Lakshmir Bhandar: পুজোর আগে কত টাকা বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা? প্রকাশ্যে এল নয়া জল্পনা

Published : Sep 16, 2025, 11:46 AM IST

পশ্চিমবঙ্গে মমতা সরকারের চালু করা বিভিন্ন প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম। সম্প্রতি শোনা যাচ্ছে, পুজোর আগেই এই প্রকল্পের ভাতা বৃদ্ধি পেতে পারে এবং সাধারণ ও তপশিলি জাতির মহিলারা বর্ধিত হারে আর্থিক সাহায্য পাবেন। 

PREV
15

পশ্চিম বাংলায় চালু আছে একাধিক ভাতা। রাজ্যবাসীর সুবিধার্থে এই রাজ্যে মমতা সরকার নানান ভাতা ও প্রকল্প চালু করেছেন। যার দ্বারা উপকৃত হচ্ছেন সাধারণ জাতির মহিলারা। মিলছে নানান সাহায্য।

25

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, শিক্ষাশ্রী, খাদ্যশ্রী, সবুজ সাথী প্রকল্প, বাংলার যুব শক্তির মতো নানান প্রকল্প চালু করেছেন এই রাজ্যে। এর দ্বারা প্রতি মাসে উপকৃত হচ্ছেন রাজ্যবাসী। এবার মমতা সরকারের প্রকল্প নিয়ে সামনে এল নয়া তথ্য।

35

মমতা সরকারের চালু করা বিভিন্ন প্রকল্পের মধ্যে বেশি খ্যাত হল লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যে সকল মহিলারা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জন্য চালু হয়েছে এই ভাতা। যার দ্বারা প্রতি মাসে মেলে আর্থিক সাহায্য।

45

বর্তমানে সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন। এবার শোনা যাচ্ছে, সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১৮০০ টাকা করে পাবেন। তাও আবার পুজোর আগে। এমনই খবর সর্বত্র।

55

শোনা যাচ্ছে, পুজোর আগেই ভাতা বাড়াবে মমতা সরকার। সম্ভবত অক্টোবরের শুরুতে মিলবে বাড়তি টাকা। এমন জল্পনা সর্বত্র শোনা গেলেও আপাতত সরকারের পক্ষ থেকে কোনও রকম ঘোষণা হয়নি। সে কারণে এখনও মেলেনি নিশ্চিত খবর। তবে, শোনা যাচ্ছে বাড়বে ভাতা।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories