MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • United States
  • ভারতীয়দের চাকরিতে কোপ, মার্কিন মুলুকে এইচ-১বি ভিসা নীতিতে বদল ট্রাম্পের

ভারতীয়দের চাকরিতে কোপ, মার্কিন মুলুকে এইচ-১বি ভিসা নীতিতে বদল ট্রাম্পের

USA H1B Visa Fee: চাইলেই এবার থেকে আর আমেরিকায় গিয়ে চাকরি করতে পাবেন না ভারতীয়রা। মার্কিন মুলুকে চাকরি করতে গেলে ভিসার আবেদনে গুণতে হবে মোটা অঙ্কের টাকা। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 20 2025, 08:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
এইচ ১বি ভিসায় কড়া ট্রাম্প
Image Credit : ANI

এইচ-১বি ভিসায় কড়া ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এইচ-১বি ভিসার জন্য বার্ষিক ১ লক্ষ ডলার আবেদন ফি আরোপ করে একটি নতুন সিদ্ধান্তের ঘোষণার কথা জানিয়েছেন। এই সিদ্ধান্ত ভারতীয় কর্মীদের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। কারণ তারাই এই ভিসার প্রধান সুবিধাভোগী। ওয়াকিবহাল মহলের মতে, এই পদক্ষেপ মূলত উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের আমেরিকায় প্রবেশ সীমিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
মার্কিন এইচ-১বি ভিসা ফি কত?
Image Credit : social media

মার্কিন এইচ-১বি ভিসা ফি কত?

মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক সম্প্রতি H-1B ভিসার ফি বৃদ্ধির ঘোষণা করেছেন। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে কোম্পানিগুলোকে প্রতিটি H-1B ভিসার জন্য বছরে $100,000 ( ভারতীয় মুদ্রায় প্রায় ৮২ লক্ষ টাকা) দিতে হবে। লুটনিক বলেন, "H-1B ভিসার জন্য বছরে এক লক্ষ ডলার, এবং সব বড় কোম্পানি এতে সম্মত হয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি।" এই পদক্ষেপের ফলে বিদেশি প্রযুক্তি কর্মীদের নিয়োগের খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Related image1
স্কুবা ডাইভিং নাকি অন্য কিছু! জুবিন গর্গের মৃত্যুর আসল কারণ জানালেন গরিমা
Related image2
'প্রিয় ভাইয়ের' মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী, জুবিন গর্গকে নিয়ে আবেগঘন পোস্ট মমতা-মোদীর
35
ট্রাম্পের ভিসা নীতিতে বদল
Image Credit : Asianet News

ট্রাম্পের ভিসা নীতিতে বদল

মার্কিন ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য অনুযায়ী, নতুন নীতিতে বিদেশি কর্মীদের চেয়ে আমেরিকায় সদ্য স্নাতক হওয়া শিক্ষার্থীদের কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হবে। এর ফলে ভিসা ফি বাড়ানো হবে, যা প্রযুক্তিক্ষেত্রের সংস্থাগুলো সমর্থন করবে বলে তিনি মনে করেন। ট্রাম্প আরও বলেন, "প্রযুক্তি ক্ষেত্র এই পরিবর্তনের পক্ষে থাকবে এবং নতুন ভিসা ফি নিয়ে তারা খুবই খুশি হবে।" তার এই মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে ফিনান্সিয়াল সার্ভিসেস ফার্ম কান্টর ফিটজেরাল্ডের সিইও হাওয়ার্ড লুটনিক বলেন, "এই নীতির লক্ষ্য মার্কিন স্নাতকদের অগ্রাধিকার দেওয়া। যদি কাউকে প্রশিক্ষণ দিতেই হয়, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে সদ্য পাশ করা শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিন। আমেরিকানদের প্রশিক্ষণ দিন। অন্যদের চাকরি কেড়ে নিতে দেবেন না।"

45
ট্রাম্পের ভিসা নীতিতে চুপ অ্যামাজন-গুগল
Image Credit : Getty

ট্রাম্পের ভিসা নীতিতে চুপ অ্যামাজন-গুগল

এদিকে মার্কিন প্রেসিডেন্টের ভিসা নীতি এবং ফি নিয়ে  শুক্রবার অ্যামাজন, অ্যাপল, গুগল এবং মেটা সহ বৃহত্তম টেক জায়ান্ট কোম্পানিগুলির প্রতিনিধিরা এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। তবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি সংস্থাগুলি যেমন- বিজ্ঞান, প্রকৌশল এবং গণিতের ক্ষেত্রে কর্মীদের নিয়োগ করার জন্য যে H-1B ভিসা ব্যবস্থা ব্যবহার করে, ট্রাম্প এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তার সমালোচনা করে আসছেন। তাদের মতে, এই ব্যবস্থা আমেরিকানদের বেতন কমানোর একটি হাতিয়ার।

55
বছরে কত H-1B ভিসা দেয় আমেরিকা?
Image Credit : Getty

বছরে কত H-1B ভিসা দেয় আমেরিকা?

সূত্রের খবর, আমেরিকা সরকারের তরফে প্রতি বছর প্রায় ৮৫,০০০ H-1B ভিসা লটারির মাধ্যমে প্রদান করা হয়। এই বছর, আমাজন ১০,০০০-এর বেশি ভিসা পেয়ে তালিকার শীর্ষে আছে। তারপরে রয়েছে টাটা কনসালটেন্সি, মাইক্রোসফট, অ্যাপল এবং গুগল। USCIS-এর তথ্য অনুযায়ী, ক্যালিফোর্নিয়াতে সবচেয়ে বেশি সংখ্যক H-1B কর্মী রয়েছে।

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
‘সিদ্ধান্ত শুধুই আমার, ওঁর কিছু করার নেই!’ ইরান ইস্যুতে নেতানিয়াহুর ওপর ছড়ি ঘোরাচ্ছেন ট্রাম্প?
Recommended image2
Israel Spying: ট্রাম্পের কোন তিন ঘনিষ্ঠের ওপর নজর ইজরায়েলের? পেন্টাগনের রিপোর্টে তোলপাড়
Recommended image3
Iran war: সংঘর্ষ তো ‘প্র্যাকটিস’! ইরান আলোচনা নিয়ে ট্রাম্পের বড় বোমা
Recommended image4
Trade Deal: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত, ৯৯ শতাংশ কাজ শেষ, জানালেন রাষ্ট্রদূত সার্জিও গর
Recommended image5
Donald Trump On Lebanon: তার জন্যই জেলযাত্রা আটকেছে নেতানিয়াহুর, ইজরায়েলের প্রধানমন্ত্রীর উপর চটলেন ট্রাম্প
Related Stories
Recommended image1
স্কুবা ডাইভিং নাকি অন্য কিছু! জুবিন গর্গের মৃত্যুর আসল কারণ জানালেন গরিমা
Recommended image2
'প্রিয় ভাইয়ের' মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী, জুবিন গর্গকে নিয়ে আবেগঘন পোস্ট মমতা-মোদীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved