ডিএ দেওয়া হবে ২০ শতাংশ! তবে সব সরকারি কর্মচারী পাবেন না, জুলাই মাসে কাদের অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা?

Published : Jun 16, 2024, 08:00 PM IST
mamata Money

সংক্ষিপ্ত

নবান্ন বিজ্ঞপ্তি জারি করে জানায়, পঞ্চম বেতন কমিশনের আওতায় বেতনভুক কর্মচারীদের জন্য ২০২৪ সালের ১ মে থেকে বর্ধিত ডিএ অর্থাৎ ১৬১% ডিএ কার্যকর হবে। 

সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। এবার থেকে ২০ শতাংশ বেশি হারে মহার্ঘ ভাতা বা ডিএ পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। যদিও সকলে এর আওতায় আসবেন না। অর্থাৎ ২০ শতাংশ হারে যে টাকা জুন মাসের শেষে কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, সে টাকা সবাই পাবেন না।

জানিয়ে রাখি, রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে যে হারে ডিএ পাচ্ছেন, তার থেকে ২০ শতাংশ বেশি হারে ডিএ পাবেন। তবে কেবল একটি মাসের জন্যই তা হবে। নবান্ন বিজ্ঞপ্তি জারি করে জানায়, পঞ্চম বেতন কমিশনের আওতায় বেতনভুক কর্মচারীদের জন্য ২০২৪ সালের ১ মে থেকে বর্ধিত ডিএ অর্থাৎ ১৬১% ডিএ কার্যকর হবে। এদিকে লোকসভা ভোটের পর সম্প্রতি জানানো হয়, ২০২৪ সালের এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে রাজ্যের সকল সরকারি কর্মচারীদের জন্য।

এই কারণেই পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা কর্মচারীরাও ১০% বাড়তি ডিএ পাবেন। জুন মাসের বেতনের সঙ্গে এই সকল রাজ্য সরকারি কর্মচারীরা বাড়তি ১০ শতাংশ ডিএ পাবেন। অর্থাৎ তাদের প্রাপ্ত মহার্ঘ ভাতার পরিমাণ হয়ে দাঁড়াবে (১৫১+১০+১০) ১৭১%। অর্থাৎ জুন মাসে এই সমস্ত কর্মীদের পকেট গরম। তবে এই হার কেবল এক মাসের জন্যই প্রযোজ্য।

২০২৪ সালের ১ মার্চ রাজ্য সরকারের অর্থ দফতরের বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে রাজ্য সরকারি কর্মচারীরা পঞ্চম বেতন কমিশনের আওতায় বেতন পান, তাদের DA ১০ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। উল্লেখ্য আগে ১৫১ শতাংশ হারে ডিএ পেতেন তারা। যা বেড়ে হয় ১৬১ শতাংশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Lakshmi Bhandar: চলতি মাসেই কি দ্বিগুণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা? প্রকাশ্যে এল নয়া চমক
বিশ্বজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে শব-এ-বরাত, মুর্শিদাবাদ শহরে বিশেষ আয়োজন