TMC Dharmatala Meeting: সূত্রের খবর, সোমবার রাত ৮টার কিছুটা আগে থেকেই সেই টানটান রুদ্ধদ্বার বৈঠক শুরু হয় দুজনের মধ্যে। এমনকি, সেই বৈঠক রাত ৯টার পর্যন্ত চলে। জানা যাচ্ছে, মমতা এবং অভিষেকের মধ্যে যখন সেই বৈঠক চলছে, তখন বাইরে রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন।
TMC Dharmatala Meeting: ধর্মতলার ধর্নামঞ্চ থেকেই আসন্ন বিধানসভা নির্বাচনের পরিকল্পনা সাজিয়ে ফেলছেন তৃণমূল নেতৃত্ব? জল্পনা তুঙ্গে (kolkata dharmatala tmc meeting)। কারণ,ধর্মতলায় তৃণমূলের যে ধর্না মঞ্চ রয়েছে, তার ঠিক পাশেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্থায়ী আস্থানায় রুদ্ধদ্বার বৈঠক সেরে ফেললেন ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (tmc dharna mancha kolkata)।
মমতা-অভিষেক টানটান বৈঠক
সূত্রের খবর, সোমবার রাত ৮টার কিছুটা আগে থেকেই সেই টানটান রুদ্ধদ্বার বৈঠক শুরু হয় দুজনের মধ্যে। এমনকি, সেই বৈঠক রাত ৯টার পর্যন্ত চলে। জানা যাচ্ছে, মমতা এবং অভিষেকের মধ্যে যখন সেই বৈঠক চলছে, তখন বাইরে রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন।
তবে তাদের মধ্যে ঠিক কী আলোচনা হয়েছে, সেই বিষয়ে প্রায় কেউই জানেন না। তবে বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের বৈঠক যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তৃণমূলের অনেকে মনে করছেন, বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে সর্বোচ্চ স্তরে কিছুটা মতাবিরোধ রয়েছে। বিশেষ করে নির্দিষ্ট কয়েকটি জেলার বেশকিছু আসন নিয়ে।
কী নিয়ে আলোচনা হল?
ফলে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে মমতা-অভিষেক বৈঠক হতে পারে। তবে অনেকের দাবি, এই ধর্না কতদিন অবধি চলবে এবং এরপর এসআইআর নিয়ে আন্দোলনের রূপরেখা ঠিক কী হবে, সেই বিষয়েও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আলোচনা হয়ে থাকতে পারে।
তবে তৃণমূল নেতৃত্বের ভাবনা এখন মূলত দুটি বিষয় নিয়ে। প্রথমত ভোট সঠিক সময়েই হতে পারে। নাহলে ভোট পিছিয়ে যেতে পারে। শুক্রবার থেকে ধর্মতলায় ধর্না শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমদিন বিকেল থেকে রাত পর্যন্ত ধর্নামঞ্চে ছিলেন অভিষেক। শনি-রবি যাননি, তারপর আবার সোমবার সন্ধ্যায় ফের তিনি ধর্নামঞ্চে যান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

