জেন-জি রোষে পুড়ছে নেপাল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভারত-নেপাল বাস পরিষেবা

Published : Sep 10, 2025, 01:19 PM IST

Ind Nepal Bus Service: পড়শি দেশে অশান্তির আঁঁচ এবার ভারতে। জেন জিদের বিপ্লবে পুড়ছে নেপাল। এবার ভারত-নেপাল বাস পরিষেবা নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
ভারত-নেপাল বাস চলাচল বন্ধ

নেপালের অশান্তির আঁচ পড়ল বাংলাতেও, নেওয়া হল বড় সিদ্ধান্ত। সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে জ্বলছে নেপাল। রাজধানী কাঠমান্ডু ছাড়াও নেপালের বিভিন্ন অংশে আন্দোলন ছড়িয়ে পড়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত সেই সে দেশে ২১ জনের মৃত্যু হয়েছে। এবার নেপালের আঁচ পড়ল বাংলায়ও। পড়শি দেশের অশান্তির জেরে ভারত-নেপাল বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

25
অনির্দিষ্টকালের জন্য স্থগিত পরিষেবা

ভারতের একেবারেই গা ঘেঁষে রয়েছে ছোট্ট দেশ নেপাল। সোমবার থেকে সেখানে শুরু হয়েছে লাগাতার অশান্তি। বর্তমান পরিস্থিতি খুবই উত্তপ্ত। জ্বলেছে কোর্ট, জ্বলছে রাস্তাঘাট, এক কথায় বলা যায় সেখানে তাণ্ডব চালাচ্ছেন বিক্ষোভকারীরা। কানঘুষো শোনা যাচ্ছে, সে দেশের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। এই উত্তপ্ত পরিস্থিতির আঁচ ধীরে-ধীরে পড়েছে ভারতেও। শিলিগুড়ি থেকে কাঠমান্ডু পর্যন্ত NBSTC-র বাস চলাচল করত। সেই বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

35
নেপালের অশান্তিতে ক্ষতিগ্রস্ত পর্যটন শিল্প

এখান থেকে প্রতিদিন প্রচুর সংখ্যক মানুষ যেমন নেপাল যান, তেমনই সেখান থেকে প্রচুর সংখ্যক মানুষ ভারতে প্রবেশ করেন। এই বাসগুলি ছিল যোগাযোগের ক্ষেত্রে একমাত্র ভরসা। তবে শুধু শিলিগুড়ি নয়, কলকাতাতেও প্রচুর মানুষ আটকে রয়েছেন। চিন্তায় ঘুম উড়ছে তাঁদের। কেউ-কেউ আবার যোগাযোগ করতে পারছেন না পরিবারের সঙ্গে। ফলে চরম আতঙ্কে তাঁরা।

45
ভারত-নেপাল সীমান্তে কড়া সতর্কতা

এ দিকে, নেপালের অশান্তির জেরে ভারত-নেপাল সীমান্তে কড়া সতর্কতা জারি করেছে SSB বা সশস্ত্র সীমা বল। নেপালের রাজনৈতিক অস্থিরতা সীমান্ত পেরিয়ে যাতে ভারতে প্রবেশ করতে না পারে, সেই কারণে সীমান্তে টহলদারি বাড়িয়েছে এসএসবি। একই সঙ্গে নেপালের এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে দুই দেশের বাণিজ্যের উপরও। বিশেষ করে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন।

55
জেন জি প্রতিবাদে সেনার বড় পদক্ষেপ

সোশ্যাল মিডিয়া-ফেসবুক, ইউটিউবের ওপর নিষেধাজ্ঞার প্রভাব যে এতটা ভয়াবহ হতে পারে তা হয়ত স্বপ্নেও কল্পনা করতে পারেননি ওলি ও তার মন্ত্রিপরিষদ। পুড়েছে সংসদ ভবন। দেশ ছেড়ে পালিয়েছেন একাধিক নেতামন্ত্রীরা। আর এবার দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে সারাদেশ জুড়ে কারফিউ জারি করার সিদ্ধান্ত নিলো নেপালি সেনা। বুধবার বিকেল ৫টা থেকে এই নির্দেশ কার্যকর করা হবে বলে সেনা সূত্রে খবর। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories