Lakshmir Bhandar: অগস্টে কি বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার? কত টাকা করে পাবেন রাজ্যের মহিলারা?

Published : Jul 21, 2025, 03:13 PM IST

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অগস্ট থেকে ভাতা বৃদ্ধির জল্পনা। সাধারণ জাতির মহিলারা ১৫০০ এবং তপশিলি জাতির মহিলারা ১৮০০ টাকা পেতে পারেন। সরকারি ঘোষণা এখনও বাকি।

PREV
110

ফের ভালো খবর রাজ্যের মহিলাদের জন্য। এবার থেকে অধিক টাকা মিলবে লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে।

210

মমতা সরকার ক্ষমতা আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছে এই রাজ্যে। এবার সেই প্রকল্প নিয়ে এল বিরাট আপডেট।

310

শোনা যাচ্ছে, এই অগস্ট থেকেই বেড়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে আরও বেশি টাকা।

410

মমতা সরকার যে সকল প্রকল্প চালু করেছেন তার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পেয়ে থাকেন এই ভাতা।

510

বর্তমানে সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন।

610

শোনা যাচ্ছে, অগস্ট থেকে সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১৮০০ টাকা করে পাবেন।

710

এবার এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রকাশ্যে এল নয়া তথ্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্টে দাবি করা হয়েছে অগস্ট মাসে বাড়ছে ভাতা।

810

এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, উত্তরোত্তর বাড়বে ভাতা। আর এই লক্ষ্মীর ভাণ্ডারকে তিনি মহিলাদের সম্মান বলে দাবি করেন।

910

তবে, অগস্ট থেকে যদি সত্যিই সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১৮০০ টাকা করে পান তবে উপকৃত হবেন লক্ষ লক্ষ মহিলা।

1010

তবে আপাতত এই নিয়ে কোনও ঘোষণা করেনি সরকার। তাই নিশ্চিত জানা যাচ্ছে না যে অগস্ট থেকেই লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে কি না।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories