'আমি লড়াই জারি রাখব', ৪২ দিন পর জেল থেকে মুক্তি পেয়েই হুঙ্কার নওসাদের

Published : Mar 04, 2023, 03:48 PM IST
ISF

সংক্ষিপ্ত

এদিন নওসাদের পাশাপাশি ছাড়া পেলেন আরও ২১ জন আইএসএফ কর্মী। সংশোধনাগারের বাইরে উচ্ছ্বাসে ফেটে পড়েন আইএসএফ সমর্থকরা।

অবশেষে ৪২ দিন পরে জেল থেকে মুক্তি পেলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। বৃহস্পতিবার জামিন মঞ্জুর হওয়া সত্ত্বেও শুক্রবারও প্রেসিডেন্সি জেলেই থাকতে হয় তাঁকে। প্রয়োজনীয় রিলিজ অর্ডার না আসায় নওসাদকে জেল থেকে ছাড়া যায়নি বলেই জানানো হয়েছে জেল কর্তৃপক্ষের তরফ থেকে। অবশেষে শনিবার সকালে মুক্তি পেলেন ভাঙরের আইএসএফ বিধায়ক। শনিবার সকাল ১১টা নাগাদ ছাড়া পান তিনি। এদিন নওসাদকে অভিনন্দন জানাতে জেলের বাইরে উপচে পড়ছে ভিড়। ভাইজান ভাইজান রব উঠতে থাকে প্রেসিডেন্সি সংশোধনাগারের বাইরে। জেল থেকে মুক্তি পেইয়েই ফের হুঙ্কার দিলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। এদিন প্রেসিডেন্সি সংশোধনাগারের বাইরে ফের একবার দৃপ্ত কন্ঠে নওসাদ বললেন 'আমি এক ফোটাও ভয় পাইনি।' এদিন নওসাদের পাশাপাশি ছাড়া পেলেন আরও ২১ জন আইএসএফ কর্মী। সংশোধনাগারের বাইরে উচ্ছ্বাসে ফেটে পড়েন আইএসএফ সমর্থকরা।

শনিবার ৪২ দিন পর জেল থেকে মুক্তি পেলেন নওসাদ সিদ্দিকি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,'কী ভেবেছে আমি ভয় পেয়ে গিয়েছি? এক ফোটাও ভয় পাইনি। আমার রাজনৈতিক জীবনে আমি কোনও অগণতান্ত্রিক কাজ করিনি। তাই ভয় পাওয়ার প্রশ্নও নেই।' তিনি আরও বলেন,'৩০৭ ধারা দিয়ে আমায় আটকে রেখেছিল। কোনও মানেই হয় না। বেআইনিভাবে গ্রেফতার করে রেখেছিল।' শাসকদলের উদ্দেশ্যে নওসাদের বার্তা,'শাসকদলকে বলব জেলের মান উন্নত করুন। সেন্ট্রাল লক আপ অনুন্নত।' নওসাদের সংযোজন,'আমি লড়াই জারি রাখব। মানুষের পাশে সর্বদা থাকব।'

জামিন পাওয়ার পরেও শুক্রবারও প্রেসিডেন্সি সংশোধনাগাড়েই থাকতে হল নওসাদ সিদ্দিকিকে। এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে প্রেসিডেন্সি সংশোধনাগাড় কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে প্রশ্ন করা হলে প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তী জানান,'আইনি জটিলতার কারণে কোনও কারণবশত আদালত থেকে মুক্তির কাগজ এসে পৌঁছয়নি। জেলের সমস্ত লকআপও বন্ধ হয়ে গিয়েছে। এর পর যদি কাগজ আসেও। তা হলে নিয়ম মেনে লকআপ খোলার পর অর্থাৎ আগামী কাল সকালে তাঁকে ছাড়া হবে।' প্রসঙ্গত, বিধায়ক নওসাদ সিদ্দিকি-সহ একাধিক দলীয় নেতাকর্মীদের গ্রেফতারির প্রতিবাদে শহরের বুকে বিশাল মিছিলের পরিকল্পনা আইএসএফ-এর। বুধবার দুপুর ১ টা নাগাদ শিয়ালদহ থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হবে এই মিছিল। সপ্তাহের কর্মব্যস্ত দিনে এই মিছিলের কারণে তীব্র যানজটের আশঙ্কা থাকছে উত্তর থেকে দক্ষিণ কলকাতার একাধিক জায়গায়। এমনকী শহরের একটা বড় অংশের ট্রাফিক পরিষেবা অচল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। মিছিল এসএন ব্যানার্জি রোড ধরে এগোনোর কারণে রবীন্দ্র সদন-পাইকপাড়া, সন্তোষপুর-বৈশালী, ঘটকপুকুর-বাবুঘাট, সল্টলেক-বাবুঘাট, তপসিয়া-বাবুঘাট, বাগবাজার-খিদিরপুর, হাই কোর্ট-পিকনিক গার্ডেন ইত্যাদি রুটের বাসে প্রভাব পড়বে।

আরও পড়ুন - 

শুক্রবারও জেলযাপন নওসাদ সিদ্দিকির, কেন জামিনের পরও সংশোধনাগারে থাকতে হল আইএসএফ বিধায়ককে?

ফিসচুলার সমস্যায় জেরবার অনুব্রত মণ্ডল, আদালতের নির্দেশে জেল হাসপাতালে তৃণমূল নেতা

অনুব্রত আরও বিপাকে, কলকাতা হাইকোর্ট থেকে আজ দিল্লি যাত্রায় স্থগিতাদেশ মিলল না তৃণমূল নেতার

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বাংলা জয়ের লক্ষ্য প্রার্থী বাছাইয়ে অভিনবত্ব BJP-তে, ছক ভেঙে নিচুতলার কর্মীদের গুরুত্ব
WB DA: আর ঠিক কত দিন পরে কর্মীরা হাতে পাবেন বকেয়া DA? শুরু হয়েছে চুলচেরা হিসেব