কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর।

07:10 PM (IST) Feb 16
তবে এবারের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, আসন্ন আইপিএল-এর উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচটি কলকাতাতেই অনুষ্ঠিত হবে। অর্থাৎ, ইডেনে শুরু হতে চলেছে এবারের আইপিএল। আর প্রথম ম্যাচেই মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
07:08 PM (IST) Feb 16
২২ মার্চ শুরু হচ্ছে আইপিএল। ফাইনাল ২৫ মে। এবার মোট ১৩টি স্টেডিয়ামে ৭৪টি ম্যাচ হবে। আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল হবে ইডেন গার্ডেন্সে। উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স।
06:21 PM (IST) Feb 16
রবিবার দুবাইয়ে অনুশীলন চলাকালীন বাঁ হাঁটুতে চোট পেলেন ঋষভ পন্থ। ২০২২ সালে গাড়ি দুর্ঘটনায় এই বাঁ হাঁটুতেই চোট পেয়েছিলেন ঋষভ। ফের সেই জায়গাতেই চোট পেলেন এই উইকেটকিপার-ব্যাটার। ফলে কিছুটা উদ্বেগে ভারতীয় শিবির।
05:45 PM (IST) Feb 16
রবিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত হিন্দু সমাজের বৈচিত্র্য এবং "মেজাজের" উপর জোর দিয়েছেন, পশ্চিমবঙ্গে সংঘের কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় সকলকে এই বৈচিত্র্যকে গ্রহণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় এক জনসভায় ভাষণ দিতে গিয়ে আরএসএস প্রধান বলেন, "সঙ্ঘ কী করতে চায়? যদি এই প্রশ্নের উত্তর এক বাক্যে দিতে হয়, তাহলে সংঘ সমগ্র হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করতে চায়। হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করার কারণ কী? কারণ হিন্দুরা এই দেশের এইসমাজের ।"
05:27 PM (IST) Feb 16
ফাল্গুনের শুরুতেই কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা বাড়বে না আরামদায়ক থাকবে?
05:20 PM (IST) Feb 16
স্টেশনে চোখের সামনেই ঘটেছে সব, কি ঘটেছে! সবটাই জানালেন প্রত্যক্ষদর্শী
05:04 PM (IST) Feb 16
ব্যান্ডেলে রেলের কোয়ার্টার ভাঙতে এলে বঁটি, কাটারি দিয়ে মারার বার্তা দিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের কেউ এই কাজের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বের করে দেবেন।
04:41 PM (IST) Feb 16
তাপমাত্রা বৃদ্ধি পেলেও, আগামী কয়েকদিন কলকাতা-সহ বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
04:17 PM (IST) Feb 16
শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে বমিকান্ডের পর অসুস্থ শিশুকন্যার বাবার সঙ্গে দেখা করতে গেলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। অসুস্থ শিশুকন্যার পরিবারের সঙ্গে কথা বললেন এবং শিশুকন্যার বাবার সঙ্গে কথা বললেন, শিশুকন্যার শারীরিক পরিস্থিতির খবর নিলেন তিনি।
03:47 PM (IST) Feb 16
নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘দিল্লিতে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনা দুঃখজনক ও গভীরভাবে হৃদয়বিদারক। এই যন্ত্রণাদায়ক ঘটনা দেখিয়ে দিচ্ছে, নাগরিকদের সুরক্ষার জন্য পরিকল্পনা ও ব্যবস্থাপনা জরুরি। যে পুণ্যার্থীরা মহাকুম্ভে যাচ্ছেন, তাঁদের উপযুক্ত সাহায্য ও সুযোগ-সুবিধা প্রাপ্য, যন্ত্রণা নয়।’
03:15 PM (IST) Feb 16
শনিবার রাতে নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হওয়া ব্যক্তিদের ড. রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, অধিকাংশ ব্যক্তিরই বুক ও পেটে চোট ছিল।
02:42 PM (IST) Feb 16
দিল্লি পুলিশের পক্ষ থেকে শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ১৮ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের কেউ নেই।
02:15 PM (IST) Feb 16
