CPM Candidate 2026: প্রার্থীর নাম নিয়েই ক্ষোভ এবার সিপিএম-এর অন্দরে। খোদ লাল ঝাণ্ডার কর্মীরা নিজেরাই জড়িয়ে পড়লেন ঝামেলায়। মারপিট এবং পার্টি অফিসে ভাঙচুর সবই হল। কারণ, প্রার্থী হিসেবে সাবিনা ইয়াসমিনকে পছন্দ নয় স্থানীয় সিপিএম-এর একাধিক কর্মীর। সেই ঘটনাকে কেন্দ্র করেই মঙ্গলবার, রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে কালীগঞ্জে সিপিএম-এর পার্টি অফিস সংলগ্ন এলাকা।
CPM Candidate 2026: বিধানসভায় শূন্য। সেই দলের মধ্যেই এবার ভোটের আগে লেগে গেল গোষ্ঠীকোন্দল (cpm candidate list 2026 west bengal)। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার, বামেদের প্রার্থীতালিকা ঘোষণা করেন বর্ষীয়ান নাম নেতা বিমান বসু। কিন্তু তারপরেই কেন এই গোষ্ঠীকোন্দল?
তার প্রধান কারণ হল, কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র। সেই কেন্দ্রে বামফ্রন্ট সমর্থিত সিপিএম প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় তামন্না খাতুনের মা সাবিনা ইয়াসমিনের।
কালীগঞ্জে সিপিএম-এর গোষ্ঠীকোন্দল
প্রসঙ্গত, গত উপনির্বাচনে জয়ের পর, তৃণমূল কংগ্রেসের বিজয় উৎসব চলাকালীন বোমার আঘাতে মৃত্যু হয় ছোট্ট তামান্নার। মেয়েকে হারান সাবিনা ইয়াসমিন। এবারের ভোটে সেই সাবিনা ইয়াসমিনকেই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে সিপিএম।
কিন্তু সেই প্রার্থীর নাম নিয়েই ক্ষোভ এবার সিপিএম-এর অন্দরে। খোদ লাল ঝাণ্ডার কর্মীরা নিজেরাই জড়িয়ে পড়লেন ঝামেলায়। মারপিট এবং পার্টি অফিসে ভাঙচুর সবই হল। কারণ, প্রার্থী হিসেবে সাবিনা ইয়াসমিনকে পছন্দ নয় স্থানীয় সিপিএম-এর একাধিক কর্মীর।
সেই ঘটনাকে কেন্দ্র করেই মঙ্গলবার, রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে কালীগঞ্জে সিপিএম-এর পার্টি অফিস সংলগ্ন এলাকা। ঝামেলা এমন জায়গায় পৌঁছয় যে, পার্টি অফিসের ভিতরে থাকা জিনিসপত্র কার্যত, ভেঙে গুঁড়িয়ে দেন সিপিএম কর্মীরা।
পার্টি অফিসে ভাঙচুর চালালেন বিক্ষুব্ধ সিপিএম কর্মীরা
জানা যাচ্ছে, প্রার্থী ঘোষণার পর থেকেই ঐ এলাকার সিপিএম নেতা এবং কর্মীদের একাংশ অসন্তুষ্ট হন। আর মঙ্গলবার, সেই ছবিই প্রকাশ্যে চলে এল। যার ফলে মঙ্গলবার সকালেই, সেই অসন্তুষ্ট সিপিএম কর্মীরা পার্টি অফিসে চড়াও হন। তারা দাবি করেন, সাবিনাকে সরিয়ে দ্রুত অন্য কাউকে প্রার্থী করতে হবে। সবথেকে বড় বিষয় হল, যে কর্মীদের বলা হয় যে, তারা পার্টির গঠনতন্ত্র মেনেই নাকি তারা সবসময় চলেন! খোদ তারাই এইরকম ঘটনা ঘটালেন?
পার্টি অফিসের ভিতরে থাকা জিনিসপত্র ভাঙচুর এবং কাগজপত্র ছিঁড়ে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠছে খোদ দলেরই বিক্ষুব্ধ গোষ্ঠীর বিরুদ্ধে। ভোটে অন্য দলের বিরুদ্ধে সিপিএম লড়বে কি? নিজেরাই তো নিজেরাই মধ্যে লড়াই শুরু করে দিলেন, বলছেন অনেকেই।
এই ঘটনাকে অবশ্য স্বীকার করেনি সিপিএম নেতৃত্ব। তাদের কথায়, “বাইরে থেকে কোনও প্ররোচনাও হতে পারে। খতিয়ে দেখতে হবে।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
