-স্তুতি' নিয়ে ফের সরব শুভেন্দু অধিকারী, টুইটবার্তায় আনন্দকে কটাক্ষ বিরোধী দলনেতার

'আমার নিজের ঘর', ত্রিপুরা সফরে গিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর, ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজোও দিলেন তিনি

'সাধারণ মানুষের জন্যই তিনি রয়েছেন', ডিলিট পেয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Ajker Bangla News Live: West Bengal Election - অতীতের সব রেকর্ড ভাঙবে? বিধানসভা ভোটে বাংলায় এত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে পারে
West Bengal HS Exam: আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেমিস্টারের বিশেষ নিয়ম কী কী