WB Weather Alerts: মহালয়ায় দেবীপক্ষের সূচনা আজ। তার উপর পুজো শুরুর আগে আজ শেষ রবিবার। কেমন থাকবে সারাদিনের আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তটি এগিয়ে ২২ সেপ্টেম্বর সোমবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছবে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার।
25
বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি
আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলায়। কলকাতা সহ সব জেলাতেই আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
35
কোথায়-কোথায় ভারী বৃষ্টির পূর্বাভাস?
দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই জেলার কিছু অংশে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার এই তিন জেলার সঙ্গে বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
রবিবার মহালয়ার দিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর থেকে পুরোপুরি মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতাতেও বেলা বাড়লে বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
55
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে। রবিবার থেকে ক্রমশ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। সোমবারেও পার্বত্য এলাকা এবং মালদহ ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গে। শুক্রবারে দার্জিলিঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.