MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • United States
  • ট্রাম্পের শুল্কাঘাতকে থোড়াই কেয়ার, মার্কিন মুলুকে রফতানি বাণিজ্য বিপুল বৃদ্ধি ভারতের

ট্রাম্পের শুল্কাঘাতকে থোড়াই কেয়ার, মার্কিন মুলুকে রফতানি বাণিজ্য বিপুল বৃদ্ধি ভারতের

India On USA Tariff Issues: ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর পরও বিদেশি পণ্য রফতানিতে রমরমিয়ে ব্যবসা ভারতের। এমনটাই দাবি রিপোর্টে। কী বলছে নয়াদিল্লি? জানুন বিশদে। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 15 2025, 05:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ভারত মার্কিন ব্যাণিজ্য
Image Credit : our own

ভারত-মার্কিন ব্যাণিজ্য

গত অগাস্ট মাস থেকে ভারতের ওপর চড়া হারে শুল্ক বৃদ্ধি করেছে নয়া দিল্লি। ভারতীয় পণ্য আমেরিকায় রফতানির ক্ষেত্রে ৫০ শতাংশ হারে শুল্ক চাপিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই আবহে চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত বিদেশে ভারতীয় পণ্য রফতানি উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে ভারতের। সূত্রের খবর, গত নভেম্বর মাসে ভারত বিদেশে তাদের ৩৮১৩ কোটি ডলারের পণ্য রফতানি করেছে। যা উল্লেখযোগ্য ভাবে অনেক বেশিই। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কত টাকার ব্যবসা বাণিজ্য করল ভারত?
Image Credit : X

কত টাকার ব্যবসা বাণিজ্য করল ভারত?

সরকারি সূত্রে খবর, নভেম্বর মাস পর্যন্ত ভারত সরকার বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৪৫ হাজার ৯০০ কোটি টাকার জিনিস বিদেশে রফতানি করেছে। শুধু তাই নয়, গত অগাস্ট মাসে ভারতের উপর ট্রাম্প সরকারের ৫০ শতাংশ হারে শুল্ক বৃদ্ধির পর ভারত রফতানিও বৃদ্ধি করেছে। 

Related Articles

Related image1
স্পা সেন্টারের আড়ালে মধুচক্র চালানোর পর্দাফাঁস, বারাসাতে পুলিশি অভিযানে গ্রেফতার ১৫
Related image2
মেসিকে নিয়ে যুবভারতীকাণ্ডে আন্তর্জাতিক মহলে মুখ পুড়ল বাংলার, ইডি-সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা
35
আমেরিকাতেও রফতানি বাণিজ্য বৃদ্ধি
Image Credit : our own

আমেরিকাতেও রফতানি বাণিজ্য বৃদ্ধি

শুধু তাই নয়, অতীতে বারবার মার্কিন প্রেসিডেন্ট ভারতের সঙ্গে বন্ধুত্বের কথা ঘোষণা করলেও ৫০ শতাংশ শুল্কের বোঝা নিয়ে কম জলঘোলা হয়নি। তারপরও নিজেদের অবস্থান বদল করেননি ডোনাল্ড ট্রাম্প সরকার। কারণ, গত নভেম্বর মাসে ভারত শুধুমাত্র আমেরিকাতেই ৬৯০ কোটি টাকা ডলারের পণ্য রফতানি করেছে। যা শুল্ক ঘোষণার পর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 

45
কী বলছে ভারত সরকার?
Image Credit : Getty

কী বলছে ভারত সরকার?

ট্রাম্পের শুল্ক ঘোষণার পর ভারতের বিদেশি পণ্য রফতানির ক্ষেত্রে বিপুল পরিমাণ সাফল্য নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় বাণিজ্য সচিব রাজেষ আগরওয়াল। তিনি বলেন, ‘’শুল্ক চাপার পরেও আমেরিকায় রফতানির ক্ষেত্রে ভারত নিজের দুর্গ ধরে রেখেছে।''  ভারতীয় মুদ্রায় ৬২ হাজার ৭৯০ কোটি টাকার পণ্য রফতানি করা হয়েছে আমেরিকায়। 

55
কমছে আমদানি
Image Credit : our own

কমছে আমদানি

এদিকে বিদেশি পণ্য রফতানি বৃদ্ধি পেলেও গত মাস থেকে ভারতের আমদানি বাণিজ্য উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে। কেন্দ্র জানিয়েছে, নভেম্বরে দেশের আমদানি ১.৮৮ শতাংশ কমেছে। এর ফলে দেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ কমে হয়েছে ২৪৫৩ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ২ লক্ষ ২২ হাজার ৫৭৯ কোটি টাকা)। গত পাঁচ মাসের মধ্যে এটিই সর্বনিম্ন বাণিজ্য ঘাটতি।

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর
নরেন্দ্র মোদী
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
১৯৯৮ সালের CIA নথি: ৯/১১-এর আগেই ভারতে হামলার ছক কষেছিল ওসামা বিন লাদেন!
Recommended image2
US Midterm Election: জিতলে প্রত্যেক আমেরিকানকে ৫০০০ ডলার! ট্রাম্পের বিরাট ঘোষণা
Recommended image3
Emissions Reduction: একজনের ভুলে শেখে বাকিরা, দূষণ কমাতে আমেরিকার নতুন দাওয়াই
Recommended image4
9/11 Heroes: ৯/১১-এর বীরদের বিশেষ সম্মান ট্রাম্পের, হোয়াইট হাউস থেকে বড় ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
Recommended image5
Mohan Bhagwat: 'ভারতের মানুষের ডিএনএ-তে ঐক্য ও বৈচিত্র্য,' নিউ ইয়র্কে বার্তা মোহন ভাগবতের
Related Stories
Recommended image1
স্পা সেন্টারের আড়ালে মধুচক্র চালানোর পর্দাফাঁস, বারাসাতে পুলিশি অভিযানে গ্রেফতার ১৫
Recommended image2
মেসিকে নিয়ে যুবভারতীকাণ্ডে আন্তর্জাতিক মহলে মুখ পুড়ল বাংলার, ইডি-সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved