Published : Feb 20, 2025, 09:12 AM ISTUpdated : Feb 20, 2025, 09:54 PM IST

LIVE NEWS UPDATE: IND vs BAN Champions Trophy: শুবমান গিলের অপরাজিত শতরান, বাংলাদেশকে হারিয়ে দিল ভারত

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর।

09:54 PM (IST) Feb 20

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে দিল ভারত

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে দিল ভারতীয় দল। অপরাজিত শতরান করে ম্যাচের অন্যতম নায়ক শুবমান গিল।

09:36 PM (IST) Feb 20

নদিয়ায় তালিবানি ফতোয়া জারি

এবার নদিয়াতেও তালিবানি ফতোয়া জারি। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে গ্রামে সালিশি সভা। আর এই সালিশি সভা থেকেই একঘরে করে রাখার নিদান মাতব্বরদের। সালিশি সভায় উপস্থিত না হওয়ার কারণেই ওই পরিবারকে একঘরে রাখা হয়েছে বলে অভিযোগ। ঘটনা চাপড়া থানা এলাকার পিঁপড়াগাছি গ্রাম পঞ্চায়েতের পদ্মপাড়া গ্রামের। মাতব্বরদের নিদান শুনলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে। ওই পরিবারের বাজারে একটি দোকান রয়েছে। অভিযোগ, ওই পরিবারের দোকানে কেউ কোনও মাল কেনাকাটা করলে তার পাঁচ হাজার টাকা জরিমানা নেওয়া হবে বলে ফতোয়া জারি করেছে গ্রামের মাতব্বররা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় পরিবারটি আতঙ্কে রয়েছে।

09:12 PM (IST) Feb 20

কাকদ্বীপে সোনা ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা

বৃহস্পতিবার সকালে কাকদ্বীপের সুভাষনগরে এক সোনা ব্যবসায়ীর বাড়িতে হানা দিল ইডি। সকাল সাড়ে ৬টা নাগাদ ইডি-র তিন সদস্য সোনা ব্যবসায়ীর বাড়িতে ঢোকেন। ওই সোনা ব্যবসায়ীর নাম দিলীপ সাউ।

08:41 PM (IST) Feb 20

৮ রান করে আউট অক্ষর প্যাটেল, চতুর্থ উইকেট হারাল ভারত

১২ বলে ৮ রান করে আউট হয়ে গেলেন অক্ষর প্যাটেল। বাংলাদেশের বিরুদ্ধে ১৪৪ রানে চতুর্থ উইকেট হারাল ভারত।

08:31 PM (IST) Feb 20

১৫ রান করে আউট শ্রেয়াস আইয়ার, তৃতীয় উইকেট হারাল ভারত

১৫ রান করে আউট হয়ে গেলেন শ্রেয়াস আইয়ার। ১৩৩ রানে তৃতীয় উইকেট হারাল ভারতীয় দল।

08:14 PM (IST) Feb 20

২২ রান করে আউট বিরাট কোহলি

বাংলাদেশের বিরুদ্ধে ৩৮ বলে ২২ রান করে রিশাদ হোসেনের বলে সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন বিরাট কোহলি। তিনি ফের লেগ স্পিনারের বলে আউট হয়ে গেলেন। ১১২ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত।

08:02 PM (IST) Feb 20

চিকিৎসকের লালসার শিকার নাবালিকা

দাঁতের চিকিৎসা করাতে এসে চিকিৎসকের লালসার শিকার হলে এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার নাকাশিপাড়া থানা এলাকার বেথুয়াডহরির জেলা পরিষদ মার্কেটে। অভিযুক্ত দন্ত চিকিৎসককে আটক করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

07:29 PM (IST) Feb 20

৪১ রান করে আউট রোহিত শর্মা

বাংলাদেশের বিরুদ্ধে ৩৬ বলে ৪১ রান করে আউট হয়ে গেলেন রোহিত শর্মা। ৬৯ রানে প্রথম উইকেট হারাল ভারত।

07:17 PM (IST) Feb 20

বারুইপুরে পথ দুর্ঘটনা

বারুইপুর-জুলপিয়া রোডে দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতরা বারুইপুর হাসপাতালে চিকিৎসাধীন।

06:40 PM (IST) Feb 20

ভারতের হয়ে ব্যাটিং ওপেন করতে নামলেন রোহিত-শুবমান

বাংলাদেশকে হারাতে হলে ভারতীয় দলকে করতে হবে ২২৯ রান। ব্যাটিং ওপেন করতে নেমেছেন রোহিত শর্মা ও শুবমান গিল।

