একটানা স্বাভাবিকের নিচে থাকার পর কলকাতায় স্বাভাবিকের ওপরে পারদ। আজ ১৬ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা এক/দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও দিনের বেলা সামান্য কমবে অনুভূতি। পশ্চিমের ও উপকূল সংলগ্ন এলাকাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা হালকা থেকে মাঝারি। দু এক জায়গায় দৃশ্যমানতা সামান্য কমবে। উত্তরবঙ্গে কুয়াশার ঘনঘটা হতে পারে অন্তত চার জেলাতে। দার্জিলিং সহ পার্বত্য এলাকায় আগামী কয়েক দিন মাঝারি কুয়াশা দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে।
25
পশ্চিমী ঝঞ্ঝায় বাড়বে শীতের আমেজ
উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত রয়েছে পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীরে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ১৭ ডিসেম্বর। দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপ এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে।
35
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
সামান্য বাড়লো তাপমাত্রা। কলকাতায় স্বাভাবিকের ওপরে পারদ। কলকাতায় আজ ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। সামান্য বেড়েছে তাপমাত্রা। আজ পশ্চিমের জেলায় ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে আগামী কয়েক দিন।
শীতের আমেজ একটু কমলো। তাপমাত্রা সামান্য বাড়ছে। স্বাভাবিকের কাছাকাছি কিংবা সামান্য উপরে রাত ও দিনের তাপমাত্রা। আগামী সাতদিন এমনই থাকবে তাপমাত্রা। বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। সকালের দিকে হালকা কুয়াশা/ ধোঁয়াশা পরে পরিষ্কার আকাশ। আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ সংলগ্ন এলাকায়।
55
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
আগামী কয়েক দিন পশ্চিমের জেলাগুলিতে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। পার্বত্য এলাকায় কোথাও কোথাও দৃশ্যমানতা কোথাও ২০০ মিটার পর্যন্ত হতে পারে। দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.