Lakshmir Bhandar: পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আপডেট ঘোষণা করেছেন শিশু ও নারী কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা। বর্তমানে ২ কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার ৭৭৫ জন এই প্রকল্পের আওতাভুক্ত।
পশ্চিমবঙ্গে চালু আছে বিভিন্ন ভাতা ও প্রকল্প। যার দ্বারা উপকৃত হচ্ছেন পড়ুয়া থেকে বৃদ্ধ সকলে।
211
মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা ও প্রকল্প চালু করেছে। যে তালিকায় আছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে স্বাস্থ্য সাথী প্রকল্প।
311
এ রাজ্যে চালু হওয়া বিভিন্ন প্রকল্পের মধ্যে সব থেকে বেশি খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই রাজ্যের মহিলারা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার।
বর্তমানে সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা এবং তপশিলি মহিলারা ১৫০০ টাকা করে পেয়ে থাকেন। এবার শোনা যাচ্ছে বাড়বে এই ভাতা।
511
জুলাই থেকে সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা এবং তপশিলি মহিলারা ১৮০০ টাকা করে পাবেন হবে দাবি উঠেছে সর্বত্র। এই নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে নানান পোস্ট।
611
এই জল্পনার মাঝে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিশেষ ঘোষণা করল মমতা সরকার। সরকারের হয়ে ঘোষণা করেন শিশু ও নারী কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা।
711
বিধানসভায় এই প্রকল্পের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আপডেট দিয়েছেন শিশু ও নারী কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা।
811
তিনি বলেন, ২০২৪ সালের ৩১ অক্টোবর মাস অবধি নথিভুক্ত লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকের সংখ্যা ২ কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার ৭৭৫ জন। এই ভাতা দিকে অর্থ ব্যয় হচ্ছে ৪৮ হাজার ৪৮৯.৭২ কোটি টাকা। সঙ্গে তিনি জানান রাজ্যের ৬০ বছরের বেশি বয়সি মহিলারা পাচ্ছেন বার্ধক্য ভাতা।
911
তবে, আপাতত লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি নিয়ে কোনও খবর আসেনি প্রকাশ্যে।
1011
বারে বারে এই ভাতা বৃদ্ধির দাবি উঠলেও সরকারের পক্ষ থেকে কোনও ঘোষণা হয়নি।
1111
তবে, জানা গিয়েছে যে যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা না থাকে তাহলে মিলবে না ভাতা।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.