- Home
- West Bengal
- Awas Yojana: ৩০ নভেম্বর শেষ দিন! আবাস যোজনায় টাকা ফেরাতে কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
Awas Yojana: ৩০ নভেম্বর শেষ দিন! আবাস যোজনায় টাকা ফেরাতে কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
Awas Yojana Ineligible: আবাস যোজনায় অযোগ্য হয়েও যাঁরা টাকা পেয়েছেন, ৩০ নভেম্বরের মধ্যে তা ফেরত দিতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে শুরু হল তৎপরতা। কারা অযোগ্য, কী ভাবে টাকা ফেরত দিতে হবে, জানুন বিস্তারিত।

আবাস প্রকল্পের অযোগ্যদের জন্য কড়া বার্তা
সরকারি প্রকল্পের টাকা নয়ছয় রুখতে আবারও কড়া পদক্ষেপ নিতে চলছে শুভেন্দু অধিকারীর প্রশাসন। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, যারা অযোগ্য তাদের আবাস যোজনার টাকা ফিরত দিতে হবে। আর টাকা ফিরতের সময়সীমাও বেঁধে দিয়েছেন। শুক্রবার নবান্নে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে কড়া বার্তা দিয়েছেন। তিনি আরও বলেছেন, নির্ধারিত সময় অর্থ ফেরত না দিলে সংশ্লিষ্টের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

কী বলেছেন শুভেন্দু অধিকারী?
নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যেই আবাস যোজনায় অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফিরত না দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সার্ভে থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যেই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের নাম পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনে বিশেষ তদন্তকারী দল গঠন করে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই অনিয়মে সরকারি আধিকারিকদের যদি কোনও ভূমিকা থাকে তাগলে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আবাস প্রকল্পের টাকা বিলি
শুক্রবার নবান্ন সভাঘরে পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত ১৮০ জন ও ভার্চুয়ালি যুক্ত হওয়া রাজ্যের প্রায় ৭ লক্ষ ১৭১ জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরটিজিএস-এর মাধ্যমে ৪ হাজার ২০১,০২৬ কোটি টাকা পাঠান হয়েছে। প্রকৃত উপভোক্তাদের হাতে দ্বিতীয় কিস্তির টাকা তুলে দেওয়ার মঞ্চ থেকেই এই দুর্নীতির বিরুদ্ধে সুর চড়ান শুভেন্দু অধিকারী।
ভুয়ো প্রাপকদের জন্য কড়া বার্তা
প্রশাসন সূত্রের খবর, সাম্প্রতিক যাচাই-বাছাইয়ে দেখা গিয়েছে, তালিকাভুক্ত ১২ হাজার প্রাপক সরকারি নিয়ম অনুযায়ী ঘর পাওয়ার যোগ্য নন। অথচ তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ঢুকে গিয়েছে। তিনি যাদের এদের মধ্যে ১ হাজার সুবিধেভোগী ইতিমধ্যেই টাকা ফিরত দিয়েছে। বাকি ১১ হাজার অযোগ্য প্রাপককে টাকা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, 'আপনারা অবিলম্বে ৩০ নভেম্বরের মধ্যে টাকা ফিরত দিয়ে সম্ভাব্য আইনি জটিলতা থেকে নিজেদের মুক্ত করুন। কারণ এই টাকা আমরা আপনাদের কাছে রাখতে দেব না। আপনাকে টাকা ফিরত দিতেই হবে। কারণ আপনি যোগ্য নন। '
অস্ত্বিত্ত্বহীন ৫৭ হাজার সুবিধেভোগী
সমীক্ষায় ৫৭ হাজার এমন প্রাপকের সন্ধান পাওয়া গিয়েছে তাগের বাস্তবে কোনও অস্তিত্ত্বই নেই। মৃত বা স্থানান্তরিত ব্যক্তিদের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সরকারি টাকা হাতানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গেও কড়া বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, '৫৭ হাজারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদের অ্যাকাউন্টে কী ভাবে ৬০ হাজার টাকা চলে গেল, জনহণের টাকা সরকারের টাকা- এটা দেখাও আমাদের কর্তব্য।' কারা এই ভুয়ো নাম সুপারিশ করেছিল তা খতিয়ে দেখতে সিট গঠন করে সিআইডি-কে দিয়ে তদন্ত করানোর কথা বলেন তিনি। এই প্রক্রিয়ায় কোনও সরকারি আধিকারিকের গাফিলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
অযোগ্যদের ধরতে সক্রিয় প্রশাসন
মুখ্যসচিব মনোজ আগরওয়ার জানান, যোগ্যতার মাপকাঠির বাইরে গিয়ে সুবিধে নেওয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয়, সরকার তা কোনওভাবেই বরদাস্ত করবে না। রাজ্যের সর্বস্তরে দুর্নীতি ও সরকারি তহবিলের অপচয় বন্ধ করতে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে একটি কমিটি গড়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া দীর্ঘদিন নিস্ক্রীয় থাকা রাজ্য দুর্নীতি দমন শাখাকেও এই বিষয়ে ফের সক্রিয় করা হয়েছে।
অনুষ্ঠানে পাশাপাশি শুভেন্দু-দিলীপ
নবান্ন সভাঘরে আয়োজিত সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ এবং কৃষি বিপণন বিভাগের মন্ত্রী দিলীপ ঘোষ এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ এবং খাদ্য ও সরবরাহ বিভাগের প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নির্বাচিত উপভোক্তাদের হাতে চেক তুলে দেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত জেলা ও ব্লকে অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানগুলিতে উপস্থিত স্থানীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং অন্যান্য জনপ্রতিনিধিরা ভার্চুয়াল মাধ্যমে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে যোগ দেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