06:13 PM (IST) Feb 20

টসে জিতে ব্যাটিং করতে নেমে ২২৮ অলআউট বাংলাদেশ

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৯.৪ ওভারে ২৮৮ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ। ৫৩ রান দিয়ে ৫ উইকেট নেন মহম্মদ শামি। বাংলাদেশের হয়ে ১০০ রান করেন তাওহিদ হৃদয়। ৬৮ রান করেন জাকের আলি।

05:56 PM (IST) Feb 20

ওডিআই ফর্ম্যাটে ভারতীয়দের মধ্যে দ্রুততম ২০০ উইকেট শামির

অজিত আগরকরের রেকর্ড ভেঙে ওডিআই ফর্ম্যাটে ভারতীয় বোলারদের মধ্যে দ্রুততম ২০০ উইকেট নেওয়ার নজির গড়লেন মহম্মদ শামি। বৃহস্পতিবার দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে এই নজির গড়লেন শামি।

05:31 PM (IST) Feb 20

টাকা লেনদেন করলেই চার্জ নেবে গুগল পে!

জনপ্রিয় মোবাইল অ্যাপ গুগল পে ব্যবহার করে অনলাইনে লেনদেন করলে এতদিন আলাদা করে কোনও টাকা দিতে হত না। কিন্তু এবার থেকে লেনদেন করতে হলে টাকা দিতে হবে। চালু হচ্ছে নতুন নিয়ম।

05:05 PM (IST) Feb 20

আগামী ২৪ ঘণ্টায় বেশ কয়েকটি রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বিভিন্ন রাজ্যে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো বাতাস, শিলাবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়েছে। শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

04:32 PM (IST) Feb 20

আলাদা করে দিন উত্তরবঙ্গ: বিজেপি বিধায়ক

শিখা চট্টোপাধ্যায় বলেন, 'উত্তরবঙ্গ আলাদা করে দেওয়ার কথা একমাত্র মানুষ বলছে। আমি মানুষের প্রতিনিধি। জনগণ যা বলবে সেটা তো আমার এখানে উপস্থাপন করা দরকার।' তিনি আরও বলেন, ‘মানুষই বারবার বলছে আমাদের এখানে নদী ভেঙে যাচ্ছে, সেই ভাঙনের কোনও প্রতিকার নেই। কোনও কর্মসংস্থান নেই। মানুষের এত বেশি ক্ষোভ, মানুষ বলছে আপনারা কী করেছেন? আপনাদের তো বিধানসভায় পাঠিয়েছি। আপনারা অন্তত চিন্তাভাবনা করুন। গিয়ে বলুন, যে সরকার যদি কাজ করতে না পরে উত্তরবঙ্গকে আলাদা করে দিক। এটা কেন্দ্রীয় শাসনের আওতায় আসুন। যেভাবে গোয়া চলছে, সেভাবে চলবে। আমাদের উন্নয়নটা হোক। আমরা উন্নয়ন চাইছি। মানুষের কথা আমি ওখানে তুলে ধরেছি। এটা তো আমাদের কর্তব্য।’

04:25 PM (IST) Feb 20

ভারতের বিরুদ্ধে ২৯-তম ওভারে ১০০ রানে পৌঁছতে পারল বাংলাদেশ

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে চাপে বাংলাদেশ। ২৯-তম ওভারে ৫ উইকেট হারিয়ে ১০০ রানের গণ্ডি পেরোতে সক্ষম হল বাংলাদেশ।

03:58 PM (IST) Feb 20

আরজি কর কাণ্ডের তদন্ত কতদূর? রিপোর্ট চাইল আদালত

আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক খুন ও হত্যাকাণ্ডের তদন্ত করছে সিবিআই।

 

Read Full Story

03:44 PM (IST) Feb 20

ভারতের বিরুদ্ধে নেই ফকর জামান

রবিবার ভারতের বিরুদ্ধে খেলছেন না পাকিস্তানের ওপেনার ফকর জামান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পান ফকর। এই চোটের কারণেই তিনি ছিটকে গেলেন।

03:06 PM (IST) Feb 20

এবার ভবানীপুরে মমতার বিরুদ্ধে শুভেন্দু?

২০২১ সালে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। তবে বদলে যাবে স্থান।

 

Read Full Story

02:06 PM (IST) Feb 20

IND vs BAN Champions Trophy: টসে হার রোহিতদের, বল করতে নামছে ভারত

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত বিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

Read Full Story

01:31 PM (IST) Feb 20

রেখা গুপ্তার জানেন তাঁর অ্যাকাউন্টে কত টাকা রয়েছে?

রেখা গুপ্তার স্বামী এবং তাঁদের পারিবারিক সম্পত্তি সম্পর্কে জানার জন্য অনেকেই আগ্রহী। দিল্লি বিধানসভা নির্বাচনের সময় রেখা গুপ্তা নির্বাচন কমিশনে যে হলফনামা দাখিল করেছিলেন, সেই অনুযায়ী তাঁর সম্পত্তির বিবরণ এখানে উল্লেখ করা হল।

 

Read Full Story

01:06 PM (IST) Feb 20

বৃষ্টিতেই বিদায় শীতের!

শীত বিদায়ের পর থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস। সেই পূর্বাভাস মেনে ইতিমধ্যেই অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা মুষলধারে বৃষ্টি হচ্ছে । একই সঙ্গে ঝোড়ো হাওয়া। এ দিকে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই রাজ্যে জারি হয়েছে কমলা-হলুদ সতর্কতা। বেলা দিক থেকেই বৃষ্টি হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। তবে আবহাওয়ার এই খামখেয়ালীপনায় কপালে চিন্তার ভাঁজ ফেলেছে আলু চাষিদের। এমনিতেই নতুন আলু তুলতে গিয়ে দাম নেই, তার উপর আলু কেনায় আগ্রহ নেই ব্যবসায়ীদেরও। মাঠে মজুত রয়েছে নতুন আলু। অসময়ের ভারি বৃষ্টিতে আলুতে ক্ষতির আশঙ্কায় কৃষকরা।

01:04 PM (IST) Feb 20

ভাঙড়ে আইএসএফ-এ ভাঙন

ভাঙড়ে আবারও আইএসএফ এ ভাঙন। এবার পোলেরহাট ২ অঞ্চল থেকে প্রায় ৫০০ জন আইএসএফ নেতা কর্মী যোগ দিল তৃণমূলে। বুধবার রাতে পাকাপোলের একটি অনুষ্ঠানে আইএসএফ অঞ্চল সভাপতি আব্বাস মোল্লা সহ প্রায় ৫০০ জন আইএসএফ কর্মী সমর্থক যোগ দেয় তৃণমূলে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরেই যোগ দেয়। এদিন এই যোগদান অনুষ্ঠানে শওকত মোল্লা সহ উপস্থিত ছিলেন তৃণমূল নেতা খাইরুল ইসলাম, মহাসিন গাজীসহ অন্যান্যরা।৷

01:02 PM (IST) Feb 20

বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা শুনবে না হাইকোর্ট

 

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলা থেকে অব্যাহতি নিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। বৃহস্পতিবার তিনি জানান, ব্যক্তিগত কারণে তিনি ওই মামলা শুনতে চান না। তাঁর এজলাসের শুনানির তালিকা থেকে ওই মামলা মুছে দেওয়ারও নির্দেশ দেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি জানান, অন্য বেঞ্চে এই মামলা পাঠানো হবে।

12:14 PM (IST) Feb 20

কুম্ভে আবার কেলেঙ্কারি

মহাকুম্ভে পুণ্যস্নানের ভিডিও তুলে তা সোশ্যাল মিডিয়ায় বিক্রি করা হচ্ছে! এমনই অভিযোগ দায়ের করা হয়েছে যোগী-রাজ্যে। যদিও অভিযোগ দায়েরের পরই তৎপর । উত্তরপ্রদেশ পুলিশ দুটি অ্যাকাউন্ট চিহ্নিত করেছে। দুটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে।

11:41 AM (IST) Feb 20

ঝেঁপে নামল বৃষ্টি, সঙ্গে পড়ছে শিল, জারি কমলা-হলুদ সতর্কতা

সকাল থেকে ঘন মেঘে ঢেকেছিল আকাশ। এবার শুরু হল বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি। সঙ্গে পড়ছে শিল, জারি কমলা-হলুদ সতর্কতা। শীতের বিদায় বেলায় বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুসারে বিভিন্ন জায়গায় শুরু হল বৃষ্টি।

 

Read Full Story

11:16 AM (IST) Feb 20

মধ্যবিত্তর নাগালের বাইরে সোনা

বুধবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৮৭,২০০ টাকা। গয়না সোনা অর্থাৎ ১০ গ্রাম ২২ ক্যারট সোনার দাম ছিল ৮২,৮৫০ টাকা। জিএসটি যোগ করে দুই দাম যথাক্রমে ৮৯,৮১৬ টাকা এবং ৮৫,৩৩৫.৫ টাকা

10:42 AM (IST) Feb 20

মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ আখ্যা মমতার, যোগ্য জবাব দিলেন যোগী আদিত্যনাথ

মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ আখ্যা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি লালু প্রসাদ যাদব ও জয়া বচ্চনও মহাকুম্ভকে নিয়ে বিদ্রূপ করেছেন। এবার তাদের যোগ্য জবাব দিলেন যোগী আদিত্যনাথ। দেখুন কী বলছেন তিনি।

10:13 AM (IST) Feb 20

মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলার জের, মমতার বিরুদ্ধে অ্যাকশন শুরু শুভেন্দুর

মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ আখ্যা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে এবার মমতার বিরুদ্ধে অ্যাকশন শুরু শুভেন্দু অধিকারীর। দেখুন কী দাবি করছেন তিনি।

09:49 AM (IST) Feb 20

ICC Champions Trophy 2025: মুখোমুখি ভারত বনাম বাংলাদেশ, কী বলছেন অধিনায়ক রোহিত?

ভারত তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে দুবাইতে। আর সেখানে গত ২ দিন বৃষ্টি হয়েছে। ম্যাচের দিন আকাশ মেঘলা থাকবে বলেই জানা যাচ্ছে। তবে শিশির পড়বে কি না, এখনই বলা যাচ্ছে না। অধিনায়কের কথায়, “শিশির পড়বে কি না বোঝা মুশকিল। ভারতের বিভিন্ন জায়গায় খেলতে গিয়ে দেখেছি ম্যাচের আগেরদিন শিশির পড়েছে। কিন্তু ম্যাচের দিন আবার পড়েনি। তাই ওটা নিয়ে বেশি ভাবতে চাইছি না। আকাশ যদি মেঘলা থাকে। তাহলে সেই অনুযায়ী খেলতে হবে এবং পরিকল্পনা সাজাতে হবে। যদি বল করার সময় আকাশ মেঘলা থাকে, তাহলে একরকম করে ভাবতে হবে। আবার ব্যাট করতে হলে অন্যরকমভাবে ভাবতে হবে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে দলকে।

Read Full Story

09:42 AM (IST) Feb 20

বাংলার বিজেপিতে বড় রদবদল

পরবর্তী বঙ্গ বিজেপির সভাপতি কে? এখনও চূড়ান্ত হয়নি। কিন্তু একাধিকনাম ভেসে বেড়াচ্ছে। তবে এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সমীক্ষার ওপর জোর দিয়েই সভাপতি বাছতে চলছে বলে গেরুয়া শিবির সূত্রের খবর

09:40 AM (IST) Feb 20

শোভনের আইনজীবী কল্যাণ, তাহলে রত্নার কী হবে?

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ও তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদ মামলায় শোভনের হয়ে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে মাটি হারাচ্ছেন রত্না? জল্পনা তুঙ্গে। এই মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার

09:33 AM (IST) Feb 20

নেপালের অনুষ্ঠানে হাইড্রোজেন গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় ধৃত ভারতীয়

'ভিজিট পোখরা ইয়ার ২০২৫' পর্যটন কর্মসূচি চলাকালীন ঘটে যাওয়া একটি ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নেপালে একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় উপ-প্রধানমন্ত্রী বিষ্ণু পাউডেল সামান্য আহত হন। পুলিশের মতে, অভিযুক্ত কমলেশ কুমার বেলুনগুলিতে হাইড্রোজেন গ্যাস ভরার জন্য দায়িত্বে ছিলেন। ১৫ ফেব্রুয়ারি উদ্বোধনের সময় বেলুনগুলো ফেটে যায়।

09:25 AM (IST) Feb 20

জেলেনস্কি ‘বিনা ভোটের স্বৈরশাসক’!- তোপ ট্রাম্পের

ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আমেরিকা ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনার পর আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে জেলেনস্কিকে বিনা ভোটের স্বৈরশাসক বলেছেন।

Read Full Story

09:14 AM (IST) Feb 20

২৭০ কেজির রড ঘাড়ে পড়ে ওয়েটলিফটারের মৃত্যু

ট্রেনারের চোখের সামনে প্রাণ গেল ভারতীয় অ্যাথলিটের। ঘাড়ে ভারী রড পড়ে মৃত্য়ু হয়েছে তাঁর। ঘটনাটি ঘটেছে রাজস্থানে। জিমে ট্রেনিং করার সময় তার ঘাড়ে পড়ে যায় ২৭০ কেজির রড। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রয়াত হন ইয়াস্তিকা।

 

Read Full Story

09:13 AM (IST) Feb 20

বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ একাধিক জেলা, জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আজ যেমন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তেমনই আজ শিলাবৃষ্টি ও দমকা হাওয়া বইবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইবে পুরুলিয়া, মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলিতে। কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ৩৪ পরগনায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে।

Read Full Story