MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ফাল্গুনের শুরুতেই কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা বাড়বে না আরামদায়ক থাকবে?

ফাল্গুনের শুরুতেই কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা বাড়বে না আরামদায়ক থাকবে?

দক্ষিণবঙ্গের বাসিন্দারা এবার শীতের আমেজ সেভাবে উপভোগ করতে পারেননি। মাঘ মাসের শুরুতেই বিদায় নিয়েছে শীত। ফাল্গুনের শুরুতে বসন্তের আমেজ এসে গিয়েছে।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Feb 16 2025, 05:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
দক্ষিণবঙ্গে আর শীতের আমেজ নেই, তার বদলে বসন্তের তাজা বাতাস বইতে শুরু করেছে
Image Credit : Getty

দক্ষিণবঙ্গে আর শীতের আমেজ নেই, তার বদলে বসন্তের তাজা বাতাস বইতে শুরু করেছে

এক মাসেরও বেশি সময় ধরে দক্ষিণবঙ্গে সেভাবে শীতের আমেজ নেই। এবার ফাল্গুন মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে শীতের বিদায় নেওয়ার পালা। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টির পূর্বাভাস থাকলেও, তাপমাত্রা বৃদ্ধি পাবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
আগামী কয়েকদিন বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর
Image Credit : Getty

আগামী কয়েকদিন বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার থেকে সারা রাজ্যে তাপমাত্রা বৃদ্ধি পাবে। এরই মধ্যে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

310
বুধবার থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর
Image Credit : Getty

বুধবার থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। শুক্রবার পর্যন্ত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

410
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে
Image Credit : Getty

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই। চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস থাকলেও, তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে।

510
বুধবার কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে
Image Credit : Getty

বুধবার কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে

বুধবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

610
বৃহস্পতিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে
Image Credit : Getty

বৃহস্পতিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে

বুধবারের পর বৃহস্পতিবারও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

710
দক্ষিণবঙ্গে টানা ৩ দিন বৃষ্টি হলেও তাপমাত্রা কমার পূর্বাভাস দেওয়া হয়নি
Image Credit : Getty

দক্ষিণবঙ্গে টানা ৩ দিন বৃষ্টি হলেও তাপমাত্রা কমার পূর্বাভাস দেওয়া হয়নি

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে।

810
পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের ফলেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর
Image Credit : Getty

পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের ফলেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে অবস্থিত বিপরীত ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গে টানা তিন দিন বৃষ্টি হতে পারে।

910
বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে
Image Credit : Getty

বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, কালিম্পঙে বৃষ্টি হতে পারে। দার্জিলিং জেলার কিছু অংশে হাল্কা তুষারপাতও হতে পারে।

1010
কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়তে চলেছে
Image Credit : Getty

কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়তে চলেছে

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রাও দুই থেকে চার ডিগ্রি বেড়ে যেতে পারে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Suvendu Adhikari:ঠাসা কর্মসূচিতে দিল্লিতে শুভেন্দু, বৈঠক রাজনাথ সিং-এর সঙ্গে
Recommended image2
Pay Commission: সরকারি কর্মীদের পোয়াবারো! আগামী বছর এপ্রিলে মেয়াদ ফুরোতেই বাম্পার বেতন বৃদ্ধির ইঙ্গিত
Recommended image3
Yuvashakti : যুবশক্তি প্রকল্পের নতুন পোর্টাল চালু হতে আর মাত্র ৯ দিন, রইল জরুরি নথিপত্রের তালিকা
Recommended image4
Border Fencing: সীমান্তে আর গলতে পারবে না অনুপ্রবেশকারী! শিলিগুড়িতে ভারত-বাংলাদেশ বর্ডারে কাঁটাতারের বেড়া
Recommended image5
Annapurna Bhandar: DBT নিয়মে বড় বদল, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে এখনই করে নিন এই কাজ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved