MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিধানসভা নির্বাচনের আগে সিদ্ধান্ত নেবেন মমতা! কী হতে চলেছে? জেনে নিন বড় খবর

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিধানসভা নির্বাচনের আগে সিদ্ধান্ত নেবেন মমতা! কী হতে চলেছে? জেনে নিন বড় খবর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়া সিদ্ধান্ত নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত এণনই খবর মিলছে। মিলল বিরাট আপডেট! দেখে নিন।

2 Min read
Author : Parna Sengupta
Published : Sep 16 2025, 10:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : social mediia

দুয়ারে নির্বাচন। বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। বিধানসভা ভোটের আগে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় অনুদান বাড়তে চলছে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, ভোটের বৈতরণী পার করতে এবারেও মমতা সরকারের বড় ‘তুরুপের তাস’ হতে পারে এই লক্ষ্মীর ভাণ্ডারই।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : social mediia

লক্ষ্মীর ভাণ্ডারে চমক আসছে?

একাধিক দুর্নীতির অভিযোগে অস্বস্তিতে থাকা তৃণমূল সরকারকে গদি থেকে সরাতে বিরোধীদের ধারালো হাতিয়ার এই লক্ষ্মীর ভাণ্ডার। বঙ্গে ক্ষমতায় এলে এই লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুন করে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপির নেতারা। তবে বিপুল সংখ্যক মহিলা ভোট নিশ্চিত করতে মমতা সরকার লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ নিয়ে নতুন কোনও ভাবনাচিন্তা যে করবেই সেই বিষয়ে খুব একটা সন্দেহ নেই রাজনৈতিকমহলে।

Related Articles

Related image1
Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট খবর, পুজোর আগে বাড়বে ভাতা? কত শতাংশ বাড়ছে টাকা?
Related image2
Lakshmir Bhandar: প্রায় দ্বিগুণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার? পুজোর আগেই মিলবে টাকা? প্রকাশ্যে এল নয়া তথ্য
39
Image Credit : Getty

রাজনৈতিকমহলে মতে এবারের বিধানসভা ভোটেও বেশ কিছু চমক রাখবে শাসক শিবির। যেই তালিকার একেবারে শীর্ষে থাকতে পারে লক্ষ্মীর ভাণ্ডার। বিপুল সংখ্যক মহিলা ভোট নিশ্চিত করতে তৃণমূলের অন্যতম হাতিয়ার হতে পারে এই লক্ষ্মীর ভাণ্ডারই। তাই সেক্ষেত্রে ভোটের আগে যদি মহিলাদের জন্য চালু হওয়া এই প্রকল্পের বরাদ্দ দ্বিগুনও হয় সেক্ষেত্রেও অবাক হওয়ার কিছু থাকবে না বলে অভিজ্ঞ কর্তাদের একাংশের মত।

49
Image Credit : facebook

আবার শোনা যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়িয়ে ২১০০ টাকা করা হতে পারে। তবে এই বর্ধিত ভাতা শুধুমাত্র যে সমস্ত মহিলার ক্ষেত্রে বার্ষিক আয় ২.১ লক্ষ টাকার কম, তাঁদের জন্য উপলব্ধ হতে পারে বলে শোনা যাচ্ছে। এই সুবিধা পেতে উপভোক্তাদের আয়ের শংসাপত্র জমা দিতে হতে পারে বলেও শোনা যাচ্ছে। যদিও, এই নিয়ে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

59
Image Credit : Asianet News

মে মাসে উত্তরবঙ্গের এক প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম। সারাজীবন চলবে। মেয়েদের সম্মান, মা-বোনদের সম্মান।” সম্প্রতিও এক জনসভা থেকে মমতা বলেন, যতদিন বেঁচে থাকবেন, লক্ষ্মীর ভাণ্ডার পাবেন।

69
Image Credit : facebook

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প এনেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকে রাজ্যের সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার।

79
Image Credit : facebook

রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বসয়ী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা ১০০০ টাকা করে পান।

89
Image Credit : facebook

বিধানসভা ভোটের আগে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুখবর আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। হয়তো চলতি বছরের শেষের দিকে বা আগামী বছর একদম শুরুতে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুখবর আসবে।

99
Image Credit : facebook

রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা। যদিও এই নিয়ে সরকারি ভাবে কিছু বলা হয়নি এখনও পর্যন্ত। সরকারি আপডেট মিললে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kolkata Weather News: ফের বৃষ্টির ভ্রুকুটি বাংলার আকাশে! বুধবার দিনভর বৃষ্টিতে ভাসবে কলকাতা
Recommended image2
ছেলেকে শাসনের 'বদলা' নিতে শিক্ষককে বেল্ট পেটা করল অভিভাবক, ভাইরাল CCTV ফুটেজ
Recommended image3
Digital Currency: পুজোর আগে নয়া নিয়ম! রেশন নিতে দেখাতে হবে বিশেষ টোকেন, কীভাবে সংগ্রহ করবেন?
Recommended image4
Ajker Bangla News live: Nepal Flash Flood - নেপালে ভয়াবহ হড়পা বান, ভোতে কোশী নদীতে তাণ্ডব, মুহূর্তে সব ধ্বংস করে গেল জলস্রোত, ভাইরাল ভিডিও
Recommended image5
Suvendu Adhikari: শুভেন্দুর প্রশাসনের মানবিক উদ্যোগ! আর ফুটপাতে দুধ গরম করতে হবেনা তাঁকে, সীতাদেবীর জন্য হচ্ছে বাড়ির ব্যবস্থা
Related Stories
Recommended image1
Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট খবর, পুজোর আগে বাড়বে ভাতা? কত শতাংশ বাড়ছে টাকা?
Recommended image2
Lakshmir Bhandar: প্রায় দ্বিগুণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার? পুজোর আগেই মিলবে টাকা? প্রকাশ্যে এল নয়া তথ্য
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved