West Bengal News: রাজ্যে বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly Election) আগে মুর্শিদাবাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দিকে সবচেয়ে বেশি নজর রয়েছে। এই জেলায় যেমন সাম্প্রদায়িক উত্তেজনা রয়েছে, তেমনই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমস্যা রয়েছে। ফলে নির্বাচন কমিশনের (Election Commission of India) চিন্তা রয়েছে।
KNOW
West Bengal Police: মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশের তৎপরতায় অবৈধ আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধেবেলা ধুলিয়ান পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কলাবাগান গঙ্গাঘাট অঞ্চল থেকে ওই যুবককে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম বিকাশ মণ্ডল। তার বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার অন্তর্গত নন্দোলালপুর গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশের একটি দল মঙ্গলবার রাতে অভিযানে নামে। অভিযান চলাকালীন ওই অঞ্চলে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এক যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দু'টি আগ্নেয়াস্ত্র ও তিনটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। এরপরই তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।
কোথায় পাচার করা হচ্ছিল আগ্নেয়াস্ত্র?
পুলিশের প্রাথমিক অনুমান, অস্ত্রগুলি পাচারের উদ্দেশ্যেই মালদা থেকে ফেরিঘাট পার হয়ে সামশেরগঞ্জে এসেছিল ধৃত যুবক। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত বিকাশ মণ্ডলকে বুধবার জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) ঠিক আগে এভাবে অস্ত্র ও কার্তুজ উদ্ধারের ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন। বেআইনি অস্ত্রের খোঁজে নজরদারি বাড়ানো হচ্ছে।
মুর্শিদাবাদে আইন-শৃঙ্খলার দিকে বাড়তি নজর
মুর্শিদাবাদে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতিও বজায় রাখার চেষ্টা করছে পুলিশ। রাতের অন্ধকারে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মুর্শিদাবাদ থানার অন্তর্গত চুনাখালি শ্যামবাজা অঞ্চলে কালী ও শিবের মূর্তি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলকে আক্রমণ করেছে বিজেপি (BJP)। এরই মধ্যে সেই মুর্শিদাবাদ থেকেই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হল। ফলে ভোটের মুখে এই জেলা নিয়ে উদ্বেগ বাড়ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


