দক্ষিণ ২৪ পরগনায় প্রতিবেশীর বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, 'জ্যান্ত পুঁতে ফেলব,' ক্ষোভে ফুঁসছে পরিবার

Published : Sep 09, 2024, 12:19 PM ISTUpdated : Sep 09, 2024, 12:54 PM IST
Rape case

সংক্ষিপ্ত

দক্ষিণ ২৪ পরগনায় স্বামী সন্তানদের স্কুলে দিতে যাওয়ার সময় ফাঁকা বাড়িতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগ, সুযোগ বুঝে জোর করে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে অভিযুক্ত।

ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনা নিয়ে যখন রাজ্যজুড়ে আন্দোলন চলছে, ঠিক তখনই দক্ষিণ ২৪ পরগনায় এই ঘটনা ঘটেছে। নির্যাতিতা গৃহবধূর পরিবারের অভিযোগ, শুক্রবার সকালে এই নৃশংস ঘটনা ঘটে। সন্তানদের স্কুলে দিতে গিয়েছিলেন নির্যাতিতার স্বামী। সেই সময় বাড়িতে অন্য কেউ ছিলেন না। এরই সুযোগ নিয়ে জোর করে বাড়িতে ঢুকে ধর্ষণ করে প্রতিবেশী। নির্যাতিতা জানিয়েছেন, ‘স্বামী যখন সন্তানদের স্কুলে দিতে যান, সেই সময় আমি বাড়িতেই ছিলাম। যে ব্যক্তি আমার উপর অত্যাচার চালিয়েছেন, তিনি আমাদের পাশের বাড়িতেই থাকেন। ফাঁকা বাড়ি দেখে তিনি এসে আমাদের বাড়ির দরজায় কড়া নাড়েন। আমি দরজা খুলে দিই। তিনি জোর করে আমাদের বাড়িতে ঢুকে পড়েন। এরপর আমাকে ধর্ষণ করেন।’

ক্ষোভে ফুঁসছে পরিবার

নির্যাতিতার অভিযোগ, তাঁর উপর পাশবিক অত্যাচার চালানোর পর প্রতিবেশী হুমকি দেয়, কাউকে এই ঘটনার কথা জানালে প্রাণে মেরে ফেলবে। ফলে ভয় পেয়ে যান এই মহিলা। তবে শেষপর্যন্ত ভয় কাটিয়ে রবিবার রাতে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি। এরপর এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্ত ব্যক্তি পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। নির্যাতিতার পরিবারের সদস্যরা ক্ষোভে ফুঁসছে। তাঁরা বলছেন, 'ওকে এনে দিন, জ্যান্ত পুঁতে ফেলব। পুলিশ-প্রশাসন যদি দায়িত্ব নিতে না পারে, তা হলে আমাদের দায়িত্ব নিতে হবে।'

শাস্তির দাবি অভিযুক্তর স্ত্রীর

অভিযুক্ত ব্যক্তির স্ত্রীর দাবি, ঘটনার সময় তিনি আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন। ফলে কী ঘটেছে জানেন না। তবে স্বামী দোষী হলে তাঁর শাস্তির দাবি জানাচ্ছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

"থানায় জমা দেওয়া অভিযোগ প্রত্যাহার না করলেই আরজি কর-এর মতো হবে"! দুষ্কৃতীরা এখনও অধরা

এক টানে ছিঁড়ে ফেলা হল মেয়েদের জামা-চলল লাঠি! ফের রাত দখলের জমায়েতে দুষ্কৃতী হামলা, দেখুন ছবি

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'প্রেম দীর্ঘজীবী'! Valentines Day নজিরবিহীন পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের
valentines Dayতেই শীতের উদাসী মন! আজ থেকেই বঙ্গে খেলা বদল করবে আবহাওয়া