কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর।

10:58 PM (IST) Feb 23
বিরাট কোহলির অপরাজিত শতরানের সুবাদে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমি-ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল।
09:36 PM (IST) Feb 23
৬ বলে ৮ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে মহম্মদ রিজওয়ানকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন হার্দিক পান্ডিয়া। চতুর্থ উইকেট হারাল ভারত।
09:31 PM (IST) Feb 23
৬৭ বলে ৫৬ রান করে আউট হয়ে গেলেন শ্রেয়াস আইয়ার। খুশদিল শাহের বলে অসাধারণ ক্যাচ নিলেন ইমাম-উল-হক। তৃতীয় উইকেট হারাল ভারত।
09:22 PM (IST) Feb 23
ওডিআই ফর্ম্যাটে ২১-তম অর্ধশতরান করলেন শ্রেয়াস আইয়ার। পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পথে ভারতীয় দল।
08:57 PM (IST) Feb 23
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বড় স্কোর করতে না পারলেও, দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করে ফেললেন বিরাট কোহলি। জয়ের পথে ভারতীয় দল।
08:32 PM (IST) Feb 23
জনসংযোগে গিয়ে কটাক্ষের মুখে পড়লেন চুুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ব্যান্ডেল পঞ্চায়েতের কেওটা এলাকার ধান জমি সংলগ্ন পাড়ায় যান বিধায়ক। বাউল শিল্পী আশুতোষ বিশ্বাস বিধায়ককে ধরে বলেন, 'আপনি অসৎ সঙ্গীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অসৎ সঙ্গে নরকবাস, আর সৎ সঙ্গে স্বর্গবাস। তাই আপনি যাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাতে আপনার স্বর্গবাস হবে না।'
08:08 PM (IST) Feb 23
৫২ বলে ৪৬ রান করে আবরার আহমেদের বলে বোল্ড হয়ে গেলেন শুবমান গিল। ১০০ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত।
07:57 PM (IST) Feb 23
ওডিআই ফর্ম্যাটে ১৪,০০০ রান পূর্ণ করে ফেললেন বিরাট কোহলি। সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে ওডিআই-তে দ্রুততম ১৪,০০০ রান করলেন বিরাট। পাকিস্তানের পেসার হ্যারিস রউফের বলে বাউন্ডারি মেরে এই রেকর্ড গড়েন বিরাট।
07:42 PM (IST) Feb 23
গুজরাটের আমেদাবাদে হতে চলেছে এআইসিসি-র বিশেষ অধিবেশন। কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল এই খবর জানিয়েছেন। ৮ ও ৯ এপ্রিল হবে এআইসিসি-র বিশেষ অধিবেশন।
07:19 PM (IST) Feb 23
১৫ বলে ২০ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে গেলেন রোহিত শর্মা। ৩১ রানে প্রথম উইকেট হারাল ভারত।
07:09 PM (IST) Feb 23
ভারতের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন অধিনায়ক রোহিত শর্মা ও সহ-অধিনায়ক শুবমান গিল। তাঁরা দলের রান বাড়িয়ে নিয়ে যাচ্ছেন। ভারতীয় দল ভালো জায়গায়।
06:47 PM (IST) Feb 23
চা বাগান ও চা শ্রমিকদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে সুভাষিনী চা বাগান ময়দান, কালচিনিতে বিজেপি আলিপুরদুয়ার সাংগঠনিক জেলার ডাকে বিশাল জনসভায় অংশগ্রহণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
06:23 PM (IST) Feb 23
৪৯.৪ ওভারে ২৪১ রানে অলআউট হয়ে গেল পাকিস্তান। সর্বাধিক ৬২ রান করেন সৌদ শাকিল। ৪০ রান দিয়ে ৩ উইকেট নেন কুলদীপ যাদব।
06:16 PM (IST) Feb 23
প্রয়াগরাজে মহাকুম্ভ উপলক্ষে ভিড় জমিয়েছেন ৬২ কোটিরও বেশি পুণ্যার্থী। এমনই জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ২৬ ফেব্রুয়ারি শেষ হচ্ছে কুম্ভমেলা।
05:50 PM (IST) Feb 23
৪৩ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ৭ উইকেটে ২০০। এই ওভারে জোড়া উইকেট নিলেন কুলদীপ যাদব। তিনি সলমন আগা ও শাহিন আফ্রিদিকে আউট করে দিলেন।
05:37 PM (IST) Feb 23
দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর পরনে চেন্নাই সুপার কিংসের জার্সি।
03:22 PM (IST) Feb 23
জানিয়েছেন, তাদেরকে খুশি থাকার এবং ইতিবাচক মনোভাব নিয়ে কোনও চাপ ছাড়াই পরীক্ষায় অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। 'মন কি বাত' অনুষ্ঠানের ১১৯তম পর্বে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এই সময়টা বোর্ড পরীক্ষার। আমার ছাত্র-ছাত্রী বন্ধুদের এবং পরীক্ষার্থীদের আসন্ন পরীক্ষার জন্য শুভকামনা। ইতিবাচক মনোভাব নিয়ে, কোনও চাপ ছাড়াই তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ কর।”
03:21 PM (IST) Feb 23
২৬ বলে ১০ রান করে রান আউট হয়ে গেলেন ইমাম-উল-হক। ৪৭ রানে দ্বিতীয় উইকেট হারাল পাকিস্তান।
03:18 PM (IST) Feb 23
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার জানিয়েছেন যে প্রয়াগরাজে অনুষ্ঠিত মহা কুম্ভ মেলায় ৬২ কোটি ভক্তের সমাগম হয়েছে। আগ্রায় ইউনিকর্ন কোম্পানিজ কনক্লেভে অতিথিদের স্বাগত জানিয়ে, মুখ্যমন্ত্রী যোগী বলেন, “এই সময় মহা কুম্ভের প্রতি আকর্ষণ থাকায় আমি এটিকে স্টার্টআপ জগতের ইউনিকর্ন মহা কুম্ভ বলতে পারি।”
03:15 PM (IST) Feb 23
২৬ বলে ২৩ রান করে হার্দিক পান্ডিয়ার বলে কে এল রাহুলকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন বাবর আজম। ৪১ রানে প্রথম উইকেট হারাল ভারত।
02:57 PM (IST) Feb 23
চোটের জন্য চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলছেন না। তবে রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে দুবাই পৌঁছে গেলেন জসপ্রীত বুমরা।
02:37 PM (IST) Feb 23
মধ্যপ্রদেশের এক মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের কাছে ফিরিয়ে দিল মগরাহাট থানার পুলিশ। বেশ কয়েকদিন আগে মগরাহাট থানা এলাকায় উদ্দেশ্যহীনভাবে এক যুবক ঘোরাঘুরি করতে থাকে। এলাকায় টহল দেওয়ার সময় মগরাহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পীযুষ কান্তি মন্ডলের নজরে আসে ওই যুবক। এরপর মগরাহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ওই যুবককে মগরাহাট থানাতে নিয়ে আসেন। ওই যুবকের সঙ্গে কথা বলে মগরাহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বুঝতে পারেন যে ওই যুবক মানসিক ভারসাম্যহীন। ওই যুবকের পরিবারের সন্ধান চালানোর জন্য তৎপর হয় মগরাহাট থানার পুলিশ এবং একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। বিভিন্ন সূত্র মারফত ওই যুবকের ছবি নিয়ে পরিবারের খোঁজ শুরু হয়। অবশেষে সন্ধান মেলে ওই যুবকের পরিবারের। পুলিশ জানতে পারে, ওই যুবকের বাড়ি মধ্যপ্রদেশের ফরিদাবাদে। ওই যুবকের নাম মোহাম্মদ রশিদ। পুলিশ আরো জানতে পারে ওই যুবক গত দু'বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। এরপর মগরাহাট থানার পুলিশের তরফ থেকে ওই যুবকের পরিবারকে খবর দেওয়া হয়।
02:09 PM (IST) Feb 23
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান। ফলে প্রথমে ফিল্ডিং করছে ভারতীয় দল।
01:53 PM (IST) Feb 23
রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের ঠিক আগে করাচির কারাগার থেকে ২২ জন ভারতীয় মৎস্যজীবীকে ছেড়ে দেওয়া হল। এমনই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি।
01:40 PM (IST) Feb 23
নিউজিল্যান্ডের বিরুদ্ধে মন্থর ব্যাটিং করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। ভারতের বিরুদ্ধে কি বাদ পড়ছেন বাবর আজম? পাকিস্তানের ক্রিকেট মহলে এই জল্পনা তৈরি হয়েছে।
01:17 PM (IST) Feb 23
রবিবার দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন বৃষ্টির পূর্বাভাস নেই। ভালোভাবেই হতে চলেছে ম্যাচ। তবে সন্ধেবেলা শিশির পড়বে। ফলে যে দল পরে ব্যাটিং করবে, তারা সুবিধা পেতে পারে।
12:59 PM (IST) Feb 23
চম্পাহাটির ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার। সূত্রের খবর লোকসভা ভোটের পর ৪৫০০ ভোটার বৃদ্ধি হয়েছে। এই প্রসঙ্গে বিজেপিকে পাল্টা দিলেন কুণাল ঘোষ। এই ঘটনায় বিএসএফকেই দায়ী করলেন কুণাল। দেখুন আর কী বলেছেন কুণাল ঘোষ। দেখুন ভিডিও-
12:29 PM (IST) Feb 23
পাকিস্তানের বিরুদ্ধে শতরান করবেন বিরাট কোহলি। আশায় প্রাক্তন সতীর্থ হরভজন সিং। তাঁর আশা, গত কয়েক মাসের ব্যর্থতা কাটিয়ে রবিবারই ফর্মে ফিরবেন বিরাট এবং ভারতীয় দলকে জয় এনে দেবেন।
12:08 PM (IST) Feb 23
মহাকুম্ভ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের পর তৃণমূল নেতারাও মহাকুম্ভ নিয়ে বিতর্কিত মন্তব্যের করে। এই ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন লকেট চট্টোপাধ্যায়। তিনি জানান "তৃণমূল সবসময়ই তুষ্টিকরণের রাজনীতি করে"। দেখুন ভিডিও-
11:43 AM (IST) Feb 23
ভারত এবং পাকিস্তানের মধ্যে আয়োজিত এই ম্যাচ নিয়ে দুই দেশের খেলোয়াড়রাই নানা মন্তব্য রেখেছেন। জিও হটস্টারে 'গ্রেটেস্ট রাইভালরি রিটার্নস' অনুষ্ঠানের একটি এপিসোডে এসে যুবরাজ সিং বলেই বসলেন এই হাইভোল্টেজ ম্যাচে কে নজর কাড়বেন।
11:19 AM (IST) Feb 23
সুর নরম পাকিস্তানের। ভারতের ২২ জন মৎস্যজীবীকে মুক্তি দেওয়া হয়েছে করাচির জেল থেকে। যদিও সাজার মেয়াদ শেষ হওয়া অন্তত ১৮০ জন ভারতীয় মৎস্যজীবী এখনও পাকিস্তানের জেলে বন্দি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান তথা সে দেশের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মহসিন নকভি শনিবার এই বার্তা দিয়েছেন।
10:53 AM (IST) Feb 23
২২ গজে ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা, উন্মাদনা। সম্মানের লড়াই। কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ। ব্যাটিং লাইন-আপে তেমন কোনও বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করে ফর্মে থাকা শুভমান গিল এবং অধিনায়ক রোহিত শর্মাই ওপেন করবেন এই ম্যাচে।তিন নম্বরে বিরাট কোহলি। এরপর শ্রেয়স আইয়ার চার নম্বরে খেলবেন। প্রথম ম্যাচের মতো অক্ষর প্যাটেল পাঁচ নম্বরে ব্যাটিং প্রমোশন পেতে পারেন বলে মত অনেকের। তাছাড়া কেএল রাহুল এবং হার্দিক তো রয়েছেনই। ভারত যদি তিন স্পিনার নিয়ে খেলে, তাহলে অবশ্যই রবীন্দ্র জাদেজা দলে থাকবেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে জাদেজা উইকেট পাননি। তাই জাদেজার পরিবর্তে আর্শদীপ সিং দলে আসতে পারেন।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা/অর্শদীপ সিং, হর্ষিত রানা, মহম্মদ শামি এবং বরুণ চক্রবর্তী।
10:27 AM (IST) Feb 23
ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটির রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নিউমোনিয়ায় আক্রান্ত ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিসকে গত ১৪ তারিখে রোমের জেমেল্লি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ''নিউমোনিয়া এবং জটিল ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে পোপ ফ্রান্সিস এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন। রক্তশূন্যতার সাথে সম্পর্কিত কম প্লেটলেট সংখ্যা পরীক্ষায় দেখা দেওয়ার পর তাকে রক্ত দেওয়া হয়েছে'' বলে ভ্যাটিকান সূত্রে জানানো হয়েছে।
