Published : Aug 03, 2024, 01:10 PM ISTUpdated : Aug 03, 2024, 01:11 PM IST
গত ২৪ ঘণ্টা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা-সহ রাজ্যের বিস্তীর্ণ এলাকায়। কোথাও হাঁটু সমান জল। কোথাও আবার নদী মিশেছে রাস্তায়। এক নজরে দেখে নিন কোথায় কতটা বৃষ্টি হল
কলকাতা সহ রাজ্যের অধিকাংশ জেলাতেই জল জমতে শুরু করেছে। এক নজরে দেখে নিন কোথায় কোথায় কত বৃষ্টি হল।
410
সবথেকে বেশি বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী সবথেকে বেশি বৃষ্টি হয়েছে দমদমে। কলকাতায় ২৪ ঘণ্টায় দমদমে বৃষ্টি হয়েছে ১০০ মিলিমিটারের বোশি।
510
দ্বিতীয় স্থানে সল্টলেক
দ্বিতীয় স্থানে রয়েছে সল্টলেট। সেখানে বৃ্ষ্টির পরিমাণ ৮১.১ মিলিমিটার। আলিপুরে বৃষ্টি হয়েছে ৩১.৯ মিলি মিটার।
610
জলমগ্ন শহর
টানা বৃষ্টির জেলে রাজারহাট, চিনারপার্ক-সহ শহরের বেশ কয়েকটি এলাকায় জল জমে রয়েছে।
710
জলছবি জেলাতেও
কলকাতার মতই অবস্থা জেলার। বীরভূম, আসানসোল -সহ রাজ্যের একাধিক জেলার বিভিন্ন অংশ জলমগ্ম।
810
বাতিল বিমান
অন্ডাল বিমান বন্দরে ব্যহত হয়েছে পরিষেবা। বাতিল করা হয়েছে একাধিক উড়ান। বন্ধ করে দেওয়া হয়েছে অন্ডালের বিমান বন্দর
910
জলথৈথৈ রাস্তা
কলকাতার মতই জেলাতেও বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। সেতুর ওপর দিয়ে জল বইছে। রাস্তাঘাট জলমগ্ন। নিচু এলাকার বাসিন্দাদের সরিয়ে ত্রাণ শিবিরে আক্রায় দেওয়া হয়েছে।
1010
ডিভিসি জল ছাড়ছে
এই অবস্থাতেই জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। ইতিমধ্যেই ৭০ হাজার কিউসেক জল ছাড়েছে। যাতে হাওড়া হুগলি আর বর্ধমানের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.