আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা! জেলায় জেলায় শুরু কড়া প্রশাসনিক নজরদারি, জোর কদমে চলছে প্রস্তুতি

Published : Feb 10, 2025, 08:24 AM IST
Madhyamik 2024

সংক্ষিপ্ত

আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা! জেলায় জেলায় শুরু কড়া প্রশাসনিক নজরদারি, জোর কদমে চলছে প্রস্তুতি

হাতে আর মাত্র কয়েকটা ঘণ্টা। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক প্রস্তুতি। প্রচুর প্রশাসনিক নিরাপত্তা রাখা হয়েছে রাজ্য জুড়ে।

হাওড়া জেলার মতোই হুগলি জেলাতেও গত বছর থেকে এবারের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেশি। ছাত্রছাত্রীদের সুবিদার্থে স্কুলে ঢোকার গেটেই লাগানো রয়েছে রুম নম্বর ও সিট নম্বর।

পরীক্ষা হলে গিয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে তার জন্য পরীক্ষা কেন্দ্রে রাখা হয়েছে আলাদা সিক রুম। জেলায় মোট ১৪৫টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে বলে জানা গিয়েছে। গত বছরের তুলানয় এই বছর আট হাজার পরীক্ষার্থী বেশি বলে জানা গিয়েছে। মোট পরীক্ষার্থী ৫৬ হাজার ৫৯ জন। এর মধ্যে ছাত্র ২৫ হাজার ২৩৫ ও ছাত্রী ৩০ হাজার ৮২৪ জন।

এ প্রসঙ্গে হুগলি ব্রাঞ্চ স্কুলের শিক্ষক সুপ্রিয় চক্রবর্তী জানান, “মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী সব ব্যবস্থা করা হয়েছে। সিসি ক্যামেরা বসানো হয়েছে। একটা বেঞ্চে দু’জন করে পরীক্ষার্থী পরীক্ষা দেবে। সব ঘরেই পর্যাপ্ত আলো থাকছে। আজ সকাল ৯টা ৪৫ থেকে পরীক্ষার্থীদের স্কুলে প্রবেশ করতে দেওয়া হবে। জেলা অ্যাডভাইসারি কমিটির সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে। পরীক্ষা যাতে সুষ্ঠু ভাবে হয়, তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।” পরীক্ষার মেন ভেনু হয়েছে হুগলি ব্রাঞ্চ স্কুলে। এখানে মোট আটটি স্কুলের ছাত্ররা পরীক্ষা দেবে।

জেলা পরিষদের শিক্ষার কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় জানান, "রাজ্যে মুখ্যমন্ত্রী তৃতীয় বার ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষা পরিকাঠামোর আমূল সংস্কার হয়েছে। স্কুলছুট বন্ধ হয়েছে। এ ছাড়া কন্যাশ্রী, সবুজসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড ছাত্রীদের বেশি মাত্রায় স্কুলমুখী করেছে। সেই কারণেই জীবনের প্রথম গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রী–সংখ্যা বেড়েছে।"

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Dipendu Biswas: বিধানসভা নির্বাচনের মুখে দলবদল, তৃণমূল কংগ্রেসে ফিরলেন দীপেন্দু
Pratikur Rahaman Exclusive: "উনি দলের কর্মী-সমর্থকদের মন বোঝেন না, হুমায়ুনের মন বুঝতে যান!" EXCLUSIVE প্রতিকুর