পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা প্রায় আড়াই গুণ বাড়তে পারে। তৃণমূল নেত্রী সায়নী ঘোষ ইঙ্গিত দিয়েছেন যে এই প্রকল্পের মাসিক ভাতা বেড়ে ২০০০ থেকে ২৫০০ টাকা হতে পারে। যদিও কবে থেকে এই বর্ধিত ভাতা মিলবে, তা জানা যায়নি।
বাংলায় মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যবাসীর জন্য বহু উদ্যোগ নিয়েছে। এই রাজ্যের মহিলাদের জন্য বিশেষ ভাবে ভাবনা চিন্তা করা হয়েছে। যাতে রাজ্যের মা-বোনেরা আর্থিক ভাবে সাবলম্বী হয় সেকথা মাথায় রেখে আনা হয়েছে নানান প্রকল্প। এরই সঙ্গে সমাজের সকল স্তরের মানুষদের জন্য বিভিন্ন ভাতা ও প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
25
বর্তমানে বাংলায় চালু থাকে বিভিন্ন ভাতা ও প্রকল্প দ্বারা উপকৃত হচ্ছেন পড়ুয়া থেকে বৃদ্ধ সকলে। বৃদ্ধরা যেমন পাচ্ছেন ভাতা তেমনই পড়ুয়াদেরও নানা খাতে টাকা দেওয়া হচ্ছে। কখনও তারা পাচ্ছেন এককালীন টাকা তো কখনও কোনও প্রকল্প দ্বারা উপকৃত হচ্ছেন।
35
বাংলায় চালু থাকা বিভিন্ন ভাতা ও প্রকল্পের মধ্যে আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা. লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী সহ আরও অনেক কিছু। এর মধ্যে বেশি খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার। যা পেয়ে থাকেন রাজ্যের মহিলারা। বর্তমানে সাধারণ জাতির মহিলারা মাসে মাসে পেয়ে থাকে ১০০০ টাকা। তপশিলি জাতির মহিলারা মাসে মাসে পেয়ে থাকে ১২০০ টাকা করে।
এবার প্রায় আড়াই গুণ বেড়ে যাচ্ছে ভাতা। এমন জানিয়েছেন খোদ তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। তৃণমূল নেত্রী সায়নী ঘোষ জানিয়েছেন, ‘শুরুতে এই প্রকল্পে ৫০০ করে দেওয়া হলেও টাকার পরিমাণ বর্তমানে বেশ বাড়ানো হয়েছে। পরবর্তীকালে এই টাকা ২০০০ থেকে ২৫০০ টাকা হবে বলে মনে করা হচ্ছে।’ এ রাজ্যে চালু থাকা বিভিন্ন ভাতা বা প্রকল্পের মধ্যে বেশি জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার।
55
দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার। ভোটের আগেই ভাতা বৃদ্ধির গুঞ্জন চলছে সর্বত্র। তৃণমূল নেত্রী সায়নী ঘোষ এবার দিলেন এমনই ইঙ্গিত। তবে ঠিক কবে থেকে মিলবে এই বাড়তি ভাতা তা এখনও নিশ্চিত জানা যায়নি।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.