09:51 AM (IST) Feb 23
মহাকুম্ভে যাওয়ার পথে ৬ জনের প্রাণ গেল। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেল গাড়ি, মৃতরা সকলেই বাংলার বাসিন্দা। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতভাগ্য পরিবারের পাশে থাকার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন
09:31 AM (IST) Feb 23
বরাক-ব্রহ্মপুত্র এক্সপ্রেসে আগুন লেগে যায় ২২ ফেব্রুয়ারি। ঘটনাটি ঘটে অসমের কাছার জেলার বিহারা রেল স্টেশনের অদূরে। এই ট্রেনটি শিলং থেকে তিনসুকিয়া যাচ্ছিল বলে জানা গিয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেনের স্লিপার ক্লাসের চাকায় আগুন লেগে গিয়েছিল। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছে যান রেল পুলিশ এবং স্টেশনের কর্মীরা। সঙ্গে সঙ্গে আগুন নেভাোর কাজে হাত দেন রেলকর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
09:20 AM (IST) Feb 23
বাংলা থেকে লোকসভায় শূন্য। রাজ্য বিধানসভায় শূন্য। জেলা পরিষদে শূন্য। পুরসভা বলতে টিমটিম করে জ্বলছে একমাত্র নদিয়ার তাহেরপুর। গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতির অবস্থাও তথৈবচ। এই অবস্থায় ২৭-তম রাজ্য সম্মেলন থেকে ছাব্বিশের বিধানসভার ভোটে লড়াইয়ের ডাক দিল সিপিএম। তবে সে লড়াইয়ে নামার আগে দলের সামনেই এখন একগুচ্ছ সমস্যা। ২৭-তম রাজ্য সম্মেলনের প্রথম দিনে জোরকদমে সেই প্রস্তুতিতে নেমে পড়ার ডাক দিলেন মহম্মদ সেলিম। সিপিএমের রাজ্য সম্মেলন নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল ও বিজেপি।
09:17 AM (IST) Feb 23
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্য বিশ্ব জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে। ওয়াশিংটনে রিপাবলিকান গভর্নরস অ্যাসোসিয়েশনের সভায় ভাষণ দেওয়ার সময় ট্রাম্প প্রকাশ্যে জানান, "ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পদ থেকে সরানোর জন্য প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন অত্যন্ত কুরুচিকর কাজ করেছেন। বাইডেন কয়েক লক্ষ মার্কিন ডলার খরচ করেছিলেন এই ষড়যন্ত্রকে বাস্তব রূপ দিতে।এখানেই শেষ নয়, ভোটার বৃদ্ধির জন্য ২১ মিলিয়ায় ডলার পাঠানোর মিথ্যে রটনা পর্যন্ত করতে ছাড়েননি তিনি।''
09:10 AM (IST) Feb 23
মার্কিন USAID ফান্ডিং নিয়ে ভারতের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে। এরই মধ্যে, বিদেশমন্ত্রী এস জয়শংকর এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। মার্কিন প্রশাসন এবং প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন যে ভারতের নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য কোটি কোটি ডলার পাঠানো হয়েছিল। এ ব্যাপারে, দিল্লিতে এক অনুষ্ঠানে বিদেশমন্ত্রী জয়শংকর বলেছেন যে ট্রাম্প প্রশাসন যে তথ্য শেয়ার করেছে তা অবশ্যই উদ্বেগজনক। তিনি আরও স্পষ্ট করে বলেছেন যে কেন্দ্রীয় সরকার এই বিষয়টি গভীরভাবে তদন্ত করছে।
09:09 AM (IST) Feb 23
শান্তিপুর জলেশ্বর মন্দিরে ভোগ রান্নার সময় হঠাৎই গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। তড়িঘড়ি, খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনীর একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর না থাকলেও মন্দিরের রান্নার আসবাবপত্র থেকে মন্দিরের একটি দরজা আগুনে পুড়ে যায়। সাত সকালে মন্দিরে আগুন লাগার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার পর পরিস্থিতি স্বাভাবিক