MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • International News
  • জেন-জি'দের বিপ্লবে অশান্ত এভারেস্টের দেশ, নেপালজুড়ে কারফিউ জারি সেনার

জেন-জি'দের বিপ্লবে অশান্ত এভারেস্টের দেশ, নেপালজুড়ে কারফিউ জারি সেনার

Nepal Gen-Z Unrest: জেন-জি'দের বিপ্লবের আগুনে অশান্ত নেপাল। পুড়ছে ভারতের প্রতিবেশী দেশ। পরিস্থিতি সামাল দিতে এই অবস্থায় বড় সিদ্ধান্ত নিল নেপাল সেনাবাহিনী। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 10 2025, 12:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
অশান্ত নেপাল
Image Credit : Social Media

অশান্ত নেপাল

জেন-জিদের বিপ্লবে সংবাদ শিরোনামে নেপাল। জনতার ক্ষোভের আগুনে পুড়ছে মাউন্ট এভারেস্টের এই দেশ। ইতিমধ্যেই পদত্য়াগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। জনতার রোষের আগুনে ঝলসে মারা গিয়েছেন তার স্ত্রীও। এই অবস্থায় দেশজুড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বড় সিদ্ধান্ত নিল নেপাল সেনাবাহিনী। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
নেপাল সেনার নয়া ঘোষণা
Image Credit : Social Media

নেপাল সেনার নয়া ঘোষণা

সোশ্যাল মিডিয়া-ফেসবুক, ইউটিউবের ওপর নিষেধাজ্ঞার প্রভাব যে এতটা ভয়াবহ হতে পারে তা হয়ত স্বপ্নেও কল্পনা করতে পারেননি ওলি ও তার মন্ত্রিপরিষদ। পুড়েছে সংসদ ভবন। দেশ ছেড়ে পালিয়েছেন একাধিক নেতামন্ত্রীরা। আর এবার দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে সারাদেশ জুড়ে কারফিউ জারি করার সিদ্ধান্ত নিলো নেপালি সেনা। 

Related Articles

Related image1
পুজোর আগে জমি জটে আটকে নিলামের টাকা, অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে আদালতে আমানতকারীরা
Related image2
পুজোর আগেই এসি লোকাল ট্রেন পরিষেবায় বাড়ছে স্টপেজের সংখ্যা, কোন-কোন স্টেশনে থামবে ট্রেন?
36
কবে থেকে জারি হবে কারফিউ
Image Credit : Social Media

কবে থেকে জারি হবে কারফিউ

নেপাল সেনা সূত্রে খবর, দেশজুড়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে বুধবার বিকেল ৫টা থেকে নেপালজুড়ে জারি হচ্ছে কারফিউ। বুধবার দুপুরেই বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানিয়েছে নেপাল সেনা। 

46
কতক্ষণ চলবে কারফিউ
Image Credit : Social Media

কতক্ষণ চলবে কারফিউ

জানা গিয়েছে, যেহেতু বিভিন্ন আইন-বিরোধী ব্যক্তি ও গোষ্ঠী এখনও অনুপ্রবেশ করে আন্দোলনের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, ব্যক্তিদের উপর সহিংস আক্রমণ এবং ধর্ষণের চেষ্টার মতো কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, তাই দেশের সামগ্রিক শান্তি ও নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে বর্তমানে সারা দেশজুড়ে বুধবার বিকেল ৫টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে। 

56
শান্তি বজায় রাখার আবেদন সেনার
Image Credit : Getty

শান্তি বজায় রাখার আবেদন সেনার

সেনার তরফে কারফিউ এবং নিষেধাজ্ঞার সময় প্রয়োজনীয় পরিষেবার যানবাহন (অ্যাম্বুলেন্স, শবযান, অগ্নিনির্বাপণ যন্ত্র, স্বাস্থ্যকর্মী এবং নিরাপত্তা কর্মী) চলাচল করতে পারবে বলে অনুমতি দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সুবিধার্থে সংশ্লিষ্ট সকলকে নিকটবর্তী নিরাপত্তা কর্মীদের সঙ্গে সমন্বয় করার জন্য অনুরোধ জানানো হয়েছে। 

66
সরকারি তথ্যের ওপর আস্থা রাখার বার্তা
Image Credit : ANI

সরকারি তথ্যের ওপর আস্থা রাখার বার্তা

এই বিষয়ে, সমস্ত অবসরপ্রাপ্ত সৈনিক এবং নিরাপত্তা কর্মী, সমস্ত পরিষেবার বেসামরিক কর্মচারী, মিডিয়া কর্মী এবং সাধারণ জনগণকে কেবল সরকারি তথ্য প্রচার করার এবং গুজবের পিছনে না গিয়ে কেবল সরকারি তথ্যের উপর আস্থা রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। এছাড়াও, নেপাল সেনাবাহিনী জানিয়েছে যে, তারা স্বাভাবিক জীবনযাত্রা বজায় রেখে জাতীয় ঐক্য এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য তাদের নিজ নিজ দায়িত্ব পালন অব্যাহত রাখবে। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
অশান্ত নেপাল
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Nepal Flood Rescue: বাড়ির ছাদে একাধিক লাশ! হড়পা বানের তাণ্ডবে তছনছ রসুয়া, হিমশিম খাচ্ছে নেপাল পুলিশ!
Recommended image2
Now Playing
Nepal Flood: সব ভেসে গেলেও বাড়িটা দাঁড়িয়ে রইল কী করে? রহস্য ফাঁস করলেন বাড়ির মালকিন!
Recommended image3
Now Playing
Nepal Flood: 'কোথায় নাম?' ছলছলে চোখে নিখোঁজদের তালিকায় স্বজনদের খোঁজ
Recommended image4
Now Playing
Nepal Mud Flood: রাক্ষুসে বরফের স্রোতে এত কাদা কোথা থেকে এল? কী জানা গেল?
Recommended image5
Nepal Floods: নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল, ৪২০০-র বেশি নিখোঁজ, বাড়ছে স্বজনহারাদের হাহাকার
Related Stories
Recommended image1
পুজোর আগে জমি জটে আটকে নিলামের টাকা, অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে আদালতে আমানতকারীরা
Recommended image2
পুজোর আগেই এসি লোকাল ট্রেন পরিষেবায় বাড়ছে স্টপেজের সংখ্যা, কোন-কোন স্টেশনে থামবে ট্রেন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved