বঙ্গোপসাগরে তৈরি ঘূর্নাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে, বিশেষত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ অন্যান্য জেলা বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি।
সোমবারেও পার্বত্য এলাকা এবং মালদহ ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গে। শুক্রবারে দার্জিলিঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে। রবিবার থেকে ক্রমশ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
25
সকালের দিকে আংশিক মেঘলা আকাশ
কলকাতাতেও বেলা বাড়লে বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর থেকে পুরোপুরি মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
35
মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা
মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার এই তিন জেলার সঙ্গে বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই জেলার কিছু অংশে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তটি এগিয়ে ২২ সেপ্টেম্বর সোমবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছবে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার।
55
সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা
ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলায়। কলকাতা সহ সব জেলাতেই আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.