Panchayat Election 2023: কোন রাজ্য থেকে কত কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী আসছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে?

Published : Jun 23, 2023, 01:17 PM IST
central force

সংক্ষিপ্ত

আপাতত পশ্চিমবঙ্গের ভোটের জন্য ৩১৫ কোম্পানি বাহিনী বরাদ্দ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। একদফার পঞ্চায়েত নির্বাচনে প্রায় ১২টি রাজ্য থেকে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গে। 

৮ জুলাই বঙ্গে পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপরেই কেন্দ্রের কাছে মোট ৮২২ কোম্পানি বাহিনী চেয়ে পাঠানো হয়েছে রাজ্যের তরফে। সেই চাহিদা মেনে আপাতত পশ্চিমবঙ্গের ভোটের জন্য ৩১৫ কোম্পানি বাহিনী বরাদ্দ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিবৃতি জানিয়ে মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। বাকি বাহিনীও শীঘ্রই পাঠানো হবে বলে আশ্বাস দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিচালিত মন্ত্রক।

একদফার পঞ্চায়েত নির্বাচনে প্রায় ১২টি রাজ্য থেকে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গে। এইসব রাজ্য থেকে স্পেশাল আর্মড পুলিশও বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি থাকা জানা যাচ্ছে যে, ৩১৫ কোম্পানি বাহিনীর মধ্যে রয়েছে মোট ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এদের মধ্যে রয়েছে ৫০ কোম্পানি সিআরপিএফ (CRPF), ৬০ কোম্পানি বিএসএফ (BSF), ২৫ কোম্পানি সিআইএসএফ (CISF), ২০ কোম্পানি আইটিবিপি (ITBP), ২৫ কোম্পানি এসএসবি (SSB) ও ২০ কোম্পানি আরপিএফ (RPF)।

৩১৫ কোম্পানি বাহিনীর মধ্যে ১০ কোম্পানি পুলিশ আনা হচ্ছে ওড়িশা, অসম, ঝাড়খণ্ড এবং বিহার থেকে। ২০ কোম্পানি করে পুলিশ নিয়ে আসা হবে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ থেকে। মহারাষ্ট্র, মেঘালয়, মিজোরাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা আর সিকিম থেকে আনা হবে ৫ কোম্পানি করে বাহিনী। প্রথম দফায় মোট ১২টি রাজ্য থেকে কেন্দ্রীয় বাহিনী আসছে। এরপর বেশ কয়েক দফায় বাকি বাহিনীও রাজ্যে পাঠাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

আরও পড়ুন-

Vastu Tips: বাড়ির কোন দিকে টাকা রাখলে হু হু করে বৃদ্ধি পাবে আপনার সঞ্চয়?
Titan Submarine: ১,৬০০ ফুট গভীরে টাইটান সাবমেরিন-এর ধ্বংসাবশেষ উদ্ধার, কোনও পর্যটক জীবিত না থাকার কথা নিশ্চিত
Gold Price: মূল্যবৃদ্ধির বাজারে কমই রয়েছে সোনার দাম, জেনে নিন সোনালী ধাতুর আজকের দর
Modi in US: ভরা সভায় করতালিতে মুখর মোদীর ভাষণ, আমেরিকার পার্লামেন্টে সেলফি তোলার ধুম

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ইচ্ছে মত চেন টেনে ট্রেন থামালেই বিপদ! কড়়া ব্যবস্থা নিতে চলেছে পূর্ব রেল
আজ দুপুর ২টো সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দায়ের করা SIR মামলার শুনানি