WB Weather Update: আবারও রাজ্য জুড়ে বৃষ্টির ভ্রুকুটি! সপ্তাহান্তে বদলাবে কলকাতার আবহাওয়াও

Published : Oct 16, 2025, 01:07 PM IST

রাজ্য জুড়ে বৃষ্টির দাপট কমলেও আশঙ্কা এখনও কাটেনি। পশ্চিমী ও দক্ষিণা বাতাসের সংঘাতে সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে কিছু জেলায় শীতল হাওয়াও বইতে পারে।

PREV
15
রাজ্য জুড়ে বৃষ্টির দাপট

রাজ্য জুড়ে বৃষ্টির দাপট কমলেও এখনও আশঙ্কা কাটেনি। আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পশ্চিম বাতাসে কিছু জলীয় বাষ্প ঢুকবে। বাকি বেশ কিছু জেলাতে উত্তর ও উত্তর-পশ্চিমের বাতাসের প্রভাব থাকবে। পশ্চিমী বাতাস ও দক্ষিণা বাতাসের সংস্পর্শে বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা তৈরি হবে উইকেন্ডে। যারফলে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা সহ দক্ষিণের জেলাগুলি।

25
বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের তিন জেলা এবং দক্ষিণবঙ্গের আরও তিন জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। শনি ও রবিবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে।

35
বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির কথাও জানিয়েছে হাওয়া অফিস। বজ্রপাতের আশঙ্কা থাকবে। উপকূলে হালকা বাতাস বইবে। বঙ্গোপসাগরের কাছাকাছি উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে প্রভাব বেশি থাকবে। দক্ষিণ-পশ্চিম বাতাসে কিছু জলীয় বাষ্প ঢুকবে। বাকি বেশ কিছু জেলাতে উত্তর ও উত্তর-পশ্চিমের বাতাসের প্রভাব থাকবে।

45
ভোরের দিকে জেলাগুলিতে শীতল হাওয়া

মূলত পশ্চিমী বাতাস ও দক্ষিণা বাতাসের সংস্পর্শে বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা তৈরি হবে উইকেন্ডে। যারফলে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা সহ দক্ষিণের জেলাগুলি। দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। রাতে হালকা শিশির সকালে হালকা কুয়াশার সম্ভাবনা। যারফলে সকালের দিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীত-শীত অনুভূত হতে পারে।

55
শুষ্ক আবহাওয়া

উপকূলীয় সংলগ্ন জেলাগুলিতে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হলেও মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা বেশি। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে তবে জনিত অস্বস্তি খুব একটা বেশি হবে না। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ কখনও কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। শুষ্ক আবহাওয়া।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories