MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
AP Govt DA Arrear
West Bengal Nabanna Allowance
Bengal Richest Person
Nabanna New Holidays List
Nabanna Hike
Kolkata Weather Update
Bay Leaf Advantages in Smartphone
DA Hike News
ISRO and Private Sector Collaboration
Natural Home Remedies for Insects
Annapurna Day
West Benga Weather & Rain Alert
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • 'ফাল্গুনী' বৃষ্টিতে ভাসবে বঙ্গ, ঘূর্ণাবর্তের কারণে অকাল বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

'ফাল্গুনী' বৃষ্টিতে ভাসবে বঙ্গ, ঘূর্ণাবর্তের কারণে অকাল বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Weather Forecast: দুর্যোগ শুরু বঙ্গে। লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলায়। সতর্কতা জারি করা উত্তর ও দক্ষিণবঙ্গে।  কলকাতাতে রবিবার থেকে বৃষ্টি বাড়বে বলেও পূর্বাভাস। জলপাইগু়ড়িতে  শিলা বৃষ্টি হয়েছে।  

2 Min read
Author : Saborni Mitra
Published : Mar 13 2026, 12:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ফাল্গুনী বর্ষা!
Image Credit : Asianet News

ফাল্গুনী বর্ষা!

ফাল্গুন মাস চলছে। ভরা বসন্ত এই সময়। কিন্তু অকাল বৃষ্টিতে ভিজছে উত্তর থেকে দক্ষিণ কলকাতা। আগামী কয়েক দিন রাজ্যে দুর্যোগ চলবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
বৃহস্পতিবার বৃষ্টি
Image Credit : ANI

বৃহস্পতিবার বৃষ্টি

বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। উত্তরের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। শুধু একদিন নয়। আগামী কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্য জুড়ে।

Related Articles

Related image1
Dilip Ghosh News: হিরণকে সরিয়ে খড়গপুরের প্রার্থী দিলীপ ঘোষ? ১৫০ প্রার্থীকে নিয়ে জল্পনা BJPর অন্দরে
Related image2
Parliament: LPG-র আকাল নিয়ে সংসদে কংগ্রেস-তৃণমূলের বিক্ষোভ, পাল্টা সরব কেন্দ্র
310
দুর্যোগের কারণ
Image Credit : Asianet News

দুর্যোগের কারণ

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বাংলাদেশ আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর। সেটি সমুদ্রপৃষ্ঠ তেকে ১.৫ কিলোমিটার উচ্চতায় রয়েছে। সঙ্গে একটি অক্ষরেখাও রয়েছে। যার কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তাতেই বঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

410
রবিবার থেকে বৃষ্টি বাড়বে
Image Credit : Asianet News

রবিবার থেকে বৃষ্টি বাড়বে

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে উত্তর ও দক্ষিণ- দুই বঙ্গেই বৃষ্টি বাড়বে। আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত চলতে পারে এই অকাল দুর্যোগ। বজ্রপাত-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বঙ্গে।

510
কলকাতার আবহাওয়া
Image Credit : Asianet News

কলকাতার আবহাওয়া

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩.৬ ডিগ্রি বেশি। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রির আশেপাশে। আজ আর কাল আকাশ থাকবে মেঘলা। তবে কোনও সতর্কতা নেই।

610
রবিবার দুর্যোগ
Image Credit : social media

রবিবার দুর্যোগ

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস রবিবার ও সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

710
তাপমাত্রা
Image Credit : Asianet News

তাপমাত্রা

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস দক্ষিণের জেলাগুলিতে আগামী ৭ দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে বৃষ্টির পরে স্বাভাবিক নিয়মেই তাপমাত্রা কমবে।

810
উত্তরবঙ্গের আবহাওয়া
Image Credit : Getty

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে শুক্রবারও ভারী বৃষ্টি হবে। আজ ইতিমধ্যেই জলপাইগুড়িতে শিলাবৃষ্টি হয়েছে।

910
বাকি জেলায় বৃষ্টি
Image Credit : Getty

বাকি জেলায় বৃষ্টি

দার্জিলিং, কোচবিহার-সহ উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

1010
সতর্কতা জারি দক্ষিণবঙ্গে
Image Credit : Getty

সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বাড়তে পারে। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। বাকি জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
প্রধান শিক্ষককে মাটিতে ফেলে ছাত্রদের মার কাণ্ডে মুখ খুললেন সুকান্ত মজুমদার
Recommended image2
Now Playing
৫ জনের মধ্যে দু'জন আবার...কারা ধরা পড়ল হাঁসখালিতে?
Recommended image3
Now Playing
Riju Dutta Latest Speech: মমতা লড়লে প্রার্থী দেবে TMC? বিস্ফোরক দাবি ঋজু দত্তর
Recommended image4
Now Playing
ছাত্র বনাম হেড স্যার! জলপাইগুড়ি স্কুলে মারধর, ভাঙচুর
Recommended image5
Now Playing
Gerua Samman Yatra: 'এদের এবার সাফ করেই ছাড়ব' গেরুয়া সন্মান যাত্রা থেকে কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর? দেখুন বুঝে যাবেন
Related Stories
Recommended image1
Dilip Ghosh News: হিরণকে সরিয়ে খড়গপুরের প্রার্থী দিলীপ ঘোষ? ১৫০ প্রার্থীকে নিয়ে জল্পনা BJPর অন্দরে
Recommended image2
Parliament: LPG-র আকাল নিয়ে সংসদে কংগ্রেস-তৃণমূলের বিক্ষোভ, পাল্টা সরব কেন্দ্র
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved