Madan Mitra: আরও একবার ভোটের ময়দানে মদন মিত্র। চতুর্থবার কামারহাটি বিধানসভা থেকে তৃণমূলের টিকিটে লড়তে চলেছেন 'ওহ লাভলি'নেতা। এ বার কঠিন লড়াই। দ্বিতীয় স্থানে থাকা বিজেপির সঙ্গে এবার আবার মানস মুখোপাধ্য়ায়কে সিপিএম প্রার্থী করায় মদনের লড়াই কঠিন।
আরও একবার ভোটের ময়দানে মদন মিত্র। চতুর্থবার কামারহাটি বিধানসভা থেকে তৃণমূলের টিকিটে লড়তে চলেছেন 'ওহ লাভলি'নেতা। এ বার কঠিন লড়াই তৃণমূলের বিদায়ি বিধায়কের। দ্বিতীয় স্থানে থাকা বিজেপির সঙ্গে এবার আবার মানস মুখোপাধ্য়ায়কে সিপিএম প্রার্থী করায় মদনের লড়াই কঠিন। কামারহাটিতে ২০১১ ও ২০২১-দুটি বিধানসভা ভোটে সসম্মানে পাশ করেন মদন। জেলে থাকায় সেভাবে প্রচার করতে না করায় ২০১৬ নির্বাচনে হেরে গিয়েছিলেন সিপিএমের মানস মুখোপাধ্যায়ের কাছে। যদিও গতবার বেশ বড় ব্যবধানেই জিতেছিলেন। কামারহাটিতে তৃণমূলের প্রার্থী মদন মিত্র এর নাম ঘোষণার সঙ্গেই কামারহাটি জগন্নাথ মন্দিরে পুজো দিলেন।
আরও একবার প্রার্থী হয়ে কী বললেন মদন
পুজো দিয়েই রঙের তুলির টানে নিজের নাম দেয়ালে লিখে প্রচার করলেন এবং ভোটে তিনি জয়লাভ করবেন এটাই মদন মিত্রের আশা।তিনি আশাবাদী কর্মীরা বাজি ফাটালেন। কামারহাটিতে মোটামুটি উন্নয়ন হয়ে গেছে বাকি তিনি করে দেবেন। কামারহাটিতে সিপিআইএম প্রার্থী মানস মুখার্জি কামারহাটিতে ভোট প্রচার করতে এসে বলেছেন, ভোট লুট হলে চোখে চোখ রেখে কথা হবে। তার প্রশ্নে মদন বাবু বললেন, "মানস বাবুর চোখ আছে তো মানুষ চোখ নামিয়ে দেবে । এখন দেখার বিষয়।"
কামারহাটি বিধানসভায় ভোটের হিসাবে
২০১১ বিধানসভা নির্বাচন
মদন মিত্র (তৃণমূল)- ৭৪,১১২ (৫৭.৯৬%)
মানস মুখোপাধ্যায় (সিপিএম)- ৪৯,৭৫৮ (৩৮.৯১%)
২০১৬ বিধানসভা নির্বাচন
মানস মুখোপাধ্যায় (সিপিএম) ৬২,১৯৪ (৪৫%)
মদন মিত্র (তৃণমূল) ৫৭,৯৯৬ (৪২%)
কৃশানু মিত্র (বিজেপি) ১০,৭৯৭
২০২১ বিধানসভা নির্বাচন
মদন মিত্র (তৃণমূল) ৭৩,৪৯১ (৫১%)
অনিন্দ্য ব্যানার্জি (বিজেপি) ৩৮,২৩৫ (২৬%)
সায়নদীপ মিত্র (সিপিএম) ২৮,১৩৮ (১৯%)


