বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস বঙ্গে! সঙ্গে বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতা, জেনে নিন কী বলছে হাওয়া অফিস

Published : Sep 08, 2025, 07:18 AM IST

উইকেন্ডে বৃষ্টি কম, আর্দ্রতা বাড়বে। সোম-মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, তাপমাত্রা স্বাভাবিকের উপরে।

PREV
15

বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। না হলেই অস্বস্তি আরও বাড়বে। উইকেন্ডে বৃষ্টি কমবে। আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়বে। সঙ্গে গরম ও অস্বস্তি। তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

25

বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা-মাঝারি বৃষ্টি। রবিবার থেকে বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। বৃষ্টি শুরু হলে তাপমাত্রা কিছুটা কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই মূলত হালকা বৃষ্টির পূর্বাভাস। তাপমাত্রা বাড়বে। সঙ্গে গরম ও অস্বস্তি।

35

উত্তরবঙ্গে আজ ও কাল তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। দুদিন পর থেকে তাপমাত্রা কিছুটা কমবে। ভারী বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে।

45

গরমের অনুভূতি এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। না হলেই অস্বস্তি আরও বাড়বে। উইকেন্ডে বৃষ্টি কমবে। আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই মূলত হালকা বৃষ্টির পূর্বাভাস। তাপমাত্রা বাড়বে। সঙ্গে গরম ও অস্বস্তি।

55

সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে। কলকাতা মূলত আংশিক মেঘলা আকাশ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা ওড়িশায়। আগামী সপ্তাহের মাঝামাঝি ফের বাংলায় ঢুকবে মৌসুমী অক্ষরেখা। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। যারফলে দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories