প্রাথমিকের পর এবার এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলাতেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)র নজরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়  তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্য়ায়। সূত্রের খবর, পার্থ-অর্পিতাকে ১৬-১৮ মার্চের মধ্যে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

প্রাথমিকের পর এবার এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলাতেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)র নজরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্য়ায়। সূত্রের খবর, পার্থ-অর্পিতাকে ১৬-১৮ মার্চের মধ্যে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পার্থ আর অর্পিতা দুজনেই বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

SSC নিয়োগ দুর্নীতি মামলা

২০২২ সালের জুলাই মাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। দীর্ঘ তল্লাশির পরে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ৫০ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। তারপরই গ্রেফতার করা হয়। পরবর্তীকালে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। দীর্ঘ দিন ইডি-সিবিআই হেফাজত আর জেলে থাকলেও পার্থকে এর আগে কখনই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করেনি ইডি। জিজ্ঞাসাবাদ করা হয়নি অর্পিতাকেও।

সক্রিয় ED

সূত্রের খবর, শুধুমাত্র পার্থ বা অর্পিতাই নন, এই মামলায় তদন্তে এবারও গতি দিয়েছে ইডি। পার্থ-অর্পিতার সঙ্গে আরও বেশ কয়েক জনকে তলব করার পরিকল্পনা রয়েছে। চলতি মাসেই তাদের জেরা করা হতে পারে বলে সূত্রের খবর।

পার্থ কি টিকিট পাবেন?

গত বছর নভেম্বরেই সবকটি মামলায় জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি ৩ বছর ৩ মাস পরে বাড়ি ফিরেছিলেন। তারপর থেকেই তৃণমূল কংগ্রেসের দলীয় কাজে সক্রিয় তিনি। সম্প্রতি তাঁকে জনসংযোগের কাজেও দেখা যাচ্ছে। বেহালা পূর্ব বা পশ্চিম কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থীও হতে পারেন তেমনই খবর তৃণমূল সূত্রের। তবে এবার যদি ভোটের আগে পার্থকে গ্রেফতার করা হয় তাহলে ভোটে তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত হতে পারে।