মদ খাওয়ার প্রতিবাদ করায় শাশুড়ির হাতে আক্রান্ত গৃহবধূ। শাশুড়ির বিরুদ্ধে মদ বিক্রি করা অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং উত্তর তালদি অঞ্চলে এক গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠল। শাশুড়ি ছাড়াও, ভাসুর, জা, ননদের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ক্যানিং থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করছে।
01:52 PM (IST) Feb 16
বুধবার শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ভারতে টেলিভিশনে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলি দেখা যাবে স্টার স্পোর্টস ও স্পোর্টস ১৮ চ্যানেলে। প্রথমবার ডিজিট্যাল প্ল্যাটফর্মে ১৬টি ফিডে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচ। ভারতে প্রথমবার বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সাঙ্কেতিক ভাষায় ম্যাচের ধারাভাষ্য দেওয়া হবে।
01:28 PM (IST) Feb 16
‘বাংলায় মণিপুরের মতো কড়া ব্যবস্থা দরকার’ সাংবাদিকদের মুখোমুখি বিস্ফোরক শুভেন্দু অধিকারী। ‘ক্যানিং-এর বাসন্তী এলাকায় হিন্দুরা ভোট দিতে পারেননা’ । বেআইনি অস্ত্র উদ্ধারেও মন্তব্য করলেন শুভেন্দু। দেখুন কী বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। দেখুন ভিডিও-
01:13 PM (IST) Feb 16
একটি রিপোর্টে দাবি করা হয়েছে, রাতে চাহিদা বেড়ে এমন জায়গায় গিয়েছিল যে, জেনারেল টিকিট বিক্রি করা হচ্ছিল প্রতি ঘণ্টায় ১৫০০ করে । জানা গেছে, নয়াদিল্লি থেকে প্রয়াগরাজের দূরত্ব ৬৭৫ কিলোমিটার। আট থেকে ন’ঘণ্টা লাগে ট্রেনে এই দূরত্ব অতিক্রম করতে ।
12:57 PM (IST) Feb 16
অপ্রত্যাশিতভাবে এখন সোনার দাম কমেছে। সোনা কিনতে ইচ্ছুকদের জন্য এটি একটি ভালো সুযোগ। সোনা কিনতে চাইলে এখনই কেনা উচিত। কারণ, বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে আবার সোনার দাম বাড়তে পারে। মার্কিন ডলার শক্তিশালী হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারীদের মনোভাব পরিবর্তিত হয়েছে এবং সোনায় বিনিয়োগে প্রভাব ফেলেছে। ভারতে গহনার চাহিদা কমেছে। বিশেষ করে, বিবাহের মরসুমেও সোনার গহনার চাহিদা কমে যাওয়া দামের উপর প্রভাব ফেলছে।
11:56 AM (IST) Feb 16
আমেরিকায় তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘এফ-৩৫ লাইটনিং টু’-সহ অন্যান্য সামরিক সরঞ্জাম আসতে পারে ভারতে। মোদী ও ট্রাম্পের এই সামরিক চুক্তিতে এলে বলা হচ্ছে, উন্নত স্টিলথ প্রযুক্তি এবং পশ্চিমা দেশগুলির অস্ত্রের সঙ্গে সমানে সমানে টেক্কা দেওয়ার কারণে F-35 ভারতীয় বিমান বাহিনীর জন্য গেম-চেঞ্জার হবে। ভারত আমেরিকার এই চুক্তিতে মাথা খারপ হওয়ার যোগাড় পাকিস্তানের। নিজেদের নিরাপত্তা নিয়ে ভয় পেতে শুরু করেছে তারা।
11:25 AM (IST) Feb 16
বাংলাদেশী চোরা-চালানকারীদের হাতে আক্রান্ত হয় বিএসএফ। সেই ইস্যুতে এবার গর্জে ওঠলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান 'ওরা চুলকাচ্ছে, আমাদের শক্তি দেখতে চাইছে', 'মশা-মাছি-পিঁপড়াদের গায়ে হাত দেয় না ভারত'। দেখুন ভিডিও-
11:01 AM (IST) Feb 16
ভারতীয় বায়ুসেনার হাতে আমেরিকায় তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘এফ-৩৫ লাইটনিং টু’-সহ অন্যান্য সামরিক সরঞ্জাম এলে উপমহাদেশের সামরিক ভারসাম্য নষ্ট হবে বলে আশঙ্কা প্রকাশ করল পাকিস্তান। পাক বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ভারতে পরিকল্পিত ভাবে উন্নত সামরিক প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে পাকিস্তান গভীর ভাবে উদ্বিগ্ন। এই ধরনের পদক্ষেপ এই অঞ্চলে সামরিক ভারসাম্যহীনতা বাড়াবে এবং কৌশলগত স্থিতিশীলতা নষ্ট করবে।’’
10:36 AM (IST) Feb 16
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে পাকিস্তান শাহিনস দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। গত কয়েক মাস ওডিআই ম্যাচ খেলেনি বাংলাদেশ। পাকিস্তানের দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে খেলেই চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি সেরে নিতে চাইছেন নাজমুল হোসেন শান্তরা।
10:30 AM (IST) Feb 16
রবিবার আমেরিকায় অবৈধভাবে অভিবাসিত বলে অভিযোগ উঠেছে এমন ভারতীয় নাগরিকদের দ্বিতীয় দলটি অমৃতসর বিমানবন্দরে অবতরণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর এটি অমৃতসর বিমানবন্দরে অবতরণকারী ফেরত আসা ব্যক্তিদের দ্বিতীয় ফ্লাইট। এর আগে ৫ ফেব্রুয়ারি, মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অভিবাসিত বলে অভিযোগ উঠেছে এমন ভারতীয় নাগরিকদের বহনকারী একটি মার্কিন বিমান বাহিনীর বিমান পাঞ্জাবের অমৃতসরে পৌঁছেছিল।
09:54 AM (IST) Feb 16
ভিকি কৌশল অভিনীত ছবি 'ছাভা' বক্স অফিসে ঝড় তুলেছে। প্রথম দিনে বক্স অফিসে ৩১ কোটি টাকা, দ্বিতীয় দিনে এটি ৩৬.৫ কোটি টাকা আয় করে। এইভাবে, দুই দিনে ছবিটির আয় হয়েছে ৬৭.৫ কোটি টাকা। বিশ্বব্যাপী দুই দিনে ছবিটি ১০২.৫০ কোটি টাকা আয় করেছে। ছবিটি নেটফ্লিক্সে স্ট্রিম হওয়ার সম্ভাবনা রয়েছে
09:39 AM (IST) Feb 16
মহাকুম্ভ থেকে ফেরার পথে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পদদলিত হয়ে মৃত্যু ১৮ জন যাত্রীার। কীভাবে ঘটল এই ভয়ানক ঘটনা? হাড়হিম করা অভিজ্ঞতার কথা শোনালেন যাত্রীরা।
09:38 AM (IST) Feb 16
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যাওয়ার জন্য ভিসা পেতে নাজেহাল হচ্ছে পাকিস্তানিরা। ভারত-পাকিস্তান ম্যাচ হতে চলেছে দুবাইয়ে। সংযুক্ত আরব আমিরশাহি সরকার পাকিস্তানিদের ভিসা দিতে চাইছে না। কারণ, পাকিস্তানিদের বিরুদ্ধে চুরি, প্রতারণা, মাদকের কারবার, যৌন ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। পাকিস্তানিরা জাল নথি ব্যবহার করছে বলেও অভিযোগ
09:31 AM (IST) Feb 16
আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠানো হল শতাধিক অবৈধ অভিবাসীকে। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই নিয়ে দ্বিতীয় দফায় অবৈধবাসীদের নিয়ে আমেরিকান বিমান পৌঁছল ভারতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফর এবং ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর অবৈধবাসীদের নিয়ে এই প্রথম বিমান পৌঁছল ভারতে। দ্বিতীয় দফায় মোট ১১৯ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে আমেরিকা। শনিবার রাত ১১টা ৪০ মিনিটে অমৃতসরে পৌঁছেছে বিমানটি।
09:20 AM (IST) Feb 16
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। এ বার দ্বিতীয় অধ্যায় শুরু হল। শনিবার বাংলাদেশের রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বৈঠকের একটি পর্যায়ে ইউনূস বলেন, “অন্তর্বর্তী সরকারের ছ’মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ রাজনৈতিক আলোচনার মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হল।”
09:11 AM (IST) Feb 16
২৬/১১ মুম্বাই সন্ত্রাসবাদী হামলার (26/11 Mumbai Attacks) আসামি তাহাউর রানার (Tahawwur Rana) ভারত প্রত্যর্পণ (Extradition to India) আবারও আটকে যেতে পারে। আমেরিকান সুপ্রিম কোর্টে (US Supreme Court) রানা এখন একটি চূড়ান্ত আপিল দায়ের করেছেন যার ফলে তার ভারতে ফেরার পথে বাধা সৃষ্টি হয়েছে। তাহাউর রানার প্রত্যর্পণ নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ঘোষণা করেছিলেন। যাইহোক, এখন তা আটকে যাচ্ছে বলে মনে হচ্ছে।
08:50 AM (IST) Feb 16
চিন বৌদ্ধ আকাদেমিতে বড় পদক্ষেপ নিয়েছে। চিনা কর্তৃপক্ষ সম্প্রতি লারুং গার বৌদ্ধ আকাদেমি থেকে ১০০০ এরও বেশি তিব্বতি ভিক্ষু এবং ভিক্ষুণীকে বহিষ্কার করেছে। তিব্বতি বৌদ্ধ শিক্ষার প্রধান কেন্দ্রটিকে দুর্বল করার জন্য চিনের বহুবছরের পদক্ষেপের অংশ হিসেবে এটিকে দেখা হচ্ছে।
08:48 AM (IST) Feb 16
মহাকুম্ভ থেকে ফেরার পথে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে প্রয়াগরাজগামী ট্রেনগুলিতে ভিড়ের কারণে পদদলিত হয়ে মৃত্যু ১৮ জন যাত্রীার।লোক নায়ক হাসপাতাল প্রশাসন ১৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে ১০ জন মহিলা এবং তিনজন শিশু।