Published : Sep 24, 2024, 03:47 PM ISTUpdated : Sep 24, 2024, 03:49 PM IST
আরজি কর কাণ্ডের নিরাপত্তার অভাব বোধ করছেন সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। হাসপাতাল চত্বর সুরক্ষা ব্যবস্থা-সহ একাধিক দাবিতে ৪২ দিনের কর্মবিরতি পালন করেন বিভিন্ন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। এবার তা নিয়ে নড়েচড়ে বসল রাজ্য।
হাসপাতালে সুরক্ষার বিষয় রাজ্য প্রশাসন কী ভাবছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টও। এরপরই সতর্ক হল রাজ্য।
29
এবার চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার খাতিরে বসছে ক্যামেরা।
39
সূত্রের খবর, আরজি করের সব কয়টি ভবনের প্রতিটি তলাকেই সিসি ক্যামেরার নজরদারির আওতায় আনা হবে। প্রাথমিক ভাবে হাসপাতালে ৫০০টির বেশি ক্যামেরা বসানো হবে।
49
ইতিমধ্যে ১০০টি ক্যামেরা বসানো হয়ে গিয়েছে। বসানো হবে বাকিগুলোও।
59
পুলিশকর্তা জানান, আরজি কর বর্তমানে ১৯০টি সিসি ক্যামেরা আছে। তবে, সুরক্ষার কথা মাথায় রেখে স্বাস্থ্য দফতরের তরফে বাকি জায়গায় সিসি ক্যামেরা বসানো হবে।
69
প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, ওই হাসপাতালে সব কয়টি ভবনের প্রতিটি তলায় ক্যামেরা বসবে। সে কারণে ৪০০ টি ক্যামেরা বসানো হবে।
79
ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে নজরদারির দায়িত্বে আছে ৩০০টি ক্যামেরা। সেখানে আরও ৮০০ টি সিসি ক্যামেরা বসানো হবে।
89
এসএসকেএম হাসপাতালে প্রায় ১২০০টি সিসি ক্যামারা আছে। সেখাবে আরও ত্যামেরা বসানো হবে।
99
তেমনই এমআর বাঙুর হাসপাতাল, বিসি রায় শিশু হাসপাতাল-সহ শহরের বহু চত্বরেই সুরক্ষার স্বার্থে সিসি ক্যামেরার সংখ্যা বাড়বে।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.