সোমার সকাল ৮টা থেকে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান ও শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ রুটে পরিষেবা চালু হবে।
510
বিভ্রাটের কারণ
শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো রুট জুড়ে যাবে। বউবাজার এলাকার মেট্রোর কাজ সম্পূর্ণরূপে শেষ হয়েছে। তাই বন্ধ রাখা হবে পরিষেবা।
610
পরীক্ষা করতে মার্কিন সংস্থা
কতটা নিরাপদ এই লাইন? কাজ কতটা সম্পূর্ণ হয়েছে? সূত্রের দাবি, বিষয়টি খতিয়ে দেখতে আসছে মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল সেফটি অডিট অ্যাসোসিয়েশন।
710
আড়াই দিনের পর্যবেক্ষণ
আড়াই দিন ধরে বউবাজার এলারা খুঁটিনাটি পরীক্ষা করা হবে। আর সেই কারণে বন্ধ করে রাখা হবে পরিষেবা।
810
পুরোপুরি বন্ধ গ্রিনলাইন
শুক্রবার সন্ধে সাতটার পর আর গ্রিন লাইন ওয়ান এবং গ্রিন লাইন টু-তে কোনও মেট্রো চলাচল করবে না
910
শেষ মেট্রো
এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে শেষ মেট্রো ছাড়বে শুক্রবার সন্ধ্যে ৭টায়। শিয়ালদহ স্টেশন থেকে সেক্টর ফাইভ রুটে শেষ মেট্রো ছাড়তে পারে সন্ধ্যে ৭টা ৩ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ স্টেশনের উদ্দেশে শেষ মেট্রো রওনা দিতে পারে সন্ধ্যে ৭টা ৫ মিনিটে।
1010
পরিষেবা চালুর সময়
মেট্রো সূত্রের খবর, সোমবার সকালে পরিষেবা স্বাভাবিক হতে পারে। ওই দিন এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে প্রথম মেট্রো ছাড়তে পারে সকাল ৮টায়। শিয়ালদহ স্টেশন থেকে সেক্টর ফাইভ রুটে প্রথম মেট্রো ছাড়তে পারে সকাল সোয়া আটটায়। শিয়ালদহ স্টেশন থেকে সেক্টর ফাইভ রুটে প্রথম মেট্রো রওনা দিতে পারে ৮টা ৫ মিনিটে।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.